রঙিন কাগজের হাত ব্যাগ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি ব্যাগ তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তার কোনো শেষ নেই। এত দিন থেকে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছি তারপরও মনে হয় যে আরও অসংখ্য জিনিস তৈরি করা যাবে। রঙিন কাগজের তৈরি করা জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে বানাতেও তেমন ভালো লাগে। আজকের ব্যাগটির উপরে ইমুজি আঁকার পর খুব সুন্দর লাগছিলো দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240223211107.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
আঠা
কলম



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি ডানদিকে একবার কোনাকুনি ভাঁজ করেছি। ভাঁজ খুলে আবারো বামদিকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240223204906.jpg

IMG20240223204923.jpgIMG20240223204944.jpg

কাগজটি আবারও ভাঁজ খুলে ছোট করে উপর নিচ থেকে কোনাকুনি ভাঁজ করেছি। তারপর আবারো ভাঁজ খুলে নিচের ছবির মত কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240223205003.jpgIMG20240223205017.jpg

একই রকম ভাবে বেশ কয়েকটি ভাঁজ করার পর ভাঁজ খুলে অপর পাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240223205101.jpgIMG20240223205114.jpg

নিচের দিক থেকে ছোট করে একটু ভাঁজ করেছি। তারপর দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।


IMG20240223205155.jpgIMG20240223205221.jpg

দুইপাশের কোনার ভাঁজ খুলে কাগজটি উল্টিয়ে কোনাকুনি ভাঁজ করেছি। আবারো ভাঁজ খুলে দুইপাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240223205242.jpgIMG20240223205341.jpg

কাগজটি উল্টিয়ে নিচের অংশ উপরে ভাঁজ করে দিয়েছি। তারপর কাগজটি ঘুরিয়ে আবার নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG20240223205425.jpgIMG20240223205402.jpg

এভাবে পর্যায়ক্রমে নিচের ছবির মত করে ভাঁজ করে দিয়েছি। আসলে এই কাগজের ভাঁজগুলো মুখে বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ছবি দেখে বুঝতে পেরে যাবেন।


IMG20240223205435.jpgIMG20240223205528.jpg

IMG20240223205536.jpgIMG20240223205601.jpg

IMG20240223205748.jpgIMG20240223205939.jpg

সবশেষে এরকম ব্যাগের মতো হয়েছে।


IMG20240223210111.jpg


এখন লম্বা একটি কাগজ নিয়ে দুইপাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি। তারপর মাঝখান থেকে আরো একবার ভাঁজ করে ব্যাগের উপরে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে।


IMG20240223210445.jpgIMG20240223210549.jpg

সবশেষে ব্যাগের উপরে ইমোজি এঁকেছি এবং ব্যাগের মুখের অংশ লাল কালার করেছি। ব্যাগের পাশ দিয়ে ডিজাইন করেছি।


IMG20240223210709.jpg


IMG20240223211102.jpg


এভাবে আমার রঙিন কাগজের ব্যাগটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনি তো ব্যাগ ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলে দিবেন। এত সুন্দর ব্যাগ যদি আপনি নিজে নিজে ঘরেই বানিয়ে ফেলেন, তাহলে কেউ আর ব্যাগ কিনতে মার্কেটে না গিয়ে আপনার বাসায় সিরিয়াল দিবে,হা হা হা।

 2 years ago 

বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিবো আপনি বিক্রি করার ব্যবস্থা করে দিয়েন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার হাত ব্যাগ তৈরি করেছেন আপু। আপনার এই হাতবাগ তৈরি করা দেখে মুগ্ধ হলাম। অসাধারণ ভাবে কাজ সম্পন্ন করেছেন আপনি। দূর থেকে দেখলে মনে হবে যেন একদম বাস্তব হাতব্যাগ।

 2 years ago 

আমার হাত ব্যাগ দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। রঙিন কাগজ দিয়ে যেটাই তৈরি করা হোক না কেন, দেখতে কিন্তু বেশ দারুন লাগে। অনেক সুন্দর দেখতে একটা ব্যাগ তৈরি করেছেন আপনি আজকে। আপনার তৈরি করা ব্যাগ তো আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। এই ব্যাগ নিশ্চয়ই আপনি অনেক সময় নিয়ে তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে, উপস্থাপনার মাধ্যমে তা তুলে ধরা অনেক কষ্টকর। কারণ ভাঁজ গুলো ভালোভাবে বলে বোঝানো যায় না। ইমোজি অংকন করেছেন দেখে আরো ভালো লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যা তৈরি করা যাক না কেন দেখতে ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের হাত ব্যাগ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু বিশেষ করে চোখ দুইটা অঙ্কন করার পর ব্যাগের সৌন্দর্যটা যেন আরও বৃদ্ধি পেয়েছে। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ইমোজি আকার কারণে আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ব্যাগ তৈরি করেছেন। এই ব্যাগ দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে তৈরি করে অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার রঙিন কাগজের ব্যাগটি দেখতে পেয়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি হাত ব্যাগ বানিয়েছেন। খুবই সুন্দর লাগছে দেখতে আপনার বানানো হাত ব্যাগটা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্যাগটি আমার কাছেও খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক ধৈর্য সহকারে রঙিন কাগজের হাত ব্যাগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এগুলো বানাতে আসলেই অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আরে বাহ্ দেখেতো মনে হচ্ছে সত্যিকারের ব্যাগ। রঙিন কাগজ দিয়ে যেকোন কিছু বানালে দেখতে অনেক সুন্দর লাগে। তবে এই ধরনের ব্যাগগুলো বানাতে অনেক সময় লাগে। তারসাথে অনেক ধয্যও লাগে। কারন ভাজগুলো দিয়ে অনেক সময় লেগে যায় কারন ভাজগুলো ঠিক মত হলে জিনিসটিও ভালো হয়। আজ আপনার ব্যাগটিও দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও দক্ষতার সাথে করেছেন।

 2 years ago 

ব্যাগটি আসলেই সত্যিকারের মনে হচ্ছিলো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38