রঙিন কাগজের ছাতা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি ছাতা তৈরি শেয়ার করবো। ছাতাটি আমি কার্টুন শেপের তৈরি করার চেষ্টা করেছি। কারণ রঙিন কাগজের জিনিসগুলো বাচ্চারা পেলে খুবই খুশি হয় এজন্যই কার্টুন সেপ দিয়েছি। যাতে বাচ্চারা এটি দেখে অনেক খুশি হয়। আজকের ছাতাটি তৈরি করতে প্রথমদিকে খুব একটা ঝামেলা হয়নি কিন্তু শেষে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। কারণ ছাতার হ্যান্ডেলটি লাগাতে খুব কষ্ট করতে হয়েছে। সহজে জোড়া লাগছিলো না। পরে অনেক সময় নিয়ে হ্যান্ডেলটি লাগিয়েছি। ছাতাটি তৈরি করার পর খুবই সুন্দর লাগছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।


PhotoCollageMaker_20231009_105053159.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা



IMG20230610201800.jpg


প্রথমে ছোট চার কোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি ডান সাইড থেকে একবার কোনাকুনি ভাঁজ করেছি। ভাঁজ খুলে বাম পাশ থেকে আবার কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20230610201810.jpgIMG20230610201821.jpg

ভাঁজ খুলে একবার আড়াআড়ি করে ভাঁজ দিয়েছি। আবারো সম্পূর্ণ ভাঁজ খুলে লম্বালম্বি ভাঁজ করেছি।


IMG20230610201830.jpgIMG20230610201844.jpg

এখন কাগজটি ঘুরিয়ে নিচের ছবির মত ভাঁজ করেছি। তারপর কাগজটি উল্টিয়ে একপাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।


IMG20230610201857.jpgIMG20230610201901.jpg
IMG20230610201916.jpgIMG20230610201931.jpg

কোনা ঘুরিয়ে অপর পাশ থেকেও একই রকম ভাবে ভাঁজ করেছি। তারপর মাথার দিক থেকে সামান্য একটু ভাঁজ করে ভিতরে দিয়ে দিয়েছি।


IMG20230610201950.jpgIMG20230610202017.jpg

এখন গোলাপি একটি লম্বা ছোট কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ করেছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আগে থেকে বানিয়ে রাখা অংশের উপরে গোলাপি কাগজটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং চোখ নাক মুখ এঁকে নিয়েছি।


IMG20230610202042.jpgIMG20230610202107.jpg

IMG20230610202124.jpgIMG20230610202239.jpg

দুই রকমের কালার করে একই রকম ভাবে ছয়টি খরগোশের মতো বানিয়ে নিয়েছি।


IMG20230610203356.jpg


এখন একটির ভিতরে আরেকটি দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে সবগুলো একটির সংখ্যা একটি লাগিয়ে দিয়েছি।


IMG20230610203406.jpgIMG20230610203428.jpg

IMG20230610203828.jpg


এখন গোলাপি আরো একটি কাগজ নিয়ে লম্বা করে মুড়িয়ে নিয়েছি।


IMG20230610203838.jpgIMG20230610204053.jpg

লম্বা কাগজের নিচের দিকে একটু মুড়িয়ে দিয়ে ছাতাটির সঙ্গে লাগিয়ে দিয়েছি।


IMG20230610204416.jpg


IMG20230610204613.jpg


এভাবে আমার রঙিন কাগজের ছাতাটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

যে ছাতাটা তৈরি করেছেন এটা দেখেতো আমার ইচ্ছে করছে আপনার হাত থেকে নিয়ে আমার রুমে সাজিয়ে রাখি, হাহাহা। আসলেই সুন্দর হয়েছে। ইমোজি গুলোর কারণে বেশি আকর্ষণীয় লাগছে। আর এই কাজগুলো করা একটু বেশি কষ্টসাধ্য। তবে কাজটাকে সময় দিয়ে করলে এবং ধৈর্য সহকারে করলে কিন্তু কাজটা ফুটিয়ে তোলা সম্ভব। যেমনটা আপনি পেরেছেন। অবশ্য আমার ছেলের সামনে যদি এটা ধরি তাহলে একটানে নিয়ে ছিড়ে ফেলবে।

 2 years ago 

রুমে সাজিয়ে রাখার কি আর উপায় আছে বাচ্চারা নষ্ট করে ফেলেছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজ যে পরিমান বৃষ্টি হলো তাতে এমন কিউট একটি ছাতা আমার দরকার আপু।আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে ছাতাটি তৈরি করলেন।দেখতেও কিউট হয়েছে।নানা রঙের কাগজ দিয়ে খরগোশের মাথার আকৃতির ছাতাটি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টির কারণে এই ছাতাটি শেয়ার করেছি আপু যাতে আপনার কাজে লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ছাতাটা কার্টুন শেপ দিয়ে ভালো করেছেন দেখতে অনেক কিউট লাগছে । আমার কাছেই অনেক পছন্দ হয়েছে আর বাচ্চারা তো পছন্দ করবেই । রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে । আর কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় ছাতাটি দেখে সত্যি অনেক ভালো লাগলো ।

 2 years ago 

আমার কাছেও তাই মনে হয়েছে কার্টুন শেপ হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

 2 years ago 

রঙিন কাগজের চমৎকার একটি ছাতা তৈরি করেছেন আলাদা আলাদা কালার ছাতার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আলাদা কালার দিয়েছি যাতে দেখতে আরো ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বর্ষা কাল উপলক্ষে ছাতা তৈরি করেছেন নাকি আপু। আপনার তৈরি করা ছাতা টি অসাধারণ হয়েছে। আপনি ধারাবাহিক ভাবে রঙিন কাগজের ছাতা তৈরি করেছেন। আপনার তৈরি ছাতা টি দেখতে বাস্তবের মতো না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে। বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ছাতাটি অবশ্য বেশ কিছুদিন আগে তৈরি করেছিলাম। বর্ষাকাল তার জন্য শেয়ার করলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ছাতা বানানো বেশ দক্ষতার দরকার। আপনি চমৎকার সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে ইমোজি ছাতা বানিয়েছেন যা দেখতে অনেক সুন্দর লাগছে। ছাতার ডাটা লাগাতে আপনাকে খুব বেগ পেতে হয়েছে জানতে পেলাম। ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে ইমুজি ছাতা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী আপু ছাতার ডাটা কিছুতেই লাগছিল না। খুব কষ্ট করতে হয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আরে বাহ্ আপু, আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে তো ভালো লেগেছে অনেক বেশি। কার্টুন শেপের অনেক সুন্দর দেখতে একটা ছাতা তৈরি করেছেন আপনি, যেটা অনেক কিউট লাগতেছে। ইমোজি আঁকার কারণে বেশি কিউট লাগতেছে এই ছাতাটাকে। এই ধরনের কাজগুলো সত্যি অনেক কষ্টকর। তবুও আপনি সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। সুন্দর করে আপনি উপস্থাপনাটা তুলে ধরেছেন। কেউ চাইলে সহজেই এই ছাতা তৈরি করতে পারবে। আর এটা বাচ্চাদেরকে দিলে তো অনেক খুশি হয়ে যাবে।

 2 years ago 

আপনার কাছে আমার রঙিন কাগজের ছাতাটি কিউট লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের ছাতা তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছেন। ধাপ গুলো দেখে শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করব।

 2 years ago 

আমার রঙিন কাগজের ছাতাটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.084
BTC 61477.83
ETH 1589.93
USDT 1.00
SBD 0.47