ডাইঃ ক্লে দিয়ে বানিয়ে নিলাম ছোট্ট একটা ফুলদানি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২০শে মাঘ শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d8.jpg

d9.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ এক্টু অন্য রকম কাজ আপনাদের সাথে শেয়ার করবো। এই ধরনের ছোট কাজ কখনও করিনি। আজ করলাম। একটু বেশি সময় লেগেছে ছোট ছোট গোলাপ ফুলগুলো বানাতে।তবে সময় লাগলেও বানাতে বেশ ভালই লেগেছে আমার। আর বানানোর পর দেখতেও সুন্দর লাগছিলো।ঘর সাজানোর জন্য এই ধরনের কাজগুলো ব্যবহার করতে পারি। ফুলদানিটি বানাতে আমি ক্লে সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে বানিয়ে নিলাম ক্লের ফুলদানিটি।আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

d3.jpg

১।ওষুধ খাওয়ার কাপ
২।বিভিন্ন রং এর ক্লে
৩।ক্লে টুলস

ফুলদানী তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d2.jpg

প্রথমে ওষুধ খাওয়ার কাপ ভালোভাবে পরিস্কার করে নিয়ে খয়েরী রং এর ক্লে লাগিয়ে নিয়েছি। এবং টুলস দিয়ে দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-২

d1.jpg

সবুজ রং এর ক্লে দিয়ে কাপের মুখটি ঢেকে নিয়েছি। এবং ফোটা ফোটা দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-৩

d18.jpg

d19.jpg

হলুদ রং এর ক্লে গোল গোল করে হাতের সাহায্যে চাপ দিয়ে গোল করে গোলাপ ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

d17.jpg

d16.jpg

d15.jpg

এবার গোল করে তৈরি করা ক্লে প্যাচিয়ে গোলাপ ফুলের মাঝখানের অংশ বানিয়ে নিয়েছি। এর পাশে আরেকটি লাগিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। এভাবে একটির পাশে অন্যটি লাগিয়ে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এভাবে বিভিন্ন রং এর ক্লে দিয়ে অনেকগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

d11.jpg

সবুজ রং এর ক্লে দিয়ে কিছু পাতা বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d12.jpg

বিভিন্ন রং এর ক্লে দিয়ে কিছু কলি বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

d13.jpg

d10.jpg

এবার বানানো গোলাপফুল,কলি ও পাতাগুলো বানানো ফুলদানীর উপর সাজিয়ে নিয়েছি। ব্যস তৈরি করে নিলাম ফুলদানীটি।

উপস্থাপন

d7.jpg

d6.jpg

d9.jpg

আশাকরি ক্লে ও ওষুধের কাপ দিয়ে বানানো ফুলদানিটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ইং
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

অনেক সুন্দর হয়েছে ফুলদানি তৈরি। এই ধরনের কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। যেটা ধারাবাহিকভাবে আপনারা তৈরি করে চলেছেন ভালো লাগলো। আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

ক্লে দিয়ে যে কোন জিনিস বানানো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনার ক্লে দিয়ে বানানো ফুলদানিটি দারুন হয়েছে। বিশেষ করে বিভিন্ন কালারের ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে। আপনিও আপনার দারুন প্রতিভা দিয়ে সম্পূর্ণ ফুলদানিটি চমৎকার করে তৈরি করেছে।

 last year 

ঠিজ তাই আপু। ক্লে দিয়ে কোন কিছু বানালেও দেখতে বেশ সুন্দর হয়। ধন্যবাদ আপু।

 last year 

আপু ফুল দানি টি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে এটি বানিয়েছেন। রং এর কম্বিনেশন টি ও অনেক সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার ফুল ফুলদানি তৈরি করা টা অনেক সুন্দর ছিল আপু। আমি অনেকদিন ধরে খেয়াল করে দেখছি কমবেশি ইউজার মিলে এমন সুন্দর সুন্দর ফুল ফুলানি তৈরি করে থাকে। ক্লে দিয়ে চমৎকার এই ফুল তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

ক্লে দিয়ে অসাধারণ একটা ফুলদানি বানিয়েছেন। আসলে আপু ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমারও বেশ ভাল লাগে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। ধন্যবাদ আপু।

 last year 

আপনার কাছে কাজটি ছোট হলেও এটাই আমার কাছে কিন্তু চমকপ্রদ। কেননা আপনার তৈরি করা এই ফুলদানিটি দেখেই মুগ্ধ হয়ে গেছি আমি। একেবারে নিখুঁত কারুকার্যের পরিচয় দিয়েছেন। ক্লে, ওষুধ খাওয়ার ক্যাপ দিয়ে গোলাপ ফুলের দারুন একটি দৃশ্য তৈরি করেছেন। সর্বশেষ এটাই বলবো ফুলদানিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।

 last year 

ছোট ছোট ফুল তৈরি করাতে ফুলদানিটি দেখতে বেশি সুন্দর হয়েছে বলে আমার মন হয়। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এ প্রতিভা গুলো আমাকে মুগ্ধ করে। আমি অনেক পছন্দ করি এই জাতীয় ডাই পোস্ট। কিছুদিন আগে আমি সংরক্ষণ করেছি ক্লে। এখন ইচ্ছে আপনাদের দেখাদেখি নিজেও তৈরি করে দেখাবো। অনেক সুন্দর ভাবে আপনি ফুল ফুলদানি তৈরি করে আমাদের দেখিয়েছেন। ভালো লেগেছে আমার।

 last year 

আমিও পছন্দ করি বিভিন্ন ধরনের ডাই বানাতে।ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42