কাগজ দিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি।আজ ৩০ আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৫ অক্টোবর,২০২৩ নিয়মিত ব্লগিং আজ আপনার সামনে নিয়ে এসেছি কাগজ দিয়ে তৈরি রজনীগন্ধার ফুলের স্টিক । ডাই প্রজেক্ট করতে আমি বেশ পছন্দ করি। আর বিভিন্ন ধরনের ফুল তৈরি করা আমার একটি শখ। আশাকরি আমার তৈরি করা রজনীগন্ধার ফুলের স্টিক ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক। আর উপকরণ হিসেবে ব্যবহার করেছি তিন রংয়ের কাগজ সহ অন্যান্য উপকরণ। যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আজকের রজনীগন্ধা ফুলের স্টিক।

f25.jpg

তৈরির উপকরণসমূহ

f21.jpg

১।তিন রং এর কাগজ (সবুজ,হলুদ ও সাদা)
২।গাম
৩।তার
৪|সবুজ রং এর সাইন পেন
৫|পেন্সিল
৬|কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

f23.jpg

প্রথমে সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এরপর তা তারে প্যাচিয়ে নিয়েছি। এভাবে সবগুলো তার সবুজ রং এর কাগজ দিয়ে প্যাচিয়ে নিয়েছি ।

ধাপ-২

f16.jpg

এরপর সাদা রং এর কাগজ ১০ সেঃমিঃX১০ সেঃমিঃ সাইজের করে কেটে নিয়েছি।

ধাপ-৩

f15.jpg

f14.jpg

এরপর সাদা কাগজের টুকরোটি আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। ৪ বার ভাঁজ করে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে ফুলের পাপড়ির মতো করে এঁকে নিয়েছি।

ধাপ-৪

f24.jpg

f13.jpg

এবার দাগ বরাবর কেটে নিয়েছি। এরপর কেটে নেয়া ফুলটি আবার ৬ পাপড়ি ও ৫ পাপড়ি করে কেটে নিয়েছি।

ধাপ-৫

f12.jpg

f11.jpg

এরপর কেটে নেয়া ফুলের পাপড়ি গুলো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। ছবির মত করে।

ধাপ-৬

f19.jpg

f18.jpg

f17.jpg

এবার হলুদ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং ছবির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবং তারের সাথে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৭

f9.jpg

এবার তৈরি করা ফুলের মধ্যে হলুদ রং প্যাচানো তার ঢুকিয়ে দিয়ে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এভাবে সবগুলো ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-৮

f8.jpg

f7.jpg

এবার ফুলের পাপড়িগুলো পেন্সিল দিয়ে প্যাচিয়ে বাঁকা করে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৯

f4.jpg

f3.jpg

এবার সবুজ রং এর কাগজ দিয়ে পাতা কেটে নিয়েছি । এবং সবুজ রং এর সাইন পেন দিয়ে পাতার শিরা এঁকে নিয়েছি।

ধাপ-১০

f5.jpg

f2.jpg

এবার তৈরি করা ফুলগুলো তারের সাথে প্যাচিয়ে নিয়েছি একটি স্টিক তৈরি করার জন্য। এবং পাতা দু'টি গাম দিয়ে স্টিকের সাথে লাগিয়ে দিয়েছি। আর এভাবেই তৈরি করলাম একটি রজনীগন্ধার ফুলের স্টিক।

উপস্থাপন

f25.jpg

f26.jpg

f29.jpg

f28.jpg

আশাকরি আমার কাগজ দিয়ে তৈরি রজনীগন্ধার স্টিক আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীকাগজ দিয়ে রজনীগন্ধা ফুল তৈরি
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ১৫ অক্টোবর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া ফুলের কালারের সঙ্গে যদি কাগজের কালার মিলিয়ে তৈরি করা যায় তাহলে আরো বেশি ফুটে ওঠে। আপনার আজকের রজনীগন্ধার ফুলগুলো খুব সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবে তৈরি করেছেন আপনি বোঝা যাচ্ছে। হুট করে দেখলে সত্যিকারের ফুলের মত লাগছে।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনি কাগজ দিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। ফুলগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর করে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্যও অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ডাইপোস্ট গুলো অনেক ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করতে হয়। আপনি কাগজ দিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক তাই আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজের তৈরি জিনিসগুলো বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে । আপনি সাদা কাগজ দিয়ে সুন্দর রজনীগন্ধার স্টিক তৈরি করেছেন দেখে ভালই লাগছে । এই রজনীগন্ধা গুলো চিকন চিকন রজনীগন্ধা ফুলের মত হয়েছে ।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজ দিয়ে বেশ সুন্দর একটি রজনীগন্ধার স্টিক আপনি তৈরি করেছেন। রজনীগন্ধা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে ঠিক যেন রজনীগন্ধা ফুল। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার মত আমারও বিভিন্ন ফুল তৈরি করা আমার একটি শখ।আপনি অনেক সুন্দর করে কাগজ দিয়ে রজনীগন্ধার ফুলের স্টিক তৈরি করেছেন। বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। ফুলগুলি দারুনভাবে ফুটে উঠেছে। শুভ কামনা রইল

 3 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সাদা এবং হলুদ কাগজের কম্বিনেশনে চমৎকার রজনীগন্ধার সত্তিকারী একটা ফ্লেভার নিয়ে এসেছেন আজকের এই কাগজের ফুলের মধ্যে। অসম্ভব রকম সুন্দর হয়েছে অনেকটাই প্রাণবন্ত।

 3 years ago 

আমি চেস্টা করেছি । কিভাবে ফুলটি বানালে কিছুটা সত্যিকারের ফু্লের কাছাকাছি তৈরি করা যায়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38