[এসো নিজে করি]—ডিমের উপর ফুলসহ গাছের সুন্দর একটি পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করব। আজকের ডাই পোস্টটি আমার নিজেরও খুব পছন্দের। এই ধরনের ডাই পোস্ট আমি এই প্রথম তৈরি করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ডিমের উপর সুন্দর একটি পেইন্টিং করেছি। ডিমের উপর এরকম পেইন্টিং করতে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমার বাংলা ব্লগের অনেক ইউজাররাই বিভিন্ন জিনিসের উপর চমৎকার সব পেইন্টিং এর মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি তুলে ধরে। কয়েকজনকে দেখেছি ডিমের উপর পেইন্টিং করতে। তাই আমারও ইচ্ছা হলো ডিমের উপর কিছু একটা পেইন্টিং করা যাক।সেই ভাবনা থেকে ডিমের উপর ফুলসহ গাছের সুন্দর একটি পেইন্টিং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।



IMG_20240402_130840_359@-887260810-01.jpeg

IMG_20240402_130542_279@58438962-01.jpeg



তাহলে চলুন আজকের এই চমৎকার পেইন্টিংটি আমি কি কি উপকরণ এবং কেমন ভাবে তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক। আশা করি,আজকের এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণসমূহ :

• একটি ডিম
• এক্রেলিক রং
• রং তুলি
• কালো কলম

IMG_20240402_122340_265@-803438776-01.jpeg


ধাপ-১

প্রথমেই ডিমের উপর সাদা রং ব্রাশের সাহায্যে সুন্দরভাবে করে নিয়েছি। এই সাদা রংটি শুকিয়ে যাওয়ার পর পুনরায় ২-৩ বার করে করতে হবে তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। ডিমের উপর সাদা রঙ করার পর শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

IMG_20240402_122613_031@-6802738-01.jpeg

ধাপ-২

এখন সবুজ রং দিয়ে ফুলের গাছ আঁকিয়ে নিচ্ছি।এখানে ফুলের গাছগুলো চিকন রাখার চেষ্টা করেছি। কারণ ডিমটি ছোট তাই এর ভিতর পেইন্টিং গুলো খুবই সূক্ষ্মভাবে করতে হবে। তা না হলে একদমই ভালো লাগবে না।

IMG_20240402_123728_079@2098349462-01.jpeg

ধাপ-৩

ফুলের সবুজ ডালের ফাঁকে ফাঁকে কয়েকটি পাতাও আঁকিয়ে নিলাম।

IMG_20240402_124006_426@743289556-01.jpeg

ধাপ-৪

এখন ফুলের ডাল এবং পাতায় সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাল এবং পাতায় হলুদ রং দিয়ে একটু রং করে নিয়েছি।

IMG_20240402_124319_115@-73603242-01.jpeg

ধাপ-৫

এখন প্রত্যেকটি গাছের ডালে ফুল আঁকিয়ে নিব। ফুলগুলো আমি নীল রং দিয়ে করেছি।

IMG_20240402_124636_994@-1696916397-01.jpeg

IMG_20240402_125224_428@502198515-01.jpeg

ধাপ-৬

ফুলগুলো আঁকানো কমপ্লিট হলে প্রত্যেকটি ফুলের ভিতরে হালকাভাবে হলুদ রঙের টাচ দিয়েছি।

IMG_20240402_130709_291@1828148341-01.jpeg

ধাপ-৭

ডিমের উপর আমার সুন্দর একটি পেইন্টিং করা কমপ্লিট হলো। এখন ডিমের উপর আমার একটি সিগনেচার করে নিলাম।

IMG_20240402_130827_659@-1893969406-01.jpeg

ফাইনাল লুক


IMG_20240402_130653_092@-1171726776-01.jpeg

IMG_20240402_130827_659@-1893969406-01.jpeg



এই ছিল আমার আজকের ডাই পোস্ট। ডিমের উপর ফুলসহ গাছের এই পেইন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে । আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ডিমের উপর আপনি সুন্দর ভাবে ফুলসহ গাছের সুন্দর একটি পেইন্টিং আর্ট করেছেন। বিশেষ করে কালার কম্বিনেশন আমার কাছে খুবই দারুন লেগেছে। তবে ফুল গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

কালার কম্বিনেশন ঠিক রাখলে এই ধরনের পেইন্টিং গুলো দেখতে সত্যিই অনেক আকর্ষণীয় লাগে।

 2 years ago 

ডিমের উপরে ফুল গাছের অপরূপ সুন্দর পেইন্টিং করেছেন। এই ধরনের ডাই পোস্ট আপনি প্রথম তৈরি করলেও এত সুক্ষভাবে তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ একটি ডাই পোস্ট দেখতে পেলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডিমের উপর পেইন্টিংটি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আসলে প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর কাজ গুলো দেখে মুগ্ধ হই। আজকে ডিমের উপর খুব সুন্দর করে ফুলের গাছ সহ পেইন্টিং করেছেন‌। এই ধরনের কাজগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ছোট্ট জিনিসের উপর এই ধরনের পেইন্টিং করতে দক্ষতা প্রমাণ দিতে হয় সেটাই আপনি দিয়েছেন। ভালো লাগলো দেখে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ ্।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সর্বদা উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

 2 years ago 

ডিমের উপর ফুলসহ গাছের পেইন্টিংটি আমার কাছে খুব ভালো লাগলো আপু।আসলে ডিমের উপরে এত সুন্দর আর্ট করা যায় সেটা এই আর্ট না দেখলে বুঝতাম না। ধন্যবাদ আপু ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ডিমের উপর ফুলসহ গাছের পেইন্টিংটি আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ভাইয়া।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ডিমের উপর ফুলসহ গাছের সুন্দর একটি পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি পোস্ট দেখতে আপনার বেশ অসাধারণ লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আসলে একটা মজার বিষয় হল যে আপনার আজকের এই পোস্টটি দেখে প্রথম আমার মনে হচ্ছিল যে আপনি যে ডিমের উপরে এত সুন্দর একটা পেন্টিং করেছেন তাহলে ডিমটির কি অবস্থা হবে। মনে হচ্ছিল ডিমটি ভেঙ্গে এখনই খেয়ে নিই। কিন্তু এত সুন্দর আর্ট দেখে ডিমটিকে আর খেতে ইচ্ছে করছিল না। আমার মনে হয় ডিমটির শেষ পরিণতি পেটেই গিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

না ভাইয়া, ডিমটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে।

 2 years ago 

ডিমের উপরে ফুলের চমৎকার একটি পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার এই পেইন্টিংটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ডিমের উপর ফুলের পেইন্টিং করার পঞ্চম ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডিমের উপর ফুলের পেইন্টিং করার পঞ্চম ধাপটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডিমের উপরে করা এই পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। এত ছোট একটি ডিমের উপর এত সুন্দর করে পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। আপনি অনেক পরিশ্রম করে সময় নিয়ে এই কাজটি করেছেন বোঝাই যাচ্ছে। দারুন একটি পেইন্টিং সবার মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ডিমের উপর পেইন্টিং করতে সত্যিই অনেক পরিশ্রম হয়েছিল আপু৷ ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগের সবাই নতুন নতুন জিনিস এর উপর পেইন্টিং করেছে , যা দেখতে বেশ ভালো লাগছে। আপনার আজকের ডিমের উপর করা পেইন্টিংটিও দেখতে বেশ সুন্দর হয়েছে। ছোট একটা ডিমের উপর বেশ সুন্দর করে ফুলসহ গাছ অংকন করেছেন । আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে সবার মাথায় অনেক ইউনিক ইউনিক আইডিয়া আসে। আর সেটা থেকেই এত সুন্দর সুন্দর পোস্ট তৈরি করতে পারে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38