ডাই : ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে ঝুড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Abb 16.3.24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG_20240314_115935.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে তৈরি ঝুড়ি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে তৈরি ঝুড়ি ভালো লাগবে।

আমার কাছে নতুন কিছু করতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি নতুন কিছু অর্থাৎ ইউনিক কিছু তৈরি করার জন্য সব সময় বসে পড়ি হাতে সময় থাকলেই। আসলে হাতের কাজগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমি মনে করি সময় নিয়ে এবং ধৈর্য ধরে যদি আমরা কোন কাজ করি, তাহলে সেই কাজ সবথেকে বেশি সুন্দর হয়। গতকালকে বসেছিলাম কিছু একটা তৈরি করব বলে। কিন্তু কি তৈরি করব এটাই বুঝতে পারতেছিলাম না। বিভিন্ন জিনিস দিয়ে ইউনিক কিছু তৈরি করার জন্য আমি কয়েকদিন আগে প্লাস্টিকের সুতা এবং ওয়ান টাইম কাপ এনেছিলাম। যাতে অনেক কিছু তৈরি করতে পারি। তো সেগুলোর কথা হঠাৎ করে মনে পড়ল। তখন ভাবলাম ওইগুলো দিয়েই কিছু একটা করার চেষ্টা করি। তারপর আমার মাথায় আসলো একটা ঝুড়ি তৈরি করব। এই উপকরণ দুইটা নিয়ে তো আমি সাথে সাথে বসে গেলাম। এগুলো নিয়ে একটা ঝুড়ি তৈরি করার উদ্দেশ্যে।

ঝুড়িটা তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। বিশেষ করে ওয়ান টাইম কাপের সাথে প্লাস্টিকের সুতা মোড়ানোর বিষয়টা একটু বেশি নিখুঁত ছিল। ধৈর্য ধরে এই কাজটা করা লেগেছে। কিন্তু তৈরি করার পর দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল। এটি তৈরি করার পর আমি ছবি তুলে আমার মেয়েকে দিয়েছিলাম। মেয়ে তো অনেক খুশি হয়েছিল। সে বলছিল পুতুলের জামা কাপড় রাখবে নাকি এই ঝুড়ির মধ্যে। এখনো সে এই ঝুড়িটা দিয়ে খেলা করে। কারণ এই ঝুড়িটা নষ্ট হওয়ার মতই ছিল না। যাই হোক উপস্থাপনাটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম, যেন যে কেউ এটা চাইলেই তৈরি করে নিতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই ঝুড়ি তৈরি করার পদ্ধতি।

IMG-20240312-WA0098.jpg

উপকরণ

ওয়ান টাইম কাপ
প্লাস্টিকের সুতা
গাম
কাঁচি ✂️

IMG20240311122508.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা ওয়ান টাইম কাপ নিলাম। এরপর কাছে দিয়ে ওয়ান টাইম কাপটা নিচের অংশটা রেখে উপরের অংশগুলো একই মাপের করে কাটতে লাগলাম।

IMG_20240311_190958.jpg

ধাপ 2️⃣

এভাবে এটা অনেক সুন্দর করে কেটে নিলাম। তারপর এটাকে নিচের দিকে রেখে একটু চাপ দিয়ে তারপর আবার সোজা করে নিলাম।

IMG_20240311_191031.jpg

ধাপ 3️⃣

এরপর গ্লু গান দিয়ে নিচের অংশটাতে প্লাস্টিকের সুতা জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240311_191354.jpg

ধাপ 4️⃣

তারপর একটা রেখে আরেকটার ভেতরে ঢুকিয়ে ঝুড়ি তৈরি করা শুরু করলাম।

IMG_20240311_191413.jpg

ধাপ 5️⃣

এরকমভাবে আস্তে আস্তে উপরের দিকে আনতে লাগলাম প্লাস্টিকের সুতাটাকে।

IMG_20240311_191433.jpg

ধাপ 6️⃣

এভাবে মুড়িয়ে মুড়িয়ে একেবারে উপর পর্যন্ত নিয়ে আসলাম।

IMG_20240311_191456.jpg

ধাপ 7️⃣

সম্পূর্ণটা করে নেওয়ার পরে এটাকে একপাশে রেখে দিয়ে আরেকটা প্লাস্টিকের সুতা কেটে নিলাম।

IMG_20240311_191509.jpg

ধাপ 8️⃣

এরপর এই সুতাটা ব্লু গানের সাহায্যে ঝুড়ির তোড়া হিসেবে লাগিয়ে নিলাম। এটা কিন্তু সত্যি অনেক বেশি মজবুত হয়েছিল। এভাবেই আমি আজকে ঝুড়ি তৈরি করা কমপ্লিট করে নিলাম। আশা করছি আপনারা এটা দেখতে পছন্দ করবেন।

IMG_20240311_191527.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240312-WA0098.jpg

IMG-20240312-WA0097.jpg

IMG-20240312-WA0099.jpg

IMG-20240312-WA0100.jpg

IMG-20240312-WA0101.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আসলে মানুষের চিন্তাভাবনা কাজে লাগাতে পারলে কত কিছুই না তৈরি করা যায়। ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে এত সুন্দর ডিজাইন করে ঝুড়ি তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। আসলে এই ধরনের কিছু তৈরি করার মধ্যে মজা রয়েছে। যেমনটা আপনি তৈরি করে সার্থক ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিক কথা এই কাজগুলো করার মধ্যেও মজা রয়েছে।

 2 years ago 

ভাইরে ভাই কি গিটগিটি বুদ্ধিরে। কেমন করে যে রাতে ঘুমান সেই চিন্তায় বাচি না। এত এত ক্রেয়েটিভি নিয়ে তো রাজা হয়ে যাবেন। দারুন ছিল আইডিয়াটি ভাইয়া। সেই সাথে অনেক বেশী সুন্দর ছিল আপনার বানানো ওয়ান টাইমের গ্লাস কাপ দিয়ে ঝুড়ি বানানোর বুদ্ধিটিও। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন আইডিয়া থেকেই এই ঝুড়িটা তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

ঝুরিটা করতে আপনার অনেকটা সময় ব্যায় হবারি কথা ভাই।কারন এতো সুক্ষ ভাবে একটি কাজ শেষ করার দ্রুত হয়না।দারুন লেগেছে আমার কাছে আর প্রতিটা সুন্দর ধাপ আপনি পরিষ্কার ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ সূক্ষ্ম কাজগুলো দ্রুত করা যায় না। চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার।

 2 years ago 

ভাইয়া দারুন একটি পোস্ট দেখলাম আজ। এমন করে যে ওয়ান টাইম কাপ কে নিজের ক্রেয়েটিভ কাজে খুব সুন্দর করে ব্যবহার করেছেন। দারুন হয়েছে আপনার বানানো ঝুড়িটি। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ঝুড়ি বানানোর পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করার।

 2 years ago 

আপনি চায়ের কাপ এবং প্লাস্টিক দিয়ে অসাধারণ একটি ঝুড়ি তৈরি করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি আপনার ক্রিয়েটিভিটি কাজে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। আসলে এরকম ঝুড়ি গুলোতে ডিম রাখা হয়। আপনি অনেক বুদ্ধি খাটিয়ে এরকম একটি ঝুড়ি তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার তৈরি করা ঝুড়ি দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে খুব সুন্দর ঝুড়ি তৈরি করেছেন। ঝুড়ি টি দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে ডাই টি সম্পন্ন করেছেন। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা এই ঝুড়ি দেখতে সুন্দর লাগতেছে এটা জেনে ভালো লেগেছে খুবই। ধন্যবাদ।

 2 years ago 

আপনি সত্য কথা বলতে এই কাজটির জন্য প্রশংসার দাবিদার। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। অন টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে ঝুড়ি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ঝুড়ি তৈরি দেখে প্রশংসামূলক মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে দেখছি খুব সুন্দর দেখতে একটা ঝুড়ি তৈরি করে নিয়েছো তুমি। যে ঝুড়িটাকে দেখতে অনেক বেশি কিউট লাগতেছে। আসলেই তোমার তৈরি করা এই ঝুড়িটা কিন্তু অনেক বেশি মজবুত হয়েছিল। আমি যখন ঝুড়িটা ধরেছিলাম আমার কাছে তো ভালো লেগেছিল। ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দিয়ে অনেক কিছু তৈরি করা যাবে কিন্তু। যাইহোক ঝুড়ি তৈরি করার আইডিয়াটা অনেক দারুন ছিল। অনেক সময় লেগেছিল এই ঝুড়িটা তৈরি করতে, দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

যেহেতু ওয়ান টাইম কাপ এবং প্লাস্টিকের সুতা দুটোই ছিল, তাই চেষ্টা করেছি ওই দুইটাকে কাজে লাগিয়ে কিছু একটা তৈরি করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39