ডাই : ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 25.6.2024 বুধবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240619-WA0005.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি ভালো লাগবে।

ক্লে ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। আর কোনো কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই ক্লূ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করি। আর তেমনি ভাবে গতকালকেও ক্লে দিয়ে কিছু তৈরি করার কথা ভাবি। গতকালকে বসেছিলাম ক্লে দিয়ে কিছু তৈরি করবো বলে। কিন্তু কি তৈরি করবো এটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম এরকম ভাবে কিছু ক্লিপ তৈরি করা যাক। এজন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি করার জন্য চিন্তা করলাম। যে ভাবনা সেই কাজ। সাথে সাথেই এগুলো তৈরি করার জন্য নাশিয়ার পুরাতন কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর ওইগুলো দিয়ে সুন্দর সুন্দর কিছু ক্লিপ তৈরি করলাম। এগুলো তৈরি করার পর যখন আমি আমার মেয়েকে দিয়েছিলাম, সে তো অনেক খুশি হয়ে গিয়েছিল। তার মাথায় খুব ভালো লাগছিল এগুলো দেখতে। আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240619-WA0001.jpg

উপকরণ

ক্লে
গাম
কাঁচি ✂️

IMG20240619134205.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি গোলাপি কালারের কিছু ক্লে নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম।

IMG_20240620_212426.jpg

ধাপ 2️⃣

এরকমভাবে বিভিন্ন কালারের ক্লে লম্বা লম্বা করে নিলাম। আর এভাবে রংধনুর মতো করে তৈরি করতে লাগলাম।

IMG_20240620_212450.jpg

ধাপ 3️⃣

এরকম ভাবে অনেক সুন্দর করে রং ধনুর মতো করে তৈরি করে নিলাম।

IMG_20240620_212512.jpg

ধাপ 4️⃣

তারপর এটা সমান করে কেটে নিয়ে সাদা ক্লে দিয়ে আরো কিছু তৈরি করে লাগিয়ে দিলাম।

IMG_20240620_212526.jpg

ধাপ 5️⃣

এরপর একটা পুরাতন ক্লিপ নিয়ে গাম দিয়ে ক্লিপ এর উপর এটি লাগিয়ে নিলাম।

IMG_20240620_212610.jpg

ধাপ 6️⃣

তারপর লাল কালারের ক্লে নিয়ে গোল করে নিলাম। আর সাদা কালার দিয়ে চার পাশে লাগিয়ে নিলাম।

IMG_20240620_212631.jpg

ধাপ 7️⃣

এরপর সবুজ কালারের ক্লে লাগিয়ে নিলাম। তারপর কালো কালারের ক্লে ছোট ছোট করে কেটে লাগিয়ে নিলাম। এরপর আরেকটা ক্লিপ এর উপর তরমুজের মতো এটা লাগিয়ে নিলাম।

IMG_20240620_212700.jpg

ধাপ 8️⃣

এরপর হলুদ এবং গোলাপি কালারের কিছু ক্লে নিয়ে একসাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240620_212721.jpg

ধাপ 9️⃣

এরপর উপরের অংশে সাদা এবং বাদামি কালারের ক্লে নিয়ে জোড়া লাগালাম। এরকমভাবে আইসক্রিম তৈরি করলাম।

IMG_20240620_212734.jpg

ধাপ 1️⃣0️⃣

এরপর আরেকটা ক্লিপ এর উপর এটা জোড়া লাগিয়ে নিলাম। এরকমভাবে এক এক করে তিনটা ক্লিপ তৈরি করে নিলাম।আশা করছি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে।

IMG_20240620_212823.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240619-WA0001.jpg

IMG-20240619-WA0003.jpg

IMG-20240619-WA0000.jpg

IMG-20240619-WA0004.jpg

IMG-20240619-WA0005.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আইসক্রিম, তরমুজ এবং রংধনুর ডিজাইনে ক্লিপ গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তিনটা ক্লিপই দারুন হয়েছে। মাথায় দিলে দেখতেও খুব ভালো লাগবে। ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে আসলে খুব সুন্দর এবং কালারফুল হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা তিনটা ক্লিপই দারুন হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

দারুন তো ভাইয়া। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আর সেই বুদ্ধির জোড়েই তো দেখছি ক্লে দিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু ক্লে বানিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের পোস্ট। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্লিপগুলো আপনার কাছে দেখতে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

এটা বেশ দারুন একটা আইডিয়া। ক্লে দিয়ে বিভিন্ন রকম ক্লিপ তৈরি করার এই আইডিয়াটা আমার কাছে বেশ দারুন লেগেছে। তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্লিপ তৈরি করার আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে এটা শুনে ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে আপনি চমৎকার কয়েকটি ক্লিপ তৈরি করেছেন। সত্যি ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যদিও কখনো নিজে তৈরি করিনি।তবে সবার পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগে। আপনার তৈরি প্রতিটি জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যেহেতু কখনো ক্লে দিয়ে কিছু তৈরি করেননি অবশ্যই তৈরি করবেন।

 2 years ago 

জাস্ট অসাধারণ আইডিয়া। আপনি কিন্তু বেশ দারুন একটি পোস্ট করলেন। খুব সুন্দর করে ক্লে দিয়ে কতগুলো ক্লিপ তৈরি করেছেন। আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ক্লিপ আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

ভাইয়া এই ক্লিপ গুলো আপনার মেয়ের মাথায় পড়িয়ে একটা ছবি তুলতে পারতেন,তাহলে খুব ভালো হতো। বর্তমানে ক্লে দিয়ে সবাই কিছু না কিছু জিনিস তৈরি করছে আর আমার কাছে সেই জিনিস গুলো দেখতে খুব ভালো লাগছে। ক্লে দিয়ে তৈরি জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ক্লে দিয়ে যা খুশি তাই বানানো যায় আর এসব জিনিস বাচ্চারা পেলে খুব খুশি হয়। আপনার তৈরি তিনটি ক্লিপ দেখতে বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এইগুলো বাচ্চারা পেলে অনেক খুশি হয়।

 2 years ago 

ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে তরমুজ দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে এই কাজগুলো করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

তরমুজের ক্লিপটা বেশি সুন্দর লাগতেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের ক্লিপগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে এগুলো তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি বিভিন্ন ডিজাইনের ক্লিপ তৈরি করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38