DIY। বানি গিফট বক্স তৈরী।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজ একটি ডাই পোস্ট শেয়ার করব।

IMG_20230703_230148.jpg

কাগজ কেটে বানানো ডাই এর কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার বেশিরভাগ ডাই প্রজেক্ট সহজ হয়। আজ আমি রঙিন কাগজ কেটে একটি গিফট বক্স তৈরী করেছি। রঙিন কাগজ হিসেবে আমি গোলাপী রঙের A4 সাইজ কাগজ ব্যবহার করেছি। তাহলে চলুন আমার বানি গিফট বক্স তৈরীর পদ্ধতি দেখে আসি।

গিফট বক্স তৈরীতে যা যা লেগেছে

A4 সাইজ রঙিন কাগজ
কাঁচি
কলম

গিফট বক্স তৈরীর পদ্ধতি

ধাপ ০১

IMG-20230703-WA0013.jpg

প্রথমে আমি একটি গোলাপী রঙের A4 সাইজের কাগজ নিয়েছি।

ধাপ ০২

IMG-20230703-WA0003.jpg

IMG-20230703-WA0012.jpg

এই ধাপে কাগজটি চিত্রের মত স্কয়ার করে ভাজ করে নিচের অংশ কেটে নিয়েছি।

ধাপ ০৩

IMG-20230703-WA0011.jpg

এই ধাপে আমি মাঝ বরাবর আরো একটি ভাজ দিয়েছি।

ধাপ ০৪

IMG-20230703-WA0010.jpg

এই ধাপে আমি উপরের ছবির মত ভাজ দিয়েছি এবং আমি যে সেপ এ কাটব সেই সেপ এ কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ ০৫

IMG-20230703-WA0009.jpg

এই ধাপে আমি কলম দিয়ে দেয়া দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ ০৬

IMG-20230703-WA0008.jpg

এই ধাপে আমি কাটা কাগজের ভাজ ধীরে ধীরে খুলে নিয়েছি। দেখা যাচ্ছে একটি বানি বা খরগোশ সেপ তৈরী হয়েছে। বানির দুটি চোখ এবং ঠোঁট একে দিয়েছি।

ধাপ ০৭

IMG-20230703-WA0007.jpg

এই খরগোশ এর মাঝে পছন্দ মত গিফট আইটেম রেখে দিব। স্যাম্পল হিসেবে আমি ছোট চকলেট দিয়েছি।

শেষ ধাপ

IMG-20230703-WA0005.jpg

IMG-20230703-WA0006.jpg

এই ধাপে আমি গিফট আইটেম দেয়ার পর বানি কে বন্ধ করে গিফট বক্স বানিয়ে নিয়েছি । আমার কাছে তো অনেক কিউট লেগেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।

ডিভাইসভিভু ওয়াই ৩৩
বিষয়কাগজ কেটে বানি গিফট বক্স তৈরী করা
ক্রেডিট@miratek
লোকেশনওয়ারী, ঢাকা

আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর একটি বানি গিফট বক্স তৈরী করেছেন। সত্যি গিফট বক্সে গিফট হিসেবে দারুণ চকলেট দিয়েছেন। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা খরগোশ বানিয়েছেন, পরে বুঝতে পারলাম এটা একটা গিফট বক্স, খুবই ইউনিক এবং কিউট একটা বক্স তৈরি করেছেন আপনি চমৎকার ছিলো।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে গিফট বক্স তৈরী করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজের তৈরি গিফট বক্স দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে আমার কাছে ভালো লাগে।গিফট বক্স তৈরী করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার করে গিফট বক্স তৈরি করেছেন। যেটা দেখতে খুবই কিউট লাগছে। যে কাউকে এই ধরনের গিফট দিলে অনায়াসে খুশি হবে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। তাইতো সময় সুযোগ পেলেই বসে যাই রঙিন কাগজ দিয়ে কিছু করতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার তৈরি করা বানি গিফট বক্সটা দেখতে অনেক কিউট হয়েছে। এটা দেখতে সত্যি কারের খরগোশের মাথার মতই হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে বানি গিফট বক্স তৈরী অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বানি গিফট বক্স তৈরি দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে এই বানি গিফট বক্স তৈরি করেছেন। এরকম অরিগামি গুলো খুব সুন্দর হয়। চোখ মুখ আঁকার কারণে একটু বেশি ভালো লেগেছে এটি দেখতে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল আপনার তৈরি এই বানি গিফট বক্স তৈরি।

 3 years ago 

বানি গিফট বক্স তৈরীর প্রক্রিয়াটি বেশ চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। গিফট বক্সটি চমৎকার লাগছে দেখতে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62365.66
ETH 1647.94
USDT 1.00
SBD 0.42