dIy - রঙ্গিন কাগজের তৈরি আকর্ষণীয় শপিং ব্যাগ
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি DIY - পোষ্ট নিয়ে। আর আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শপিং ব্যাগ তৈরি করে দেখাবো। যখন আমি রঙিন কাগজ দিয়ে এই শপিং ব্যাগটি তৈরি করছিলাম, তখন পর্যন্ত বুঝতে পারিনি শপিং ব্যাগটি যখন তৈরি হয়ে যাবে, তখন দেখতে এতটা সুন্দর লাগবে। মূলত আমি এই শপিং ব্যাগটি তৈরি করেছিলাম, আমার মেয়েকে দেয়ার জন্য।
আজ আমার মেয়ের স্কুলে রঙিন কাগজের তৈরি কিছু জিনিসপত্র বানিয়ে নিয়ে যেতে বলেছিল। আমার মেয়ে কিছুটা অসুস্থ থাকার কারণে, সে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে চাইছিল না। তাই আমার মেয়েকে সাহায্য করার জন্য, আমি নিজেই বসে পড়েছিলাম, রঙিন কাগজ দিয়ে এই শপিং ব্যাগটি তৈরি করার জন্য। আর আমার মেয়ে যখন এই শপিং ব্যাগটি স্কুলে নিয়ে গিয়েছিল, তখন তার টিচার দেখে শপিং ব্যাগটি ভীষণ পছন্দ করেছিল। সকলের চাইতে আমার তৈরি শপিং ব্যাগটি নাকি সকলের কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয়েছিল।
আর যখন আমি শুনেছিলাম আমার তৈরি রঙিন কাগজের শপিং ব্যাগটি, সকলের কাছে খুবই ভালো লেগেছিল, তখন আমিও খুবই আনন্দ অনুভব করেছিলাম। আমার মেয়ে বলেছে, বাবা তোমার তৈরি শপিং ব্যাগটি খুবই আকর্ষণীয় হওয়ার কারণে, সকলের চাইতে সেরা রঙিন কাগজের তৈরি শপিং ব্যাগ হয়েছে। আর এই কথা শুনে আমার মেয়ে যেমন খুশি হয়েছিল, ঠিক তেমনি আমিও খুশি হয়েছিলাম। যাইহোক আমি কিভাবে, এত সুন্দর একটি রঙিন কাগজের শপিং ব্যাগ তৈরি করেছি, তার প্রতিটি ধাপ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আমার তৈরি রঙিন কাগজের শপিং ব্যাগটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার তৈরি রঙিন কাগজে শপিং ব্যাগ বানানোর প্রক্রিয়ার ধাপগুলো দেখে নেয়া যাক।
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১ | A4 রঙিন কাগজ |
| ২ | সাদা কাগজ |
| ৩ | কাঁচি |
| ৪ | স্কেল |
| ৫ | আঠা |
| ৬ | পেন্সিল |
" ১ম : ধাপ "
১। প্রথমে A4 সাইজের রঙ্গিন কাগজ নিতে হবে। তারপর রঙিন কাগজটির একপাশে ২ সেন্টিমিটার ভাঁজ দিয়ে, মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ২য় : ধাপ "
২। এবার কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নেয়ার সময় কাগজের পাশে দুই সেন্টিমিটার কাগজ মুড়িয়ে আঠার সাহায্যে জোড়া লাগিয়ে দিতে হবে। আর আঠার সাহায্যে লাগিয়ে দিলে কিছুটা ব্যাগের মতো রূপ আসবে।
" ৩য় : ধাপ "
৩। এবার ব্যাগের রূপ আসা কাগজটির নিচে, ভাঁজ করে আঠা দিয়ে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ৪র্থ : ধাপ "
৪। এবার ব্যাগের রূপ আসা রঙ্গিন কাগজটির দুই পাশ, ভাঁজ করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ৫ম : ধাপ "
৫। এবার ১২×২ সেন্টিমিটার সাদা কাগজ কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। তারপর ব্যাগের রুপ আসা রঙ্গিন কাগজটির উপরে কেটে নেয়া সাদা কাগজটি ব্যাগের হ্যান্ডেলের মতো করে আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।
" ৬ষ্ঠ : ধাপ "
৬। এবার ৫×৫ সেন্টিমিটার একটি সাদা কাগজ নিয়ে ফুল তৈরি করার জন্য আরাআরি ভাবে ভাঁজ করে নিয়ে পেন্সিলের সাহায্যে দাগ কেটে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। উপরে দিয়া চিত্রের মতো করে।
" ৭ম : ধাপ "
৭। এবার কাঁচি দিয়ে কেটে নেয়ার পর, সাদা কাগজটির ভাঁজ খুলে নিতে হবে। তারপর একটি পাপড়ি আবারও কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। কেটে নেয়ার পর আঠা দিয়ে মুড়িয়ে জুড়িয়ে দিলেই ফুলের রূপ আসবে। এভাবে তিনটি ফুল বানিয়ে নিতে হবে।
" ৮ম : ধাপ "
৮। এবার ফুল তৈরি করে নেয়ার পর পূর্বে বানিয়ে নেয়া ব্যাগের উপরে আঠার সাহায্যে জুড়িয়ে দিতে হবে। তারপর ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের উপর আঠার সাহায্যে পুথি লাগিয়ে দিতে হবে।
এভাবেই তৈরি হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি শপিং ব্যাগ।
আশা করি আমার DIY - পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
রঙিন কাগজ দিয়ে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি শপিং ব্যাগ তৈরি করে দেখিয়েছেন। শপিং ব্যাগটা তৈরি করা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পাশাপাশি সুন্দর ফুলের পুঁথি ব্যাচ তৈরি করে ব্যাগের গায়ে বসিয়ে দিয়েছেন। সব মিলে অনেক সুন্দর হয়েছে।
ভাই ফুল গুলোর মাঝে পুথি বসিয়ে দেয়ার কারণে দেখতে বেশি সুন্দর লাগছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ ব্যবহার করে খুব নিখুঁতভাবে একটি শপিং ব্যাগ তৈরি করেছেন। শপিং ব্যাগ টি আপনার মেয়ে স্কুলে নিয়ে গিয়েছিল এবং সকলের পছন্দ হয়েছিল জেনে খুবই খুশি হলাম। আকর্ষণীয় শপিং ব্যাগের প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার বর্ণনার ভিত্তিতে যে কেউ এখন এই ব্যাগটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ আপু আমার তৈরি রঙিন কাগজের শপিং ব্যাগটি, আমার মেয়ের স্কুলের সকলেই খুবই পছন্দ করেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শপিং ব্যাগ বানিয়েছেন ভাই।কাগজ দিয়ে যে এতো কিছু বানানো যায় আমার বাংলা ব্লগ না থাকলে দেখতেই পেতাম না দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।
ভাই আমার তৈরি রঙিন কাগজের শপিং ব্যাগটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার মেয়ে অসুস্থ জেনে খারাপ লাগলো। মেয়ের স্কুলের প্রজেক্ট ছিল তাই তো আপনি আপনার মেয়ের কাজে সাহায্য করেছেন দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া। শপিং ব্যাগ দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। স্কুলের ম্যামের কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ঠিক বলেছেন আপু, আমার মেয়ে অসুস্থ থাকার কারণে তাকে আমি রঙিন কাগজ দিয়ে ব্যাগটি তৈরি করে সাহায্য করেছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে আপনার তৈরি শপিং ব্যাগটি আসলেই অনেক আকর্ষণীয় লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শপিং ব্যাগ বানিয়েছেন। আপনার তৈরি এই ব্যাগ আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে খুবই ভালো লাগে। আপনার সঙ্গে মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার।তবে আপনার তৈরি করা শপিং ব্যাগটি সত্যিই আকর্ষণীয় ছিল ভাইয়া,জাস্ট অসাধারণ। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপু, আমার তৈরি রঙিন কাগজের শপিং ব্যাগটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে শপিং ব্যাগ তৈরি করেছেন। আসলে ভাইয়া রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ছোট বাচ্চারা খেলা করতে অনেক পছন্দ করে। তবে আপনার রঙিন কাগজের শপিং ব্যাগ অসাধারণ হয়েছে। যে দেখবে সেই এই ব্যাগটি নিতে চাইবে। বিশেষ করে কালারের কারণে বেশ চমৎকার লাগতেছে শপিং ব্যাগটি। তবে ভাইয়া আপনার মেয়ে অসুস্থ শুনে খারাপ লাগলো। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুব সুন্দর রঙিন কাগজের শপিং ব্যাগ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আমার মেয়ের জন্য দোয়া করবেন। সেই সাথে আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, সকলেই যেন সুস্থ থাকতে পারি। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।