// পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240820185327-01.jpeg

আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। পেপার কাটিং ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে রঙিন পেপার কেটে ডিজাইনগুলো তৈরি করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে ভীষণ সুন্দর দেখায়। আমি মাঝে মাঝে পেপার কাটিং ডিজাইনগুলো করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখি।

আজকে আমি রাউন্ড শেপের একটি ডিজাইন তৈরি করেছি। রাউন্ড শেপের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি হলুদ রঙের একটি পেপার দিয়ে ডিজাইনটি তৈরি করেছি। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন
IMG20240820185306-01.jpegIMG20240820185301-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.পেন্সিল

IMG20240820183531.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি গাঢ় হলুদ রঙের পেপার নিব। রঙিন পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি রঙিন পেপার নিয়েছি পেপার কাটিং ডিজাইনটি করার জন্য।

IMG20240820183549.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।

IMG20240820184105.jpgIMG20240820184119.jpg

IMG20240820184127.jpg

ধাপ-৩:

তারপর পেন্সিলের সাহায্যে যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে পেন্সিল দিয়ে ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20240820184601.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20240820184657.jpgIMG20240820185121.jpg
ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20240820185127.jpgIMG20240820185148.jpg
IMG20240820185159.jpgIMG20240820185216.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি রাউন্ড শেপের ডিজাইন তৈরি হয়েছে।রঙিন কাগজ দিয়ে তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20240820185238.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240820185257-01.jpeg

IMG20240820185306-01.jpeg

আশা করি আপনাদের কাছে এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেপার কাটিং দেখতে আমার খুবই ভালো লাগে। তবে আমি পেপার কাটিং একদমই করতে পারি না। এলোমেলো হয়ে যায়। আপনি খুবই সুন্দর করে পেপার কাটিং করেছেন। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

আপু আপনি পেপার কাটিং ডিজাইন করতে অনেক ভালোবাসেন জেনে ভালো লাগলো। এ ধরনের ডিজাইনগুলো করতে অবশ্য বেশি সময় লাগে না কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আজকে অনেক সুন্দরভাবে হলুদ রুমের পেপার কাটিং করে চমৎকার নকশা তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙ্গীন হলুদ কাগজ দিয়ে চমৎকার সুন্দর পেপার কাটিং ডিজাইন করেছেন। চমৎকার সুন্দর হয়েছে আপনার পেপার কাটিং ডিজাইন টি।ধাপে ধাপে দক্ষতার সাথে সুন্দর করে পেপার কাটিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরিব্বাস। কী দুর্দান্ত পেপার কাটিং করেছেন। এমন পেপার কাটিং ছেলেবেলায় স্কুলে বসে বসে করতাম। আপনার পোস্ট দেখে সেই হারানো অতীত মনে পড়ে গেল। আপনার কাজটি একেবারে নিখুঁত হয়েছে। এটিও শিল্পের একটি অন্যতম নিদর্শন। আপনার সৃজনশীলতা বজায় থাকুক।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে অনেক কাগজ কেটে এত সুন্দর নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার আজকের করা পেপার কাটিং ডিজাইন্টা খুবই চমৎকার হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এক ভিন্ন ধরনের পেপার কাটিং করেছেন আপু। আপনার এই ভিন্নতা দেখে ভালো লাগলো আমার। মাঝে মধ্যে পেপার কাটিং দেখলে দেখা যায় সবই একই রকমের হয়ে থাকে। একটু ইউনিক হলে বেশ ভালো লাগে আমার।

 2 years ago 

আপু আপনি রাউন্ড শেপের খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন দেখতে সবসময়ই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বানানোর জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। অনেক দিন হয়েছে এই ধরনের ডিজাইন বানানো হয় না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61916.70
ETH 1737.12
USDT 1.00
SBD 0.39