(এসো নিজে করি) :- // আপেলের ম্যান্ডেলা আর্ট //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240604184251-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছি। যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এবং সেগুলো খাতায় অংকন করতেও আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি সুন্দর একটি আপেলের ম্যান্ডেলা আর্ট করেছি। আপেলের ম্যান্ডেলা আর্টটি করার জন্য, প্রথমে আমি জেল কলম দিয়ে আপেলটি অঙ্কন করেছি। এরপর আপেলের মাঝে নিখুঁত ডিজাইন অংকন করার মাধ্যমে ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছি। সাদাকালো ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে।

তাই আমি বেশিরভাগ সময়ই সাদাকালো ম্যান্ডেলা আর্টগুলো করে থাকি। আশাকরি আমার অংকন করা আপেলের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আপেলের ম্যান্ডেলা আর্টটি করলাম।

আপেলের ম্যান্ডেলা আর্ট

IMG20240604184227.jpg

IMG20240604184201.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল পেন

IMG20240604182608.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে আমি সাদা কাগজের উপর জেল কলম দিয়ে সুন্দর করে আপেলের নিচের অংশটুকু এঁকে নিব। আপেলের উপরে এবং নিচের দিকে একটু চ্যাপ্টা করে অঙ্কন করবো।

IMG20240604182717.jpg

✍️ধাপ-২:✍️

এরপর আপেলের উপরে একটি পাতা অঙ্কন করে নিব। পাতাটি অঙ্কন করার পর আপেলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপেলটিকে আরো আকর্ষণীয় দেখানোর জন্য জেল কলম দিয়ে এটি গাঢ় কালো রং করে নিব।

IMG20240604182806.jpgIMG20240604183014.jpg
✍️ধাপ-৩:✍️

এখন পাতায় ম্যান্ডেলা আর্ট করবো।বিভিন্ন ধরনের নিখুঁত নকশা অংকন করার মাধ্যমে সম্পূর্ণ পাতায় ম্যান্ডেলা আর্ট কমপ্লিট করবো।

IMG20240604183124.jpgIMG20240604183214.jpg
✍️ধাপ-৪:✍️

পাতায় ম্যান্ডেলা আর্ট করা হয়ে গেলে এখন আপেলটিতে ম্যান্ডেলা আর্ট করে নিব। প্রথমে উপরের দিকে সুন্দর ছোট ছোট ফুলের নকশা অংকন করে নিব।

IMG20240604183350.jpgIMG20240604183623.jpg
✍️ধাপ-৫:✍️

এরপর চিত্রের মতো করে আপেলের নিচের অংশেও বিভিন্ন ধরনের নকশা অংকন করবো।এই ধরনের নিখুঁত নকশাগুলো দেখতে খুবই সুন্দর লাগে।

IMG20240604183913.jpgIMG20240604184111.jpg
✍️ধাপ-৬:✍️

সম্পূর্ণ আপেলে ম্যান্ডেলা আর্ট শেষ হলো। এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240604184128.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240604184157.jpgIMG20240604184205.jpg
IMG20240604184149.jpgIMG20240604184146.jpg

IMG20240604184154.jpg

আমার অংকন করা আজকের এই সুন্দর আপেলের ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু এত সুন্দর একটি আপেলের মেন্ডেলা আর্ট করার জন্য। বেশ চমৎকার ছিল আপনার এই মেন্ডেলা। আমি তো দেখি পুরাই মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর ভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করে দেখিয়েছেন। আশা করবো আবারো নতুন কোন আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি বেশ দারুন করে আজকে আপেলের ম্যান্ডেলা আর্ট আমোদের সাথে শেয়ার করেছেন। দারুন ছিল আজকের ম্যান্ডেলা আর্টটি।

 2 years ago 

আপেলের ম্যান্ডেলা আর্ট অনেক বেশি ভালো লেগেছে দেখতে। আমিও একদিন শেয়ার করেছিলাম কিন্তু আপনার আপেলটি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে আমাদের মাঝে তৈরি করে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এরকম ভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ম্যান্ডেলা আর্ট করলে সেগুলো দেখতে আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। আপেলের ভেতরে আপনি খুব সুন্দর করে নিখুঁত ডিজাইনের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আপেলের পাশাপাশি একটা পাতাও এঁকেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের সাদা কালো ম্যান্ডেলার আর্ট গুলো খুব ভালো লাগে। আপনার করা পুরো ডিজাইন টা দেখেই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনি সব সময় এই ধরনের সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো প্রতিনিয়তই ভালো লাগে।

 2 years ago 

দারুণ একটা আর্ট করলেন আপু আপনি অনেক ভালো লাগলো দেখে। অনেক কিছু ম্যান্ডেলা আর্ট করা যায় দেখলে ভীষণ ভালো লাগে। আপনি আজকে আপেলের ম্যান্ডেলা আর্ট করলেন সাথে ছোট্ট একটি পাতা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করলেন।

 2 years ago 

আপেলের অনেক সুন্দর আর্ট করেছেন দেখছি আপু। অনেক ধরনের ছোট ছোট ডিজাইন দেওয়ার কারনে আপনার শেয়ার করা আর্ট অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও কি সুন্দর একটা প্রসেসে আপনি অ্যাপেল তৈরি করার মেন্ডেল আর্ট এর প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করলেন। এ ধরনের পোস্ট করলে আমার সত্যি অনেক ভালো লাগে আপনার ক্রিয়েটিভ মাইন্ড দেখে সত্যিই আমি অনেক সারপ্রাইজ হয়েছি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আপেলের খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ছোট ছোট ডিজাইন দিয়ে এই আর্ট করা হয় বলে দেখতে বেশি ভালো লাগে। এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার হয়েছে আপেলের ম্যান্ডেলা আর্ট টি । এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। খুব সুন্দর ভাবে এই কাজটি সম্পন্ন করতে হয়। অনেক সুন্দর ভাবে আপনি ধাপ গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এতো সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38