(এসো নিজে করি) :- // পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240607211110-01-01.jpeg

আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। পেপার কাটিং ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে রঙিন পেপার কেটে ডিজাইনগুলো তৈরি করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে ভীষণ সুন্দর দেখায়। আমি মাঝে মাঝে পেপার কাটিং ডিজাইনগুলো করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখি। আজকে আমি রাউন্ড শেপের একটি ডিজাইন তৈরি করেছি। রাউন্ড শেপের ডিজাইন গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ডিজাইনের মধ্যে রয়েছে কিছু পাতা এবং হার্ট শেপের নকশা। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না।

তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20240607211110-02.jpeg

IMG20240607211113-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20240607210427.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি গাঢ় হলুদ রঙের পেপার নিব। রঙিন পেপার দিয়ে ফুল তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি রঙিন পেপার নিয়েছি পেপার কাটিং ডিজাইনটি করার জন্য।

IMG20240607210436.jpg

ধাপ-২:

এরপর পেপারটি কোনাকুনি সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।

IMG20240607210448.jpgIMG20240607210516.jpg
IMG20240607210534.jpgIMG20240607210550.jpg
ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। যেহেতু, এখানে আমি হার্ট শেপের ও পাতার ডিজাইন তৈরি করবো তাই, হার্ট শেপ ও পাতার ডিজাইনটি অঙ্কন করে নিব।

IMG20240607210654.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

IMG20240607210951.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20240607210957.jpgIMG20240607211023.jpg
IMG20240607211036.jpgIMG20240607211046.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি রাউন্ড শেপের ডিজাইন তৈরি হয়েছে।রঙিন কাগজ দিয়ে তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20240607211059.jpg

ফাইনাল আউটপুট:
IMG20240607211118-01.jpegIMG20240607211138-01.jpeg

IMG20240607211129-01.jpeg

আশা করি আপনাদের কাছে এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

পেপার কাটিং করে অনেক সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করেছেন। এধরনের নকশা গুলো দেখতে দারুন লাগে। তাছাড়া এই নকশা গুলো কাটিং করার সময় খুবই সতর্ক ভাবে কাটিং করতে হয়। তানা হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ধন্যবাদ ধাপে ধাপে সুন্দর ভাবে পোস্টটি উপস্থাপন করে দেখানোর জন্য।

 2 years ago 

আপু আপনার পেপার কাটিং টি অনেক সুন্দর হয়েছে। পেপার কাটিং করার আগে কলম দিয়ে আর্ট করে নিয়েছেন, এর জন্য অনেক ভালো হয়েছে। কাটিং করতে সুবিধা হয়েছে। কাটিং এর মধ্যে লাভ ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

কাগজ দিয়ে খুব সহজে পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন। সেই ডিজাইনটি দেখতে পেয়ে আমার কাছে অনেক সহজ মনে হয়েছে,তাই পরবর্তীতে তৈরি করবেো ইনশাআল্লাহ

 2 years ago 

আসলে এই ধরনের পেপার কাটিং এর জন্য আমরা ছোটবেলা অনেক বার মা-বাবার কাছে মার খেয়েছি। কেননা এইসব ডিজাইন করার সময় যেসব কাগজ মাটিতে ফেলতাম তা মাকে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট করতে হতো। আসলে আপনি আমাদের মাঝে খুব একটা সুন্দর পেপারের ডিজাইন কাটিং নিয়ে হাজির হয়েছেন। এছাড়াও এই ডিজাইন তৈরির প্রতিটা প্রক্রিয়া আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ডিজাইনটি করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর পেপার কাটিং ডিজাইন তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই চমৎকার লাগছে আপু। এমন সুন্দর পেপার কাটিং ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেপার কাটিং গুলো তৈরি করতে সময় কম লাগলেও এগুলো বেশ মনোযোগ সহকারে তৈরি করতে হয়। কারণ এগুলোতে একটু ভুল হলেই সম্পূর্ণ ডিজাইন নষ্ট হয়ে যায়। আপনার রঙিন কাগজের ডিজাইন টা অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কাগজের নকশা তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজের নকশা গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর এই ধরনের কাজগুলো খুব সহজেই তৈরি করা যায়। আপু আপনি এত দক্ষতার সাথে সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। সত্যি আপু এই ধরনের নকশাগুলো ঘরে সাজিয়ে রাখতে ভালো লাগে।

 2 years ago 

বাহ আপনিতো রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে খুব ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে এই পেপার কাটিং ডিজাইনগুলো দেখা যেত। যদি ওই পেপার কাটিং ডিজাইনগুলো কাটতে খুব সাবধানে কাটতে হয়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38