//পেপার কাটিং ডিজাইন//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240426164857-02-01.jpeg

পেপার কেটে সুন্দর ডিজাইন তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর পেপার কাটিং ডিজাইন। এই কাজটি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। অল্প সময়ের মধ্যে সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব। পেপার কাটিং ডিজাইন করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ অসাবধানতার সঙ্গে পেপার কাটিং ডিজাইন করলে এটি ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ডিজাইনটি দেখতে সুন্দর হবে না। আমি আজকে সাদা রঙের কাগজ দিয়ে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন করেছি। এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি মাঝে মাঝে আমার রুমের ঘরের দেয়ালে এই ধরনের পেপার কাটিং ডিজাইনগুলো লাগিয়ে রাখি। আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা আজকের এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আজকে এই পেপার কাটিং ডিজাইনটি।

পেপার কাটিং ডিজাইন

IMG20240426164849-02.jpeg

IMG20240426164759-01.jpeg

IMG20240426164808-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা পেপার
২.কাঁচি
৩.কলম

IMG20240426163249.jpg

ধাপ-১:

প্রথমে সাদা রঙের একটি সুন্দর কাগজ নিব। কাগজটি আমি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব। এভাবে ভাঁজ দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে পেপার কাটিং ডিজাইন সুন্দর হবে না। কাগজটিকে আবার মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।

IMG20240426163309.jpgIMG20240426163326.jpg

IMG20240426163341.jpg

ধাপ-২:

এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাঁজ দিব। আবারও কাগজটি কোনাকুনি ভাঁজ দিয়ে বাড়তি অংশ কেটে নিব।

IMG20240426163400.jpgIMG20240426163426.jpg

IMG20240426163536.jpg

ধাপ-৩:

এরপর কলমের সাহায্যে সুন্দর নকশা অঙ্কন করবো। এখানে আমি হার্ট শেপ,ফুল,পাতা ও প্রজাপতির নকশা অংকন করেছি। নকশাটি আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল।

IMG20240426163731.jpg

ধাপ-৪:

এখন কাঁচির সাহায্যে দাগ দেওয়া জায়গা থেকে সুন্দরভাবে কেটে নিব। এখানে খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনগুলো কাটতে হবে।তা নাহলে ডিজাইনটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20240426164521.jpg

ধাপ-৫:

এখন ধীরে ধীরে কাগজের ভাঁজগুলো খুলতে থাকবো। সম্পূর্ণ ভাঁজ খোলা হয়ে গেলে দেখবো অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে।

IMG20240426164535.jpgIMG20240426164551.jpg
IMG20240426164614.jpgIMG20240426164836-01.jpeg
ধাপ-৬:

এভাবেই তৈরি করে ফেললাম সুন্দর পেপার কাটিং ডিজাইন। ডিজাইনটি দেখতে বেশ চমৎকার লাগছিল।

IMG20240426164829-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240426164832-01.jpeg

IMG20240426164818-01.jpeg

IMG20240426164827-01.jpeg

IMG20240426164841-01.jpeg

আশা করি আমার আজকের শেয়ার করা পেপার কাটিং ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো আগ্রহ সৃষ্টি করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপনি। এই নকশাগুলো তৈরি করতে সময় একটু কম লাগলো ও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই নকশা গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ, ঠিকই বলেছেন। খুব কম সময়ের মধ্যে সুন্দর সুন্দর নকশা তৈরি করা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো সুন্দর হয়। তবে এগুলো কাটতে কিছুটা ঝামেলা আছে। এগুলো যদি কাটতে ভুলবশত বেমিল করে ফেলা হয় তখন পুরো ডিজাইনটি ফেলে দিতে হয়। যাই হোক ধন্যবাদ আপু খুব সুন্দর ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ঠিকই বলেছেন, খুবই সাবধানতার সঙ্গে সম্পূর্ণ কাজটি করতে হয়। তা না হলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়।

 2 years ago 

জি আপু তা না হলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়।

 2 years ago 

কাগজের এই ধরনের নকশা গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখার চাইতে আবার তৈরি করতে একটু বেশি ভালো লাগে। আপু আপনি সাদা কাগজ কেটে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন। নকশা তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু ‌

 2 years ago 

আমারও এই পেপার কাটিং নকশাগুলো তৈরি করতে অনেক ভালো। মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঘরের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এরকম পেপার কাটিং ডিজাইন গুলি বেশ সুন্দর দেখার।তবে এরকম ডিজাইনগুলো তৈরি করতে বেশ সাবধানতা অবলম্বন দৃষ্টিনিয়।তার থেকেও গুরুত্বপূর্ণ কাগজে ভাঁজ করা।একটু কমবেশি হলেই দেখতে খারাপ দেখায়।পড়ে ঠিক করতে ঝামেলা হয়ে যায়।তবে আপনার পোস্ট পড়ে স্পষ্ট বুঝতে পারছি আপনি কিন্তু এরকম ডিজাইন তৈরিতে বেশ এক্সপার্ট।খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন আপু আজকের পেপার কাটিং ডিজাইন টি।খুবই ভালো লেগেছে আমার।আপনার জন্যে শুভ কামনা রইলো।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন তৈরি করে ঘরে লাগিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। প্রশংসামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও দারুণ হয়েছে আপনার পেপার কাটিং ডিজাইন টি। আপনি প্রায় আমাদের মাঝে পেপার কাটিং ডিজাইন শেয়ার করেন।আজকের কাটিং টি অসাধারণ হয়েছে আপু।এগুলো পেপার কাটিং ডিজাইন করতে গেলে কাগজ টি সাবধানে কাটতে হবে।যাইহোক দারুণ হয়েছে ডিজাইন টি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন। এই ধরনের কিছু তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং সৃজনশীল হওয়া প্রয়োজন, পেপার কাটিং ডিজাইন আপনি অনেক দক্ষতার সহিত তৈরি করেছেন। প্রতিটি ধাপ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছ। এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। পেপার কাটিং পোস্টটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

হ্যাঁ, পেপার কাটিং ডিজাইনগুলো করতে সত্যি অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে কোন বিষয় এ দক্ষতা থাকলে সহজে কম সময়ে সেই বিষয় এ অনেক কিছু করা সম্ভব। যেমন আপনি বললেন যে কম সময়েই দারুণ ডিজাইনের পেপার কাটিং করা সম্ভব। এই কমিউনিটি তে তো অনেকেই পেপার কাটিং শেয়ার করে থাকেন। তবে আপনার করা আজকের ডিজাইন টা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। আমি যেহেতু কখনও করি নি, তবে অবাক হয়ে ভাবি এমন ডিজাইন গুলো কিভাবে বের করেন যে এভাবে কাটলে এমন ডিজাইন হবে!? 🤔🤔

 2 years ago 

ডিজাইনগুলো করার সময় অনেক ভেবে চিন্তে করতে হয়। মাঝে মাঝে তো কয়েকটি কাগজ নষ্টও হয়ে যায়।

 2 years ago 

পেপার কাটিং দিয়ে আপনি খুব চমৎকার একটা নকশা বানিয়েছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38