(এসো নিজে করি) ডাই :- ডিমের খোসা এবং কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে ডিমের খোসা এবং রঙিন কাগজ দিয়ে আরো একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে এই ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লেগেছে। কারণ ডিমের খোসা দিয়ে আগে কখনো কিছু তৈরি করা হয়নি। তাই প্রথমে ডিমের খোসা গুলোকে রং করে ছোট ছোট করে ভেঙে একটি ফুলের টপ তৈরি করার চেষ্টা করলাম। তারপর কাগজ দিয়ে ফুল তৈরি করে ফুলের টপের উপরে বসিয়ে নিলাম। এভাবে চেষ্টা করে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করে নিলাম। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240401_101536.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• ডিমের খোসা
• জল রং
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240403_093253.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি ডিমের খোসা গুলোকে কালো এবং নীল রং করে কিছুক্ষণ শুকিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে ভেঙে নিয়ে নিলাম।

IMG_20240403_093328.jpg

ধাপ - ২ :

এরপর হালকা কাশি কালার কাগজ নিয়ে পেঁচিয়ে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে কিছু লাঠি তৈরি করে নিলাম।

IMG_20240403_093340.jpg

ধাপ - ৩ :

এরপর সাদা একটি কাগজের চারিপাশে ওয়ালমেট এর মত করে সেই রঙিন কাগজ গুলোকে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240403_093352.jpg

ধাপ - ৪ :

এরপর সাদা এবং কাগজের নিচের অংশে গামলা গিয়ে তারপরে ভেঙে রাখা ডিমের খোসা গুলোকে ফুলের টপ এর মতো করে বসিয়ে নিলাম।

IMG_20240403_093404.jpg

ধাপ - ৫ :

তারপর উপরে মোটা মার্কার কলম দিয়ে একটি গাছের মতো করে ডালপালা এঁকে নিলাম।

IMG_20240403_093416.jpg

ধাপ - ৬ :

এরপর কমলা কালারের রঙিন কাগজ কেটে কিছু সুন্দর ফুল তৈরি করে নিলাম।

IMG_20240403_093842.jpg

ধাপ - ৭ :

এরপর গাছের ডালপালা গুলোর মধ্যে তৈরি করা ফুলগুলো এবং গোলাপি কাগজ কেটে তৈরি করা গোল বৃত্ত গুলো বসিয়ে নিলাম।

IMG_20240403_093924.jpg

শেষ ধাপ :

এভাবে ডিমের খোসা এবং রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে নিলাম। আশা করি এই ওয়ালমেট আপনাদের সবার পছন্দ হবে।

IMG_20240401_101548.jpg

IMG_20240401_101542.jpg

IMG_20240401_101536.jpg

IMG_20240401_101539.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ডিমের খোসা এবং কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। রং করাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সম্পুর্ন কাজটি দেখে আমার কাছে ইউনিক মনে হয়েছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

হ্যাঁ ওয়ালমেট এর মধ্যে রং করাতে দেখতে একটু সুন্দর লাগতেছে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ডিমের খোসা ও রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডিমের খোসার উপর কালার করায় ওয়ালমেটটি আরো ফুটে উঠেছে। এ ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ওয়ালমেট তৈরি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছেন ভাই। আসলে ডিমের খোসা দিয়ে যে এত চমৎকার ওয়ালমেট তৈরি করা যায় জেনে ভীষণ খুশি হলাম। আর দেখতেও এটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এগুলো ভীষণ পরিশ্রম এবং সময় সাপেক্ষ কাজ। আপনি বেশ দক্ষতার সাথে চমৎকার কাজটি আমাদের উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই অসাধারণ কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তবে এটি ঠিক বলেছেন এই ধরনের কাজগুলো ভীষণ পরিশ্রম ও সময় লাগে। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাহ সেই তো! ডিমের খোসা দিয়ে এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যে ভাবাই যায় না। আপনার ইউনিক আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভিন্নরকম কিছু করার জন্য। তবে আপনার অসাধারণ মন্তব্য ছিল অনেক ভালো লাগলো।

 2 years ago 

ডিমের খোসা ও কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন মআসলে ভাই আপনার ডাই পোস্টটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলোম এত সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করেছেন আর দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতা সত্যি অসাধারণ।অনেক নতুন ইউনিট ওয়ালমেট আপনার মাধ্যমে দেখতে পেলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আজকের পোস্ট নিয়ে আপনি অসাধারণ মন্তব্য করেছেন। সত্যি আপনার উৎসাহিতিমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার একটি পোস্ট আজকে আমি আপনার মাধ্যমে দেখতে পারলাম। ডিমের খোসা এভাবে সুন্দর কাজে লাগানো যায় ধারণা ছিল না আমার। একদম ইউনিক একটি পোস্ট হয়েছে ভাই। খুবই ভালো লেগেছে আপনার সুন্দর পোস্ট দেখে। এ জাতীয় সুন্দর সুন্দর ইউনিক পোস্টগুলো আমাকে মুগ্ধ করে।

 2 years ago 

ভাই ডিমের খোসা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তবে আমার পোস্ট নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

কিছুই তো দেখি বাদ দিচেছন না। হাতের কাছে যাই পাচ্ছেন সেটা দিয়েই শুরু করে দিচেছন ডাই পোস্ট বানানো। আজও তো দেখছি সেরকম করেই একটি পোস্ট শেয়ার করলেন। ডিমের খোসা দিয়েও যে ওয়ালমেট বানানো যায় সেটা জানা ছিল না। সব মিলিয়ে দারুন ছিল আজকের পোস্টটিও। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু আমি ডিমের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ ও ডিমের খোসা দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ইউনিক কাজগুলো দেখতে ও বানাতে আমিও খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এ ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38