আইসক্রিমের কাঠি দিয়ে কলমদানি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

05-03-2024

২২ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসলে ওয়েদার পরিবর্তন হওয়ার কারণে অনেকেই ভালো নেই। ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে অনেকে। আমি নিজেও এ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। দিনের বেলা এখনও গরম অনুভূত হয়। আর রাতে করে ঠান্ডা! সবমিলিয়ে গরম-ঠান্ডা অনুভূতি বলা যায়। তবে সূর্যের তাপের তীব্রতা যে বাড়ছে সেটা ঠিকই বুঝা যাচ্ছে। তো চলে এলাম ভিন্ন কিছু নিয়ে। বলতে গেলে অনেকদিন পর কিছু বানানো হলো! দাদা ইতোমধ্যেই ডাই সপ্তাহ ঘোষণা করেছে। প্রতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তো আমি ব্যস্ততার মাঝেও কিছু শেয়ার করলাম। আসলে আমি ভেবেছিলাম হয়তো সময় কম লাগবে! পরে দেখি ফেবিকলে গাম লাগিয়ে বসাতে বসাতে সময় চলে গেছে। যাক, কাজগুলো ধৈর্য নিয়ে করলে দেখতেও সুন্দর হয়। আশা করছি আজকের কলমদানিটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240305_145422.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20240305_143449.jpg

  • ফেবিকল গাম।
  • আইসক্রিমের কাঠি।
  • কসটেপের কুল।

১ম ধাপ


IMG_20240305_144344.jpg

প্রথম কসটেপের খালি কুলটা নিয়ে নিলাম। তারপর কুলের চারপাশে ফেবিকল গাম লাগিয়ে একটা একটা করে আইসক্রিমের কাঠি লাগালাম

২য় ধাপ


IMG_20240305_144450.jpg

IMG_20240305_144613.jpg

কসটেপের পুরো চারপাশে ধীরে ধীরে কাঠিগুলো বসালাম। তবে একটু ওয়েট করলাম যাতে শক্ত হয়। না হয় পরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর কলমদানির একটা শেপ হয়ে যাবে। এবার শুধু নিচের পার্টটুকু।

৩য় ধাপ


IMG_20240305_144752.jpg


তারপর আরও কিছু আইসক্রিমের কাঠি নিলাম। কলমদানির নিচের পার্ট তৈরি করার জন্য সমান্তরাল করে সাজালাম। দুটি স্টিকে ফেবিকল গাম লাগিয়ে দিলাম। সেটি সমান্তরাল স্টিকের উপরে লাগিয়ে দিলাম।

৪র্থ ধাপ


IMG_20240305_144927.jpg

IMG_20240305_145156.jpg


কলমদানির দুটি পার্ট বানানোর কাজ শেষ। এবার কলমদানির ১ম পার্টটা সমান্তরালের উপরে লাগিয়ে দিলাম। ব্যাস! একটা কলমদানির শেপ হয়ে গেল।

৫ম ধাপ


IMG_20240305_145313.jpg

পাটের রশ্মি দিয়ে চারপাশে বেড়ার মতো করে দিয়ে দিলাম। যাতে পরে না যায়। আবার দেখতেও যাতে সুন্দর লাগে।

শেষ ধাপ


IMG_20240305_145422.jpg


হয়ে গেল খুব সহজেই একটি কলমদানি তৈরি। তারপর কিছু কলম সেখানে রেখে দিলাম।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationDhaka


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

বাহ ভাইয়া আপনি আইসক্রিমের কাঠি দিয়ে কলমদানি তৈরি করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে আমি কিছু দিন আগে আমার খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে এরকম একটি কলমদানি দেখেছিলাম। আজকে আমি আপনার পোস্টের মাধ্যমে আইসক্রিম এর কাঠি দিয়ে কলমদানি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার খালার বাসায় এমন কলমদানি দেখেছিলেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সত্যি অসাধারণ একটি কলম দানি তৈরি করেছেন। আইসক্রিম এর কাঠি দিয়ে যে এত সুন্দর কলমদানি তৈরি করা যায় জানতামই না। আপনার কলমদানি তৈরি করার প্রক্রিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🌼

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আমরা ওই আইসক্রিম খেয়ে কাটিং গুলো ফেলে দিই কিন্তু এই কাঠি দিয়ে যে এত সুন্দর করে কলমদানি তৈরি করা যায় এটা জানতাম না। কারণ কখনো এভাবে করমজান বাড়ানোর চেষ্টা ও করিনি জাস্ট খায় আর ফিরে কিন্তু এগুলো দিয়ে এত সুন্দর করে কলমদানি বানানো যায় দেখে খুবই ভালো লাগলো। এতে বোঝা গেল কোন কিছুই ফেলে দেয়া ঠিক নয় কারণ সামান্য এই জিনিস দেখতে ভালো জিনিস তৈরি করা সম্ভব। ধন্যবাদ ভাইয়া ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো বলেছেন আপনি। কোনো জিনিস না ফেলে সংগ্রহ করা ভালো।

 2 years ago 

সম্পূর্ণ ইউনিক একটা পোস্ট আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন ভাইয়া। আমি ভাবতেই পেরেছিলাম না যে আইসক্রিমের সাধারণ কাঠি দিয়েও এমন সুন্দর কলমদানি তৈরি করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করার জন্য ☘️

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আইসক্রিমের কাঠি দিয়ে খুবই সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজগুলো করতে বেশ অনেকটা সময় লেগে যায় ধৈর্য সহকারে করলে খুব সুন্দর হয় কাজগুলো। আপনি খুব সুন্দর নিখুঁতভাবে পুরো কাজটি সম্পূর্ণ করেছেন ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

বাহ বেশ সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আইসক্রিমের কাঠি ও কসটেপের খালি রোলকে কাজে লাগিয়ে। আপনি প্রতিটি ধাপ খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ☘️

 2 years ago 

ভাইয়া আপনি আইসক্রিমের কাঠি দিয়ে খুব একটি কলমদানি বানিয়েছেন। আপনার এই কলমদানি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই আইডিয়া আমার কাছে খুব ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপুু ☘️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42