ডাই:ক্লে ব্যবহার করে সূর্যমুখী ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240628_161043~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,২৮ জুন ২০২৪

প্রথমে আমার বাংলা ব্লগ পরিবারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আমি আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। প্রতিদিন আমি চেষ্টা করি নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তাই আজকে আবারো একদম নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর আগেও আমি ক্লে দিয়ে কয়েকটা পোষ্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে ক্লে দিয়ে আমি তৈরি করেছি টবের মধ্যে গাছ সহ দুইটি সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে ক্লে দিয়ে তার সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। জানিনা কতটুকু পেরেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ক্লে
কাঠি
গাম

IMG_20240623_105104~2.jpg

ধাপ-১

প্রথমে আমি সবুজ রঙের ক্লে নিয়ে কয়টি পাতা ও লম্বা দুটি ডাল তৈরি করে নিলাম। কাঠি দিয়ে পাতার শিরা গুলো তৈরি করে নিলাম।

IMG_20240628_165439-COLLAGE.jpg

ধাপ-২

এরপর হলুদ রঙের ক্লে দিয়ে অনেকগুলো ছোট ছোট বল তৈরি করে নিলাম ।তারপর সেগুলো দিয়ে ফুল তৈরি করে নিলাম দুইটি। এরপর ফুলগুলো হাত দিয়ে চাপা দিয়ে বড় বড় পাপড়ি তৈরি করলাম।

IMG_20240628_165453-COLLAGE.jpg

IMG_20240628_165505-COLLAGE.jpg

ধাপ-৩

আমি সূর্যমুখী ফুল তৈরি করেছি তাই মাঝখানের অংশটা খয়েরি রং দেওয়ার জন্য খয়েরি রঙের ক্লে নিলাম। তারপর গোল করে ফুলের মাঝখানে বসিয়ে দিলাম। এরপর কাঠি দিয়ে মাঝখানে ছোট ছোট বীজ তৈরি করলাম।

IMG_20240628_165602-COLLAGE.jpg

IMG_20240628_160600~2.jpg

ধাপ-৪

এরপরে ফুলের সাথে দুইটি ডাল লাগিয়ে দিলাম। তারপর পাতা গুলোতে গাম লাগিয়ে ডাল গুলোর সাথে লাগিয়ে দিলাম।

IMG_20240628_160654~2.jpg

IMG_20240628_160744~2.jpg

IMG_20240628_160849~2.jpg

IMG_20240628_161139~2.jpg

ধাপ-৫

এরপর মাটির রঙের ক্লে দিয়ে একটি টব তৈরি করে নিলাম। তারপর ফুলগুলো টবের মধ্যে বসিয়ে দিলাম।

IMG_20240628_160942~2.jpg

IMG_20240628_161024~2.jpg

ধাপ-৬

IMG_20240628_161043~2.jpg

IMG_20240628_161047~2.jpg

IMG_20240628_161047.jpg

আমার কাছে টব টি দেওয়ার পর ফুলটি দেখতে বেশ ভালোই লাগছিল। এই ছিল আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সূর্যমুখী সাথে এই টবের ডাই পোস্ট টি। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের ফুল তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে সূর্যমুখী ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা সূর্যমুখী ফুলের অরিগ্যামি টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।আপনি আপনার সাধ্যমত চেষ্টা করেছেন ফুল টি সুন্দর করে তৈরি করার।

 2 years ago 

ক্লে রংটা খুবই সুন্দর তাই এগুলো দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে একদম আসলে এর মত দেখায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে ব্যবহার করে সূর্যমুখী ফুল তৈরি করেছেন। দেখতে বেশ দারুন লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার এই কাজটি অনেক দারুন ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন ভাবে সূর্যমূখী ফুল তৈরি করার জন্য। এই কাজ গুলির জন্য প্রশংসার দাবিদার। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ক্লে ব্যাবহার করে চমৎকার সুন্দর সূর্যমুখী ফুল বানিয়েছেন। ভীষণ সুন্দর লাগছে আপনার ক্লে দিয়ে বানানো ফুলটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্লে দিয়ে খুবই চমৎকার একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ফুল দেখতে ভীষণ সুন্দর হয়েছে।ফুল টি দারুন ভাবে উপস্থাপন করেছেন আপু।দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে খুব সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করেছেন। ফুলটি ভীষণ সুন্দর হয়েছে। আসলে ক্লে দিয়ে কোন কিছু করলে সেটি দেখতে ভীষণ সুন্দর লাগে কারণ ক্লে অনেক কালারফুল হয় তাই। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ক্লে দিয়ে খুব সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করেছেন। পাপড়ি গুলো একটু চিকন ভাবে তৈরি করলে আরো বেশি ভালো লাগতো দেখতে। খুব সুন্দর ভাবে আপনি ফুলগুলো তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

পাপড়ি গুলো চিকন ভাবে করলে আরো সুন্দর্য বৃদ্ধি করতো ঠিকই বলেছেন আপু। তবে পরবর্তীতে কোন ফুল তৈরি করার সময় অবশ্যই আসল ফুলের মত তৈরি করার চেষ্টা করব।

 2 years ago 

ক্লে ব্যবহার করে অনেক সুন্দরভাবে ডাই পোস্ট তৈরি করেছেন দেখতে খুবই ভালো লাগছে।
বিশেষ করে সূর্যমুখী সৌন্দর্যটা দারুণভাবে প্রকাশ পাইয়েছেন।
ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বাড়িয়ে দেবে।
ধাপ গুলো অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

এই ফুলটি তৈরি করে আমি আমাদের আয়নাতে লাগিয়ে দিয়েছি ভাইয়া দেখতে ভীষণ ভালো লাগছে।

 2 years ago 

ক্লে ব্যবহার করে সূর্যমুখী ফুল তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। নতুন এই কাজটা আপনি ভালোভাবেই শিখে গেছেন এর জন্য আরও বেশি ভালো লাগছে।

 2 years ago 

চেষ্টা করতে করতে কিছুটা পেরেছি তবে ভবিষ্যতে আরো সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করব।

 2 years ago 

আসলে দক্ষতা থাকলে ক্লে দিয়ে অনেক চমৎকার কিছু তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ক্লে ব্যবহার করে সূর্যমুখী ফুল তৈরি করেছেন। সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। ‌ ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। সূর্যমুখী ফুল দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39