ডাই:ক্লে দিয়ে পাতা সহ গোলাপ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20240608-WA0003~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার,৮ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার প্রথম ক্লে দিয়ে তরমুজের ডাই পোস্ট। সে অভিজ্ঞতা থেকে আজকে আবারো আপনাদের মাঝে ক্লে দিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করতে চলেছি। আজকে আমি ক্লে ব্যবহার করে গোলাপ ফুলের দুইটি পাতা সহ সুন্দর একটি গোলাপী রঙের গোলাপ তৈরি করেছি। গোলাপ ফুল সবারই ভালো লাগে তাই চেষ্টা করেছি সুন্দরভাবে ফুলটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ফুল তৈরি করার পর দেখতে সত্যি খুবই ভালো লাগছিল । তবে কিভাবে আমি সম্পূর্ণ পোস্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
গোলাপি ও সবুজ রঙের ক্লে
কাঠি

ধাপ-১

প্রথমে আমি গোলাপি রঙের ক্লে নিলাম। এরপর অল্প একটু ক্লে নিয়ে অনেকগুলো ছোট ছোট টুকরো করলাম। তারপর টুকরোগুলো কাঠির সাহায্যে গোল করে নিলাম। এভাবে অনেকগুলো পাপড়ি তৈরি করলাম।

IMG_20240608_144030~2.jpg

IMG_20240608_144456~2.jpg

IMG_20240608_154402~2.jpg

ধাপ-২

তারপর একটি পাপড়ি নিয়ে একটু পেঁচিয়ে গোলাপ ফুলের মাঝখানের সুন্দর একটি পাপড়ি তৈরি করলাম ‌। একইভাবে আস্তে আস্তে ফুলটির চারি পাশে পাপড়িগুলো সম্পূর্ণ লাগিয়ে দিলাম। আর এভাবেই সম্পূর্ণ হলো আমার ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি ।

IMG_20240608_154418~2.jpg

IMG_20240608_202039-COLLAGE.jpg

IMG_20240608_154812~2.jpg

ধাপ-৩

এরপর পাতা তৈরি করার জন্য আমি একটু সবুজ রঙের ক্লে নিলাম। তারপর ক্লে টুকু দুইটা ভাগ করে লম্বা লম্বা করে নিলাম।

IMG_20240608_154839~2.jpg

IMG_20240608_154908~2.jpg

ধাপ-৪

এরপর হাতে সাহায্যে সুন্দর দুটি পাতা তৈরি করলাম। পাতা দুইটির আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাঠি দিয়ে আসল পাতার মত তৈরি করে ফেললাম।

IMG_20240608_155014~2.jpg

IMG_20240608_155145~2.jpg

IMG_20240608_155336~2.jpg

ধাপ-৫

এরপর একটি সাদা কাগজের ওপর প্রথমে দুটি পাতা লাগিয়ে নিলাম। তারপর পাতা দুইটির মাঝখানে গোলাপ ফুলটি লাগিয়ে দিলাম।

IMG-20240608-WA0005~2.jpg

IMG-20240608-WA0000.jpg

ধাপ-৬

IMG-20240608-WA0001.jpg

IMG-20240608-WA0000~2.jpg

IMG-20240608-WA0002.jpg

IMG-20240608-WA0002.jpg

বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের তৈরি পাতা সহ গোলাপ ফুলের ডাই পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি বেশ ভালো লাগবে। তৈরি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।যাইহোক আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে পাতা সহ গোলাপ ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আপু আপনার দক্ষতা প্রশংসনীয়। অসাধারণ হয়েছে আপনার পোস্ট।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এ ধরনের কাজগুলো করতে একটু সময় লাগে। তবে সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ক্লে দিয়ে পাতা সহ বেশ দারুন দেখতে একটি গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছেন। ফুলটি দেখতে সত্যি বেশ দারুন লাগছে। দেখে মনে হচ্ছে বেশ সুন্দরভাবে ধৈর্য সহকারে এটা কে বানানো চেষ্টা করেছেন। যদিও বা এই ফুলের ছবিটা আমি আগেই ডিসকর্ডে দেখেছিলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে ক্লে দিয়ে এই সুন্দর দেখতে একটি গোলাপ ফুল তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

একজন জিজ্ঞেস করেছিল কি পোস্ট করব তাই এই ফুলের ছবিটি ডিসকর্ডে দিয়েছিলাম ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

আসলে এখন পর্যন্ত খেলে দিয়ে গোলাপ ফুল তৈরি করা দেখা হয়নি, আজকের দেখছি আপনি খুবই সুন্দর করে কেলে ব্যবহার করে একটি লাল গোলাপ তৈরি করেছেন। আপনার তৈরি গোলাপটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনি গোলাপ ফুল তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ভাইয়া আপনি হয়তো বা ক্লে লিখতে গিয়ে খেলে লিখে ফেলেছেন। আপনার পোস্টের এই ভুলটুকু ঠিক করবেন ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে পাতা সহ গোলাপ ফুল তৈরি করে শেয়ার করেছেন। প্রথমে দেখে আমি ভেবেছিলাম সত্যিকারের গোলাপ ফুল। আপনার তৈরি গোলাপ ফুলের পোস্ট এর প্রত্যেকটি স্টেপ বেশ দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপ তৈরি করার পর সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল ধন্যবাদ।

 2 years ago 

ফুলের মধ্যে গোলাপ ফুল আমার সবথেকে প্রিয়। আর আপনি আজকে ক্লে দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন। এই গোলাপ ফুল তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার গোলাপ ফুল পছন্দ এটা আগে জানতাম না। আগে থেকে জানলে ফুল টি আপনার বাড়িতে দিয়ে আসতাম।

 2 years ago 

অসাধারণ শিল্পকর্ম! ক্লে দিয়ে এত সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করার ধারণা ও পদ্ধতি আপনি যেভাবে বর্ণনা করেছেন, তা খুবই প্রেরণাদায়ক। আপনার প্রতিটি ধাপ অনুসরণ করে আমি নিজেও চেষ্টা করব এমন একটি ফুল তৈরি করতে। আশা করি আপনি এমন আরও অনেক সৃজনশীল কাজ আমাদের সাথে শেয়ার করবেন। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপনি আমার পোস্ট দেখে নিজেও এরকম একটি ফুল তৈরি করার চেষ্টা করবেন জানতে পেরে খুবই খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে সুন্দর করে ক্লে দিয়ে পাতা সহ গোলাপ ফুল তৈরি করেছেন। প্রতিটি ধাপ বেশ দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার গোলাপ ফুল তৈরি দেখে বেশ উৎসাহিত হলাম আশা করি ক্লে দিয়ে আমিও অনেক কিছু তৈরি করব ধন্যবাদ ভালো লাগলো দেখে খুব।

 2 years ago 

আপু আপনি তো দেখছি ক্লে দিয়ে অসম্ভব সুন্দর করে পাতাসহ গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার হাতের শিল্পকর্মে জাদু আছে। আমার এখন পর্যন্ত ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হয়নি। তবে আপনার গোলাপ ফুল দেখে আমারও গোলাপ ফুল তৈরি করার উৎসাহ বেড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে ক্লে দিয়ে আমাদের মাঝে পাতাসহ গোলাপ ফুল তৈরি করার জন্য।

 2 years ago 

আপু ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আপনি একবার তৈরি করে দেখবেন ইচ্ছে করবে বারবার কোন জিনিস তৈরি করি।

 2 years ago 

অসাধারণ বানিয়েছেন আপু।ক্লে দিয়ে আপনার বানানো গোলাপ ফুলটি দেখে মনে হচ্ছে গাছ থেকে তুলে আনা গোলাপ। গোলাপের কালারটাও বেশ সুন্দর হয়েছে। ফুল,পাতা বানানো পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ক্লে দিয়ে কোন জিনিস তৈরি করলে মনে হয় একদম আসল। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38