ডিজিটাল আর্ট :- ফুলের ম্যান্ডেলা আর্ট ০১

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।



কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আমি আপনাদের মাঝে একটা ডিজিটাল আর্ট প্রকাশ করব৷ এই আর্টের নাম হল ফুলের ম্যান্ডেলা আর্ট ০১

প্রয়োজনীয় উপকরণসমূহ

  • কম্পিউটার
  • এডোবি ইলাস্ট্রেটর ১০

প্রথমে এডোবি ইলাস্ট্রেটর ১০ থেকে একটি নির্দিষ্ট আকারে সাইজ নিয়ে নিলাম। সাইজটি হলো ৪০০০x৪০০০ পিক্সেল।

ধাপ-০১

প্রথমে আমি একটি বৃত্ত নিয়ে নিলাম এবং তারপর এটিকে কপি-পেস্ট করে আরো একটি বৃত্ত নিয়ে নিলাম৷ এর পাশে তারপর এই বৃত্তগুলো শেষ প্রান্তে কিছু ডিজাইন একে নিলাম৷


ধাপ-০২

এরপর এর ভিতরে বৃত্তগুলোর চারপাশে কিছুটা পাতার মতো ডিজাইন এঁকে নিলাম৷ সকল পাতা গুলোর উপরে ছোট্ট একটি ডিজাইন দিয়ে দিলাম৷


ধাপ-০৩

এরপর এই পাতাগুলোর পাশে আরো কয়েকটি ছোট ছোট ডিজাইন দিয়ে দিলাম৷ এ বৃত্তের মধ্যে কিছুটা রং দিয়ে দিলাম৷


ধাপ-০৪

এরপর এর চারপাশে আরো ছোট ছোট অনেকগুলো ডিজাইন দিয়ে দিলাম৷


ধাপ-০৫

শেষের দিকে এর মধ্যে আরো ছোট ছোট অনেকগুলো ডিজাইন দিলাম৷ শেষ প্রান্তে দুটি বৃত্ত নিলাম এবং বৃত্তের মধ্যে অনেকগুলো রং দিলাম৷


সর্বশেষ আউটপুট

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

বিবরণ

ক্যামেরা/কম্পিউটারডেক্সটপ
ধরণডিজিটাল আর্ট
ক্যাপচার@bijoy1
অবস্থাননিজ বাড়ি

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে ফুলের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। প্রতিটা ধাপ আপনি বেশ অসাধারণভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলের খুবই অসাধারণ একটি আর্ট করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে।বিশেষ করে ম্যান্ডেলা আর্টে একটু সময় বেশি লাগে এবং ধৈর্য নিয়ে করতে হয়।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটিকে ভালোভাবে দেখে ও পড়ে আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে খুব সুন্দর করে একটি ডিজিটাল ফুলের আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হলে ম্যান্ডেলা আর্টে প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি আমার পোস্টের সুনাম করার জন্য৷ এটি আমার জন্য একটি অনুপ্রেরণা।

 3 years ago 

আজকে আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে মেন্ডেলা ফুল তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। ম্যান্ডেলা ফুল তৈরি করতে আমার অনেক ভালো লাগে কিন্তু সেটা আমি নিজের হাতে তৈরি করি। ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনিও মেন্ডেলা আর্ট করতে পছন্দ করেন শুনে খুবই ভালো লাগলো৷ আপনার প্রতি শুভকামনা রইল৷

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে স্বাগতম৷

 3 years ago 

এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে ম্যান্ডেলা আর্ট করাতে অনেক বেশি চমৎকার লাগছে। আসলে ইলাস্ট্রেটরের কাজগুলো অনেক চমৎকার হয় সেটা তোর ভাইয়া ও বলেছিল। যাই হোক ধন্যবাদ চমৎকার ম্যান্ডেলা আর্ট উপহার দেয়ার জন্য ভালো থাকিস।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37