ক্রিয়েটিভ রাইটিং :-নিজের জায়গা নিজে তৈরি করে নাও।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আর তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তা হল নিজের জায়গা নিজে তৈরি করে নাও।। সমাজে বিভিন্ন প্রকারের মানুষ বসবাস করে এর মধ্যে ভালো খারাপ রয়েছে। যারা খারাপ মানুষ তারা বাজে মন্তব্য করে আর এগুলোতে কান দিতে নেই। তাই শুরু করছি আমার আজকের ব্লগ.....।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


বাস্তবতা সব সময় মানুষকে শিক্ষা দিয়ে থাকে। আপনি দুরবস্থায় না পড়লে বাস্তবতা বা আপন মানুষকে কখনোই চিনতে পারবেন না। আপনি হয়তোবা মনে করে বসে আছেন পাশের মানুষগুলো আপনার অনেক আপন। কিন্তু একবার বিপদে পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মানুষ গুলো আপনার কতটা পাশে ছিল। সামনের দিকে তে তাকিয়ে পিছনের দিকে তাকানোর আগ পর্যন্তই হারিয়ে যাবে মানুষগুলো। আমি বা আপনি হয়তোবা মনে করছি নিজেদের মধ্যে অনেক কোটিপতি মানুষ রয়েছে। হয়তোবা আপনার দুরবস্থার জন্য তাদের কাছে বললে হয়তো বা আপনাকে কোনোভাবে সাহায্য করবে। হয়তো সামান্য সাহায্য করলে তার কোন কিছুই হবে না অথচ আপনি একটু হলেও উঠে যাবেন। বাপ মেয়ে একটু ভালো থাকতে পারবেন। ভুলক্রমে আপনি ওই মানুষের কাছে চেয়ে দেখবেন দেখবেন কখনোই পাবেন না। এটাই হল মানুষের চরিত্র। যে উঠে গেছে সে নিচের দিকে তাকায় না। আজ যে নিচে পড়ে আছে সে ওঠার জন্য হামাগাড়ি দেয়।


সত্যি বলতে মানুষ সুখের সময় সবাই ভাগ বসাতে চায়। কিন্তু তার অতীতটা কত দুঃখে ভরা ছিল কত কষ্ট করতে হয়েছে সে খোঁজ কি কখনো কেউ নিয়েছে? কখনো কি কেউ ভেবে দেখেছে এই লোকটি একবেলা খেয়েছে কিনা? হয়তোবা এমন খোজ নেয়ার মত কারো সময় নেই আমি বা আপনি কেউই না। কিন্তু যখনই আমি নিজের মতো করে দাঁড়াতে পারবো সমাজে উঁচু হয়ে দাঁড়াতে পারি সে তাল গাছের মতন দূর থেকেও আমাকে দেখতে পারবে। দেখা যায় বাতাসে হাল হালকা মৃদু দোল খাচ্ছে। আসলে উপরে যে বাতাস রয়েছে এই বাতাসটা খেতে তার কতটা কষ্ট করতেছে সেটা কেউ কখনো খোঁজ নেয়নি। কিছু কিছু সময় মানুষের ব্যবহার দেখলে বেশ কষ্ট লাগে। একটা বিষয় বলেন তো আপনার আছে সেখান থেকে যদি কিছু কাউকে দেন তাতে কোন সমস্যা। এমন না যে সেটা আপনার চিরজীবনের মত নিয়ে গেছে হয়তোবা সে ক্ষনিকের জন্য আপনার কাছ থেকে চাওয়ার আশা করছে। তবে সেখান থেকেই কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে আসছে।


অনেকে এই ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকে আবার অনেকেই এটাকে জীবনের একটা বড় হওয়ার অংশ মনে করে। যে বসে থাকলো সে পিছিয়ে পড়লো আর এটাকে যে চ্যালেঞ্জ মনে করলো সে উপরে উঠে যাবে। আমরা এখানে যারা কাজ করছি নিশ্চয়ই আমরা সবাই জানি স্টিমেট ফল করেছে। হয়তোবা অনেকেই মুখ লুকিয়ে আছেন এখন যদি এটা কেনা যায় নিশ্চয় সামনের দিনে লাভবান হবেন। কিন্তু অনেকের কাছে তো টাকা নেই। কারণ কেউ তো টাকা জমা রাখেনা নিজের প্রয়োজনে ফুরিয়ে যায়। তবে মানুষ বিপদে না পড়লে বন্ধু আত্মীয় স্বজনের চেনা যায় না। বলতে হাসিও পাচ্ছে কষ্টেও লাগছে, একজনের কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু মানসিকতার অভাব রয়েছে। আপনি সেই ব্যক্তির কাছে কিছু টাকা চেয়ে দেখেন হয়তো আর প্রথম দিকে আপনার ফোনটা ধরলেও পরবর্তীতে জানার পরে আর ফোন ধরবে না😄। এই যে বললাম একবার যে উপরে উঠে যায় সে নিচের দিকে তাকিয়ে থাকার সময় থাকে না।


যখন কাউকে আপনি পাশে পাবেন না তখন নিজেকে নিজের পাশে মনে করতে হবে। এটা কিন্তু আমার বা কোন জীবনের জন্য একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা যে গ্রহণ করতে পারবে সেই জীবনের সাকসেসফুল হবে। তবে চ্যালেঞ্জটা গ্রহণ করাটা কিন্তু এতটা সহজ না। জি,হা সহজ হতো যদি আপনার পাশে কেউ দাঁড়াত। কিন্তু এই যে আপনার তো অর্থ বা সম্পদ কিছুই নেই আপনার পাশে দাঁড়ালে তো পরবর্তী যদি না দিতে পারেন। ভরসা পাবে না তাই দাঁড়াবে না। এই আপনি একদিন ঘুরে দাঁড়ান ওই যে বললাম তাল গাছের মতন। দেখেন ওই ব্যক্তি আপনার পাশে এসে তেল মারবে। যদিও এই সময় ওই ব্যক্তির আপনার কোন প্রয়োজন নেই। তথাপিও সে আপনার পাশে আসবেই আসবে আসবে। সে আপনাকে দেখে আসবে না আপনার অর্থ সম্পদ আপনার সম্মান দেখে আসবে। কথাগুলো বললাম অনেকটা কষ্ট নিয়ে। সত্যি বলতে এমন মানুষ আমার নিজেদের মধ্যেই রয়েছে। যারা ইচ্ছা করলে আপনাকে পাশে দাঁড়িয়ে আপনাকে উপরে তুলে দিতে পারে। কিন্তু সে কখনোই সেটা করবে না।


কষ্টের মধ্য দিয়ে সুখ আছে। আর এই সুখটা পেতে হলে আপনাকে নিজের জায়গা তৈরি করতে হবে। আর এই জায়গাটা তৈরি করার জন্য যা করণীয় আপনাকে করতে হবে। পরিশ্রম মেধা বুদ্ধি সবকিছু খাটাতে হবে। ওই সমস্ত ব্যক্তিকে দেখিয়ে দিতে হবে যে তোমরা পাশে না থাকলেও আমি পারি। যদি আপনারা ভাবতেছেন কথাগুলো আমি দেখছি এই কথাগুলো কিন্তু সত্যি আমার মনের কথা এবং এটা আমার ব্যক্তিগত কথা। আমি ওই ব্যক্তিদেরকে দেখিয়ে দিতে চাই আমিও পারি আমিও বড় হব। ওই সমস্ত ব্যক্তিরা একদিন আমার পাশে এসে দাঁড়াবে। আর ঐদিন আমি তাদেরকে প্রয়োজন মনে করবো না। দুঃসময় যে ব্যক্তি পাশে থাকে না সুসময় তার কোন দরকার নেই। হয়তোবা এই কথার সাথে আপনারাও একমত হবেন।


ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম পারফেক্ট বলছেন ভাইয়া আপনি। সত্যি কথা বলতে আমাদের নিজের ভালোর থাকার জায়গাটুকু সব সময় নিজেকে তৈরি করে নিতে হয়।এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই আপনার ভালো থাকার জায়গাটি আপনাকে তৈরি করে দেবে। আমরা যখন ছোট থাকি মা-বাবারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাপোর্ট করে থাকেন। কিন্তু নির্দিষ্ট একটি বয়সে তাদের বয়স বেড়ে যায় তারা আর সাপোর্ট দিতে পারেনা। তাই সেই জায়গাটুকু আমাদেরকে তৈরি করে নিতে হয়।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপনি খারাপ পরিস্থিতিতে না পড়লে বাস্তবতা জানা যায় না এবং আপন মানুষ চেনা যায় না। আসলেই সব জায়গায় আমাদের নিজেদের জায়গা নিজেদেরকেই তৈরি করতে হবে। আপনি বাস্তব কিছু কথা লিখেছেন। বেশিরভাগ মানুষের উঠে গেলে নিচের দিকে তাকানোর আর প্রয়োজন মনে করে না। বাস্তব কথা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু যারা উঠে যায় তারা ভাবে না তারা কোন একটা সময় ওই অবস্থানেই ছিল। এখন তোরা ভালো চাপ আছে সে অবস্থায় যাবে না এমন কোন কথা আছে? ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

 2 years ago 

আসলে কারো সাহায্য অপেক্ষা না করে, নিজের উপর আত্মনির্ভরশীল হওয়া উচিত।কারো চাইলে যেমন পাওয়া যায় না তেমনি সম্পর্ক ও নষ্ট হয়।যাই হোক আপনার কথা গুলো ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ একেবারে বাস্তবিক কিছু কথা আপনার এই পোস্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন৷ আসলেই এমন কোন মানুষ নেই যে সবাইকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য করবে। সকলকে নিজ নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত হতে হবে এবং যদি প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোন ধরনের বাধা-বিপত্তি আসে সেই সমস্যাগুলো নিজে থেকেই সমাধান করতে হবে৷ অন্য কেউই এই সমস্যা সমাধান করে দিবে না৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38