ক্রিয়েটিভ রাইটিং :- টাকা বড় না সম্মান বড়।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আর তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তা হল টাকা বড় না সম্মান বড়।জীবনে বাঁচার জন্য টাকার অনেক গুরুত্ব রয়েছে। পৃথিবীতে আপনি যেখানেই যান যাই করে না কেন টাকা আপনা লাগবেই। যেমন টাকা লাগবে তেমনি সম্মানও লাগে আর সম্মান কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আজকে আমি টাকা বড় না সম্মান বড় সেই নিয়ে কিছু কথা আপনাদের মাঝে লিখে তুলে ধরবো। আশা করি আপনারাও মতামত প্রকাশ করবেন। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


source


প্রত্যেকটা মানুষ তার জীবনযাত্রার একটা পরিবর্তন চাই। আর এই পরিবর্তনটা কিসে করতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। জ্বী,হা মানুষের জীবনে পরিবর্তন করতে হলে সম্পদের দরকার। অর্থ সম্পদ ব্যতীত কখনো মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব নয়। দৈনন্দন জীবনে মানুষের চলাচলের জন্য টাকার অপরিহার্য। বর্তমান সমাজে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, যার টাকা পয়সা নেই তার কোন স্থান নেই। হয়তোবা জানেন অনেক আগে কথা যে সময় মানুষের সম্পদ যেমন প্রয়োজন ছিল তেমন অর্থ সম্পদের পাশাপাশি মান সম্মানটাও মানুষ অনেক ভাবে দেখতো। কারণ সে সময় বংশগত কিছু ব্যাপার ছিল। আর বংশগত ব্যাপারের জন্যই কিন্তু মানুষ অর্থসম্পদ থাকলেও বিয়ে দিতে চাইতো না। তাহলে এক্ষেত্রে কিন্তু টাকা হেরে গেল কিন্তু সম্মান দাঁড়িয়ে থাকলো।


বর্তমান সমাজে টাকার কাছে সম্মান বিলীন হয়ে যাচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে যার টাকা আছে সে সবকিছু করে যাচ্ছে। বাধা দেবার কোন মানুষ নেই। নেই কোন আইন, নেই কোন সুশাসন টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে। এইতো কয়েক যুগ আগের কথা আমাদের গ্রামে বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। এক ব্যক্তি ছিল নাম বলবো না তিনি একজন সরকারি চাকরিজীবী। তিনার এক ছেলে ছিল যিনি থাকেন আমেরিকায়। দীর্ঘদিন সেখানে তিনি বসবাস করছেন। এবং তিনি বর্তমান সময়ে সেখানকর স্থায়ী একজন বাসিন্দা। বাবা মা লেখাপড়া শিখে ছেলেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলেছে। চাকরি পেয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে তিনি বসবাস করছেন। এখন বাদ থাকলো তার বিয়ে দেওয়া। বিয়ের জন্য অনেক বড় বড় জায়গা থেকে তার বিয়ে আসে। কিন্তু তার বংশগত কিছু দিক রয়েছে যেটার জন্য তার বিয়ে বারবার ভেঙ্গে যায়। এই ছেলে কি কোন টাকার অভাব ছিল? না কখনোই ছিল না। কিন্তু অতীতের যে বংশগত একটা ব্যাপার ছিল তার জন্যই কিন্তু এই অবস্থায় সম্মুখীন হতে হয়েছে তার। তাই আমরা স্পষ্টভাবে বলতে পারি এখানে টাকার কাছে সম্মান জিতে গেছে।


অতীতের মানুষগুলো তিনটা বিষয় খুব গুরুত্ব দিত। আপনারা হয়তো অনেকেই জানেন সেটাকে বলা হত তিন খানা। কিন্তু বর্তমান মানুষ সেটা দিকে আর তাকিয়ে দেখে না। আমরা শুনেছি সেই সময় তিন খানা যার থাকত না সেই বাড়িতে মেয়েই বিয়ে দিত না। যে বাড়িতে তিনখানা থাকতো সেখানে সম্মান থাকতো। তার টাকা পয়সা না থাকতে পারে। কিন্তু তার সম্মান থাকতো তার মান সম্মান ছিল অনেক বড় পর্যায়। কিন্তু বর্তমান যুগের সবকিছু যেন একাকার হয়ে গেছে। মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে মান সম্মান। ছেলে বা মেয়ে তার বংশ কেমন এখন দিক বিচার করার সময় নেই। শুধু দেখে টাকা পয়সা আছে কিনা। যদি টাকা পয়সা থাকে তাহলেই সব শেষ। এভাবে অর্থের কাছে হেরে যাচ্ছে অনেক কিছুই। মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা করে এই অর্থ। এছাড়াও এর অর্থ প্রতিপত্তির লোভে মানুষ মানুষকে খুব সহজেই নির্মমভাবে হত্যা করতে পারছে। একটুও ভেবে দেখছে না যাকে সে হত্যা করছে সে তার কি হয় বা পরবর্তীতে তার কি হবে। শুধু একটাই কারণ অর্থ দিয়েই সবকিছু সমাধান করতে পারছে।


তবে একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, যিনি সৎ থাকেন এই ধরনের মানুষকে কখনো অর্থ দিয়ে কেনা যায় না। তারা টাকা থেকে সম্মানকে গুরুত্ব দেয় বেশি। অর্থ সম্পদের থেকেও তাদের মান মর্যাদাটাকে বেশি মূল্যায়ন করেন। এর জন্য যত বড় কিছু হয়ে যাক না কেন তারা সম্মানের দিকে তাকিয়ে থাকে। সমাজে অবশ্য এ ধরনের মানুষের সংখ্যা খুবই কম। তারপরও যারা রয়েছেন তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। তাদেরকে থামিয়ে রাখার মত মানুষ খুব কম পাওয়া যায়। তারা নিজের জায়গা থেকে অনেকটা পরিষ্কার থাকেন। অনেক বিত্তশীল মানুষদেরও তারা পরোয়া করে না, শুধুমাত্র আত্মসম্মানবোধের জন্য। তারা টাকাকে তুচ্ছ করে নিজের সম্মানকে প্রাধান্য দেন।


টাকা এবং সম্মানের সাথে তুলনা করলে অনেক কিছু ভাবে অনেক কিছুই লেখা যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দুটোই সমান। তবে একটা বিষয় কোন কিছুর খারাপ প্রভাবটা না ঘটালেই সেটাই সৌন্দর্য। আপনার অর্থ সম্পদ আছে আপনি সেটাকে কখনোই খারাপ ভাবে কাজে লাগান না এটাই ভালো। আবার অনেকেই নিজের সম্মানের অহংকারে ফেটে পড়ে। এই দুই ধরনের অহংকার একটা সময় মাটির সাথে মিশে যায়। তাই আমাদের উচিত উভয়পক্ষ সমানভাবে মূল্যায়ন করা। কোন কিছুকে ছোট করে না দেখা । কারণ জীবনে বাঁচার জন্য যেমন সম্মানের প্রয়োজন তেমন টাকার প্রয়োজন।


ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

টাকা বড় না সম্মান বড় চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। বর্তমান সমাজে চলতে গেলে দুটাই প্রয়োজন রয়েছে। তবে নিজের সম্মান ধরে রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনার লেখা পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

টাকা ও সন্মান দুটির প্রয়োজন অপরিসীম তবে সন্মানকে বিসর্জন দিয়ে টাকা নয়। জীবনে বেঁচে থাকতে হলে টাকার যেমন প্রয়োজন তেমনি সন্মানেরও।ধন্যবাদ চমৎকার কথা তুলে ধরে আজকের পোস্ট ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন টাকার জন্য সম্মান বিসর্জন দেওয়াটা কখনো উচিত নয়।

 2 years ago 

টাকা নাকি সম্মান কোনটা বড় এটা নির্ভর করছে এখন প্রয়োজনের উপরে। কারন এখন মানুষ টাকার পেছনে ঘোড়ার মতো ছুটে চলছে। টাকা কামানোর জন্য মানুষ এখন কি না করছে। টাকার কাছে মানুষের মান সম্মান সব কিছুই মূল্যহীন। আমাদের সমাজে আজ যারা বিবেকবান মানুষ তারাই শুরু টাকাকে গুরুত্ব দিচ্ছে না। সময়ের সাথে সাথে আমরা সবাই টাকার কাছে পরাজয় স্বীকার করছি।

 2 years ago 

আসলে সত্যি কথা বলতে কি টাকা হচ্ছে সব এখন। কারণ যার টাকা নেই তার সম্মান কোন কিছুই নেই। তবে বিবেকবান মানুষ বর্তমান সমাজে পাওয়াটা অনেক কঠিন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। টাকা আর সম্মান দুটোরই দরকার হয় চলতে গেলে।তবে সম্মানকে বাদ দিয়ে টাকা নয়।টাকা থাকলেই তার অপব্যবহার মোটেও কাম্য নয়।সম্মান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মানব জীবনে।যা কিনা টাকা দিয়ে কেনা হয়ে না।

 2 years ago 

সম্মান টাকা দিয়ে কেনা যায় না এটা সত্যি। তবে বর্তমান সমাজে টাকায় মানুষের সব। শুনেছি টাকা দেখলে কাঠের পুতুলও হা করে।

 2 years ago 

চমৎকার একটি বিষয় নিয়ে আপনি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। টাকা আর সম্মান দুটোই প্রয়োজন বর্তমান সমাজে চলতে গেলে। জীবনে বেঁচে থাকতে হলে যেমন টাকার প্রয়োজন হয় তেমনি সম্মানেরও।আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

বর্তমান সমাজে চলাচলের জন্য টাকা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সম্মান সবার ঊর্ধ্বে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া একদম ঠিক কথা বলেছেন সু স্বাগতম ভাইয়া।

 2 years ago 

সৎ মানুষকে আসলেই টাকা দিয়ে কেনা যায় না ভাই। তবে এটা ঠিক যে, বর্তমান পরিস্থিতিতে টাকার কাছে অনেকে হেরে যাচ্ছে। এই অর্থই সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করার ক্ষমতা রাখে। যাইহোক, আপনার পোস্টটির শেষ পর্যায়ে জানতে পারলাম, আপনার দৃষ্টিকোণ থেকে টাকা ও সম্মান দুটোই সমান এবং দুটোরই সমান গুরুত্ব দিয়েছেন আপনি এখানে। এটা ঠিক যে টাকাকে খারাপ কাজে না লাগালে, সেটা অবশ্যই একটা ভালো জিনিস। আমাদের জীবনের জন্য টাকা এবং সম্মান দুটোরই প্রয়োজন রয়েছে।

 2 years ago 

প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুইটা দিক থাকে। আমরা যদি ভালো দিকটা নেই তাহলে প্রত্যেকটা জায়গাতেই ভালো কিছু আশা করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64716.20
ETH 1742.01
USDT 1.00
SBD 0.42