ক্রিয়েটিভ রাইটিংঃ সুস্থতায় একটা বড় নেয়ামত
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন যাবত আমি প্রচুর পরিমাণে অসুস্থ যার কারণে আপনাদের মাঝে গত দুই তিন দিন পোস্ট শেয়ার করতে পারেনি। যদিও আপনাদের মাঝে উপস্থিত হতে না পেরে আমার মনের মাঝে খুবই খারাপ লাগার কাজ করছিল তারপরেও শারীরিক অবস্থার অবনতির কারণে আপনাদের মাঝে যুক্ত হওয়াটা আমার জন্য খুবই কষ্টের হয়ে গিয়েছিল। আসলে শারীরিক অবস্থার কথা কি বলব এত বেশি পরিমাণে ঠান্ডা জ্বর এবং কাশি রয়েছে তা বলে বোঝানো সম্ভব নয়। যেহেতু এই তিনটা জিনিস একত্রিতভাবে আমাকে চেপে ধরেছে তাই আমার স্বাভাবিক জীবনযাপন ও ব্যাহত হয়ে গিয়েছে। আগামী ২৫ তারিখ অর্থাৎ রবিবার থেকে আমাদের স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে কিন্তু আমি পরীক্ষার সামনের এই সময়ের দিনগুলোতে স্কুলে উপস্থিত হতে পারিনি শুধুমাত্র আমার এই অসুস্থতার কারণে। এই কয়দিন আমি এতটাই বেশি পরিমাণে অসুস্থ ছিলাম যে আমাকে বেশিরভাগ সময় বিছানাতে কাটাতে হয়েছে। বাইরে যাওয়া তো দূরের কথা বিছানায় শুয়ে ঘুমিয়ে কাটাতে হয়েছে আমাকে বেশিরভাগ সময়টা। তাহলে ভাবুন দীর্ঘ এই ২-৩ দিনের বেশি সময় যদি বিছানায় থাকা যায় তাহলে কতটা ক্লান্তি চলে আসে মনের মাঝে।
আজকে সারাদিন ও আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম হঠাৎ এখন একটু সুস্থতা অনুভব করছি তাই আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য হাজির হতে পারলাম। জানিনা সপ্তাহের পরবর্তী দিনগুলোতে আপনাদের মাঝে উপস্থিত হতে পারব কিনা তারপরও যত সাধ্য চেষ্টা করব নিজের শরীরের উপর যত্ন রেখে আপনাদের মাঝে উপস্থিত হতে হবে। সত্য কথা বলতে আপনাদের মাঝে উপস্থিত হতে না পারলে যেন খুব একটা ভালো লাগে না। আসলে এটাই এখন আমাদের সকলেরই একটা পরিবার আর পরিবারের মাঝে সময় অতিবাহিত করতে না পারলে সকলেরই মন খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক।
আসলে শুধুমাত্র আমি যে অসুস্থ তা কিন্তু নয়, আমার সাথে সাথে আবু রায়হান ও প্রচুর পরিমাণে অসুস্থ যার কারণে আপনাদের আপুকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। যেহেতু বাড়ির দুজন সদস্য অসুস্থ তাহলে ভাবুন তাকে কতটা বেশি যত্ন নিতে হচ্ছে আমাদের দুজনকে। যদিও সে আমাদের দুজনের এই বাড়তি চাপ সামলাচ্ছে তারপরে আবার হয়তোবা আপনাদের মাঝে সময় অতিবাহিত করছে তাহলে একবার ভেবে দেখুন বিষয়টা তার জন্য কতটা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সকলের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা দ্রুত সুস্থ হয়ে যায় এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আসলে সুস্থ থাকাটা মহান আল্লাহ তায়ালার একটা বড় নেয়ামত। জিনিসটা আমরা শুধুমাত্র অসুস্থ থাকা অবস্থায় উপলব্ধি করতে পারি।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে সময়টা বড় খারাপ ভাই। ঘরে ঘরে অসুস্থতা। সাবধানে থাকুন এবং শরীরের দিকে লক্ষ্য রাখুন। ওষুধ ঠিকঠাক খেতে হবে। না হলে দুর্বলতা কাটতে অনেক সময় নেবে। ভালো করে খাওয়া দাওয়া করুন। আশা করছি খুব শীঘ্রই আবার শরীরের বল ফিরে পাবেন।
এই সময়ে অসুস্থতার পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে।
আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া।আপনি আর আপনার ছেলে অসুস্থ। দুজনের সুস্থতা কামনা করছি। সুস্থতা বড় নেয়ামত।দুজনই অসুস্থ যখন তখন আপুর একটু বেশীই কষ্ট হচ্ছে।এই অনুভূতিটা আপনি অনুভব করছেন বলে অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
এটা ঠিক কথা বলেছেন দুজন অসুস্থ থাকার কারণে আপনাদের আপুর অনেক কষ্ট হয়েছে।
ভাইয়া আপনি এবং আপনার ছেলে আপনারা দুইজন অসুস্থ শুনে বেশ খারাপ লাগলো। প্রথমে আপনাদের সুস্থতা কামনা করি। আর অসুস্থতার কারণে আপনি আপনাদের স্কুলের দ্বিতীয় সাময়িকপরীক্ষায় যেতে পারতেছেন না। আসলে আমরা অসুস্থ হলে বুঝি সুস্থতা কত বড় আল্লাহর নেয়ামত। আর সুস্থ থাকলে আমরা সেটা উপলব্ধি করতে পারিনা। অসুস্থ হলে বুঝা যায় সুস্থ থাকাটা আমাদের কতটা জরুরী। আল্লাহ ভরসা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন দোয়া রইলো।
আসলে ভাইয়া আমরা দুজন প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম যদিও আমি সুস্থ হয়েছি ছেলে এখন অসুস্থ রয়েছে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আরে হ্যাঁ ভাইয়া সুস্থতা হচ্ছে একটা বড় নিয়ামত । কেননা আমরা অসুস্থ হলেই কেবল সুস্থতার সেই বিষয়টা বুঝতে পারি। পোস্টি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
এটা ঠিক কথা বলেছেন সুস্থ থাকাটা যেন আমাদের সকলের জন্য খুবই বড় একটা নিয়ামত।