ক্রিটিভ রাইটিং (গল্প) // আবহাওয়া পরিবর্তনে জ্বরে ভুগতেছি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৯-০৮-২০২৪)

1000060935.jpg

source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ক্রিটিভ রাইটিং (গল্প) // আবহাওয়া পরিবর্তনে জ্বরে ভুগতেছি। আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত বাড়িতেই আছি। আসলে শরীর মন ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম বেলা দশটার পরে। যেহেতু শরীর খারাপ তাই বাড়ি থেকেও কেউ ডাকছিল না তাই অনেক সময় ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে বেশ কিছু সময় বাড়িতেই বসে ছিলাম। আসলে কোন কিছু খেতেও ভালো লাগছিল না। তারপরে হালকা একটু নাস্তা খেয়ে বেশ কিছু কমেন্ট করেছিলাম। তারপরে ভাবলাম আপনাদের মাঝে পোস্ট লিখব কিন্তু মাথায় তখন অনেক যন্ত্রণা শুরু হলো তাই আবারও মোবাইল ফোন রেখে একটু শুয়ে ছিলাম। ঘুম থেকে উঠে মাথা ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে এসে পোস্ট লিখতে বসে গেলাম। আসলে মন শরীর যতটাই খারাপ থাকুক না কেন আমার কাছে মনে হয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যদি আমি কোন একদিন পোস্ট লেখা বাদ দেই তার থেকেও বেশি খারাপ লাগে। তাই চেষ্টা করি অতি কষ্টের মাঝেও নিয়মিত আপনাদের সাথে যুক্ত থাকার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক.......


আসলে প্রত্যেক জায়গার আবহাওয়া এখন বেশ খারাপ তাই প্রত্যেকটা মানুষের কম বেশি জ্বর সর্দি কাশি এই সব রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। গত দুইদিন আগে আমি গিয়েছিলাম আমাদের এলাকার সুইমিংপুলে গোসল করার জন্য। আসলে সেই দিন থেকে আমার হালকা মাথাব্যথা এবং সর্দি শুরু হয়েছিল। ভেবেছিলাম হয়তো একদিন পরেই সব কিছু সেরে যাবে। আসলে সুইমিংপুলে আমরা প্রায় তিন থেকে চার ঘন্টা গোসল করেছিলাম। আসলে সব থেকে বড় কথা দুপুরবেলায় রোদের মধ্যে সেখানে আমরা ফুটবল খেলা খেলেছিলাম এবং গোসল করেছিলাম এই কারণে সব থেকে বেশি শরীর খারাপ হয়েছিল সেই দিন। সেদিন বাড়িতে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম সন্ধ্যাবে দিকে ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠেছিলাম প্রায় রাত নয়টার পরে। সেই রাত থেকে হালকা মাথাব্যথা শুরু হয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করার পরেই গায়ে প্রচন্ড জ্বর চলে এসেছিল। আমি এলাকার ফার্মেসী থেকে বেশ কিছু ঔষধ নিয়ে এসে খেয়েছিলাম কিন্তু কিছুই হয়েছিল না। এভাবে বাড়িতে প্রায় একদিন ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করেছিলাম।

1000060936.webp

Source

গতকাল রাতে আপনাদের সাথে যখন রবিবারের আড্ডায় যুক্ত ছিলাম তখন শরীরটা বেশ ভালো অনুভব করছিলাম। হঠাৎ রাতে খাওয়া দাওয়ার পরে আবারো মাথাব্যথা এবং যন্ত্রণা শুরু হলো। তারপরে আমার আম্মু এসে আমার মাথায় পানি দিয়ে ধুয়ে দিয়েছিল। তারপরে আমার আব্বু বেশ কিছু সময় পরে আমাদের এলাকার ডাক্তার নিয়ে এসেছিল। ডাক্তার আমাদের বাড়িতে আসার পরে। প্রথমে আমার পেশার মেপে ছিল এবং জ্বর মেপে ছিল। ডাক্তার বলছিল সবকিছুই ঠিকঠাক আছে। তারপরে আমাকে দুইটা ইনজেকশন করেছিল। এভাবে বেশ কিছু এন্টিবায়োটিক ঔষধ দিয়েছিল। সেগুলো খাওয়ার পরে শরীরটা কিছুটা ভাল মনে হচ্ছিল কিন্তু মনে হচ্ছিল শরীরের সব শক্তি আমি হারিয়ে ফেলছি। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর আমি উঠে বসতে পারছিলাম না এমনটা মনে হচ্ছিল।


বেশ কিছু সময় পরে হাত মুখ ধুয়ে খাওয়া-দাওয়ার জন্য বসলাম আম্মু দেখি আজকে সকাল বেলায় রুটি বানিয়েছে এবং আলু ভাজি ও ডিম ভাজি করেছিল। আমি যখন রুটি খেতে বসলাম তখন খাওয়ার সময় মনে হচ্ছিল মুখের মধ্যে সবকিছু তিতা তিতা ভাব। অনেক কষ্ট করে দুইটি রুটি খেয়েছিলাম। তারপরে এভাবেই বাড়িতে শুয়ে-বসে দিন কেটে যাচ্ছে। আসলে শরীর মন ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। আসলে এখন প্রত্যেক এলাকায় এমন আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং অনেক মানুষে অনেক ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য সহ সকলকে সাহায্য করবেন একটু নিরাপদ ভাবে চলাফেরা করার জন্য। নিজেকে সুস্থ রাখুন অন্যকে সুস্থ রাখতে সাহায্য করুন তাহলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে আবারো আপনাদের মাঝে আগের ধারাবাহিকতায় ফিরে আসবো। আজকের পোস্ট দেখে এখানেই শেষ করছি। সকলেই আমার জন্য দোয়া করবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমানে আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে। জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে। এই সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে এ সময় আমাদের সকলকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে।

 2 years ago 
 2 years ago 

আরে ভাইয়া আপনাকে কি বলবো আমাদের পরিবারের সবাই কয়েক দিন অসুস্থ ছিলাম। সত্যি জ্বর হলে কিছুই ভালো লাগে না। ঔষধ চালিয়ে যান অবশ্যই ঠিক হয়ে যাবে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করছি আপু ঔষধ খেয়ে নিজেকে খুব দ্রুত সুস্থ করে তোলার জন্য। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

এখনকার সময়টাই এমন ভাইয়া। প্রত্যেকটা ঘরে ঘরেই অসুস্থতা লেগেই আছে। অসুস্থতা যেন আমাদের পিছু ছাড়ছে না।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন ভাইয়া। আবহাওয়ার পরিবর্তনে অনেকেরই সর্দি-জ্বর হচ্ছে। আমার নিজেরও সর্দি কিন্ত জ্বর নেই। পরিবর্তিত আবহাওয়ায় জ্বর হওয়া নিয়ে আর্টিকেলটি ভালো লিখেছেন। ভালো লেগেছে আমার। আশাকরি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে সকলের এমন অসুস্থতার সম্মুখীন পড়েছে। আশা করি সকলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পোস্টটি পড়ে মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আবহাওয়া পরিবর্তন হলে মানুষের সর্দি জ্বর লেগে থাকে। কিছুদিন ধরে বেশ অনেক মানুষের সর্দি জ্বর হচ্ছে। তাই এই মুহূর্তে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করতে হবে যাতে সুস্থ থাকা যায়।

 2 years ago 

ঠিক বলেছেন মামা আবহাওয়া পরিবর্তন হলে আমাদের সকলের এ ধরনের অসুস্থতা বেশি দেখা যায়।

 2 years ago 

সৃষ্টিকর্তার নিকট প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ভাই। এটা সত্যি বলেছেন আমার বাংলা ব্লগে একদিন পোস্ট করতে না পারলে ভীষণ খারাপ লাগে সেটা আমি বুঝতে পেরেছি ইন্টারনেট বন্ধ থাকার সময়ে। অবশ্যই ভাই আপনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুন।

 2 years ago 

সত্যি বলতে ভাই একদিন যদি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে না পারি কি যে খারাপ লাগে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

আসলে আমরা প্রতিনিয়ত এখানে পোস্ট করতে করতে যদি আমরা একদিন পোস্ট করতে না পারি তাহলে আমাদের কাছে অনেক খারাপ লাগে৷ যাইহোক আপনার অতি দ্রুত সুস্থতা কামনা করছি৷ এখন সকলেই কমবেশি অসুস্থ হয়ে যাচ্ছে৷ আর আপনার পোস্টের টাইটেলের মধ্যে কিছুটা ভুল রয়েছে৷ আশা করি সেটি আপনি ঠিক করে নিবেন৷

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আমরা যদি একদিন পোস্ট না করতে পারি নিজেদের কাছে অনেক খারাপ লাগে।

 2 years ago 

আসলে আমরা প্রতিনিয়ত এখানে পোস্ট করতে করতে যদি আমরা একদিন পোস্ট করতে না পারি তাহলে আমাদের কাছে অনেক খারাপ লাগে৷ যাইহোক আপনার অতি দ্রুত সুস্থতা কামনা করছি৷ এখন সকলেই কমবেশি অসুস্থ হয়ে যাচ্ছে৷ আর আপনার পোস্টের টাইটেলের মধ্যে কিছুটা ভুল রয়েছে৷ আশা করি সেটি আপনি ঠিক করে নিবেন৷

 2 years ago 

ভাই আপনি একটি পোস্টে দুইটা কমেন্ট করে ফেলছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39