ক্রিয়েটিভ রাইটিংঃ ফিরে আসা

in আমার বাংলা ব্লগ2 years ago

20240725_084025.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২৪ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।অনেকদিন থেকে ইচ্ছা করছিল ফিরে আসবো কিন্তু সেই ফিরে আসাটা আর ফিরে আশায় রূপান্তরিত হয়নি। কেনই বা সে ফিরে আসাটা ফিরে আসে রূপান্তরিত হয়নি সেটা আপনারা সকলেই জানেন। এমন একটা পরিস্থিতিতে কোনদিন যে পড়ে যাব সেটা কোন সময় ভাবতে পেরেছিলাম না। প্রথম যেদিন ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেল সেদিন ভেবেছিলাম যে হয়তো বা টেকনিক্যাল কোন সমস্যা কিছু সময় পরেই সেটা সমাধান হয়ে যাবে। পরে জানতে পারলাম সন্ত্রাসীরা নাকি ইন্টারনেটের অফিস গুলো পড়িয়ে দিয়েছে। জানিনা কতটা সত্য কথাটা কিন্তু আমরা দীর্ঘ ৬ থেকে ৭ ইন্টারনেট সংযোগের বাইরে থাকলাম। গত বৃহস্পতিবারে মোবাইলের ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু ওয়াইফাই চালু ছিল। গত বৃহস্পতিবারে সন্ধ্যায় যখন অনেক পোস্ট লিখছিলাম হঠাৎ করে এটার সংযোগ চলে যায় যার কারণে ওই দিনে পোস্ট করার সুযোগ হারিয়ে ফেলেছিলাম। এরই মধ্য দিয়েই টানা কিছুদিনের জন্য হারিয়ে ফেললাম ইন্টারনেটটাকে। এই ইন্টারনেট না থাকার কারণে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। অনেকেই হয়তো বা সময় কাটানোর একমাত্র মাধ্যম তা ও হারিয়ে ফেলেছে এই ইন্টারনেট না থাকার কারণে। যদি এই দিক থেকে আমি কিছুটা স্বস্তির মধ্যে ছিলাম কারণ মায়ের বাড়িতে আসার কারণে আমি আগে থেকেই বাড়ি থেকে কিছু নাটক এবং সিনেমা ডাউনলোড করেছিলাম। একদিন তো লক্ষ্য করে দেখলাম আপনাদের ভাইয়া আমার কাছ থেকে এসে সে নাটক সিনেমা নিয়ে গেল কারণ তারও তো সবাই অতিবাহিত করতে হবে। স্কুল ছুটি না থাকার কারণে আপনাদের ভাইয়া আমাদের এখানে ঠিকভাবে থাকার সুযোগ পায় না কিন্তু এবার যেহেতু সবকিছুই ছুটি সবকিছুই বন্ধ তাই সে কয়েকদিন এখানে থেকে গিয়েছেন। এই একটা কারণে ইন্টারনেট এবং সবকিছু বন্ধ থাকার ফলেও আমার ভালো লেগেছে। আমি আবু রায়হান এবং আপনাদের ভাইয়া কয়েকটা দিন সারা দিন একই সাথে সময় অতিবাহিত হওয়ার সুযোগ পেয়েছি যা অন্য কোন সময় আমরা পাইনা।

গত পরশুদিন রাতে টিভিতে দেখলাম যে ওয়াইফাই সংযোগ চালু হবে। কিছুটা দেখার সাথে সাথে আমি পাশের বাড়িতে চলে গেলাম সত্যি চালু হয়েছে কিনা দেখার জন্য। সেখানে যেতেই দেখতে পেলাম যে হ্যাঁ সত্যি চালু হয়েছে কিন্তু সেটা খুবই স্লো। যেহেতু আমি গত বৃহস্পতিবারে পুরো পোস্ট লিখে ফেলেছিলাম তাই সেই কয়েক মিনিটের মধ্যেই আমি সেই পোস্ট সাবমিট করার সুযোগ পাই। আমার মনে হয় দীর্ঘ এই বিরতির পরে আমাদের দেশের প্রথম ইউজার হিসেবে এই কমিউনিটি তে ঐদিন আমি পোস্ট করেছিলাম। এসব থেকে বড় কারণ হচ্ছে সেদিন রাতেও মাত্র কয়েক মিনিটের জন্যই ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছিল। আর যেহেতু আমার পোস্ট আগে থেকেই লেখা ছিল তাই সাবমিট করার জন্য খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয়নি।

অবশেষে দীর্ঘ বিরতির পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পেরেছি এর জন্য খুবই ভালো লাগছে। আসলে এই পরিবারটাকে আমরা সকলে কতটা মিস করেছি সেটা আপনারা খুব ভালোভাবেই অনুভব করতে পারছেন।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার পুরো লেখা গুলো পড়ে বেশ খারাপ লাগলো। যদিও আপনার সময় খারাপ যায়নি শুনে কিছুটা স্বস্তি পেলাম। এই ছুটির দিনে পরিবারের সবার সাথে সময় কাটানো বেশ আনন্দের। যেহেতু সবার অফিস আদালত বন্ধ থাকে তাই একসাথে সময় কাটানো যায়। তবে আমার সময় কাটানোর জন্য বিভিন্ন সুযোগ ছিল। বিশেষ করে সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ ছিল। আর বাচ্চারা ছিল বাচ্চাদের বাবা ছিল। তার পরেও কেমন জানি সবকিছুর ভিতরে অনেক বেশি মিস করছিলাম সবাইকে। বিশেষ করে কমিউনিটিতে সময় দিতে না পেরে আমি অনেক বেশি হতাশ ছিলাম। যাক ভালো লাগলো অবশেষে ফিরে আসলেন আপনি।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু এই সাতটা দিন সত্যি আপনাদের সাথে কথা না বলতে পারে একটু খারাপ লেগেছিল ।কিন্তু পরিবারের সবার সাথে থেকে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

এক সপ্তাহ পরে ফিরে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। অপেক্ষায় ছিলাম কখন ইন্টারনেট সহযোগে আসবে আর কখন পুরো পরিবারের মাঝে আবারও ফিরে আসতে পারবো।

 2 years ago 

আমারও আপনাদের সবার মাঝে আবারো ফিরে আসতে পেরে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আমার কাছে এতগুলো ডিভাইস রয়েছে কিন্তু একটা নাটক সিনেমা ছিল না এজন্য আমি বেশি অস্থির ছিলাম। কারণ জেনে থাকবে তামিল বাংলা ডাবিং মুভি না দেখলে আমার ভালো লাগেনা। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার ল্যাপটপ মোবাইল বা পেনড্রাইভ কোথাও সিনেমা ছিল না। যাই হোক ইন্টারনেটের জন্য বেশ খারাপ লাগতো।

 2 years ago 

আমি কিছুটা নাটক ডাউনলোড করেছিলাম আর কয়েকজনের থেকে কিছু নাটক নিয়ে এই সাতটা দিন কাটিয়েছি। ইন্টারনেটের সাথে থাকতে থাকতে আমরা সবাই অন্যরকম হয়ে গেছি। এখন একটু ইন্টারনেট নেই তাই আমরা সবাই অস্থির।

 2 years ago 

দীর্ঘদিন পর ইন্টারনেট সংযোগ পাওয়াতে আমরা সবাই অনেক খুশি। আপনার পোষ্টের মাধ্যমে বেশ দারুণভাবে কথাগুলো তুলে ধরেছেন। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। দীর্ঘদিন পর ইন্টারনেট সংযোগ পাওয়ার পর আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে সবাই মিলে এখন আমরা সুন্দর ভাবে কাজ করতে পারবো। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখন থেকে আবারও আমরা আগের মত কথাবার্তা বলতে পারব।

 2 years ago 

এই সাতদিনে বুঝতে পারছি যে ইন্টারনেট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

 2 years ago 

ইন্টারনেট বিচ্ছিন্নতার সময়কালের আপনার অভিজ্ঞতা, সেই মুহূর্তগুলির জন্য কীভাবে আপনি প্রস্তুত ছিলেন এবং আপনার ভাইয়ার সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তগুলি, সবকিছুই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। দীর্ঘ এই বিরতির পর আবারও আমাদের কমিউনিটিতে ফিরে আসার জন্য আপনাকে স্বাগতম। আপনার মতামত এবং অভিজ্ঞতাগুলি আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি, ভবিষ্যতে এমন সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আমরা নিয়মিতভাবে আপনাদের মূল্যবান পোস্টগুলো পড়তে পারবো।

ভালো থাকুন, শুভ কামনা রইলো।

[@redwanhossain]

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39