খাসির মগজ ভুনা রেসিপি
আসসালামু আলাইকুম
খাসির মগজ ভুনা রেসিপি
১.খাসির মগজ
২.আদাবাটা ও রসুনবাটা
৩.হলুদ, মরিচ ও ধনের গুঁড়ো
৪.এলাচ, দারচিনি ও তেজপাতা
৫.জিরার গুড়ো
৬.পিঁয়াজ কুঁচি
৭.লবন ও তেল
ধাপ-১
প্রথমে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। তারপর কড়াই গরম হলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।
ধাপ-২
এখন এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়েছি।পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। কিছু সময় নেড়ে হালকা একটু পানি দিয়ে দেব।
ধাপ-৩
তারপর সকল মসলা দিয়ে দেব। মসলা গুলো ভালো করে কষানো হলে খাসির মগজ দিয়ে দেব।মগজ দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দেব।
ধাপ-৪

তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব। আসলে ঢেকে দেওয়ার মাঝে বারবার নাড়তে হবে।তারপর ঢাকনা খুলে জিরার গুঁড়ো দিয়ে দেব।
ধাপ-৫
জিরার গুঁড়ো দিয়ে আরো একটু রান্না করে নেব। তেল ওপরে চলে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করবো।অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।


অনেক সময় এমন হয় যে রেসিপির ফটোগ্রাফি করে রাখা হয় কিন্তু পোস্ট করার সময় হয়ে ওঠেনা।খাসির মগজ ভুনা আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চারাও খুব পছন্দ করে। আপনার আজকের খাসির মগজ ভুনা দেখেই গরম ভাতের সঙ্গে খেতে ইচ্ছা করছে। এত লোভনীয় লাগছে দেখতে।
সত্যি গরম ভাতের সাথে খেতে সত্যি অনেক মজা,ধন্যবাদ আপনাকে।
https://x.com/MimiRimi1683671/status/1811407827610833254?t=sK-DLk7vfBXKtn3o6A2FVw&s=19
দারুন একটা রেসিপি আপনি শেয়ার করেছেন আপু ,খাসির মগজ ভুনা আমার ছেলে রাজের অনেক পছন্দের। আমার বাড়িতে যখনই খাসির মগজ নিয়ে আসা হয় তখনই সেটা শুধু রাজের জন্যই ভুনা করা হয়। রেসিপি সকল প্রক্রিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ছেলের পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
খাসির মগজ ভুনা রেসিপি দেখে খুবই ভালো লাগলো আপু। এই খাবারগুলো খেতে আমি অনেক পছন্দ করি। সুন্দর করে আপনি এই রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।
পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
খাসির মগজ ভুনা খেতে বেশ অসাধারণ। খাসির মগজ ভুনা আমার খুব পছন্দ। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
জি ভাইয়া অনেক মজার হয়েছিল, ধন্যবাদ আপনাকে।
অনেকদিন আগে এই রেসিপিটা টেস্ট করেছিলাম বেশ মজা লাগে। খাসির মাংসের মগজ ভুনা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝেমধ্যে ফোনের গ্যালারি থেকে ঘুরে আসবেন। ঘুরে আসলে এমন সুন্দর সুন্দর চমৎকার রেসিপি পোস্টগুলো পাবেন। যেগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। ঠিক তেমন আজকে খাসির মগজ ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি চমৎকার দেখাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু ছিল ধন্যবাদ আপনাকে।
খাসির মগজ ভুনা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে খাসির মগজ ভুনা রেসিপি করেছেন। তবে মগজ ভুনা অল্প হলেও খেতে বেশ মজাই লাগে। আর মগজ ভুনা রেসিপির মধ্যে পেঁয়াজ ও হালকা মরিচ বেশি দিলে খেতে বেশ মজা লাগে। আর এই ধরনের রেসিপি দিয়ে রুটি খাওয়ার মজাই আলাদা। সত্যি আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে। মজার রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ঠিক বলেছেন আপু এ ধরনের রেসিপি রুটি দিয়ে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে।
মগজ ভুনা আমার ছেলের ভীষণ পছন্দ। আমিও কিছু দিন আগে রেসিপি করেছিলাম।আজ আপনার করা রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি তুলে ধরেছেন।
আপনার ছেলের পছন্দ জেনে অনেক ভালো লাগলো আপু, ধন্যবাদ আপনাকে।