ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি রান্নার রেসিপি

1000014496.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেসিপি পোস্ট নিয়ে। যদি ও রেসিপি করা অনেক কষ্টকর তারপরেও সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার জন্য। আর সেই চেষ্টা থেকে আজ ও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আসলে বর্তমান চলছে কাঁঠালের সিজন। আমরা সবাই কাঁঠাল তেমন পছন্দ না করলেও মনে হয় কাঁঠালের বিচি সবাই অনেক পছন্দ করি।তবে আর কেউ না করলেও আমি কাঁঠালের বিচি অনেক পছন্দ করি। আমার মনে হয় চিংড়ি মাছ সবাই পছন্দ করে। তবে আমি কিন্তু চিংড়ি মাছ খায় না কিন্তু চিংড়ি মাছের তরকারি খায়। তাই কাঁঠালের বিচি, ডাটা দিয়ে চিংড়ি রান্না করেছিলাম তরকারি অনেক মজা হয়েছিল।আসলে তাজা ডাটা দিয়ে চিংড়ি কেন যেকোন তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000014500.jpg

উপকরণপরিমাণ
চিংড়ি মাছ৯টি
আদাবাটা ও রসুনবাটা১ চামচ
হলুদ গুঁড়োদেড় চামচ
মরিচের গুঁড়ো১ চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
ডাটা ও কাঁঠালের বিচিপরিমাণ মতো
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

1000000390.png

ধাপ-১

1000014498.jpg

প্রথমে আমি কাঁঠালের বিচি ও ডাটাগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

1000014499.jpg

এখন চিংড়ি মাছ গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ লবন দিয়ে মেখে নিয়েছি।

ধাপ-৩

1000014501.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে মাখিয়ে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম।

ধাপ-৪

1000014502.jpg
চিংড়ি মাছ গুলো ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলে আর একটু তেল দিয়ে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

ধাপ-৫

আদাবাটা ও রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে তরকারি দিয়ে দেব। হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নেব।

ধাপ-৬

1000014509.jpg
তারপর ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব। কষাণো হয়ে গেলে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।

ধাপ-৭

ঢাকনা খুলে ঝোল কমে আসলে জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের রেসিপি। আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে কিছু রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। চমৎকার লোভনীয় করে ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপি করেছেন। অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি বোঝা যাচ্ছে । রেসিপি কালার টি অনেক সুন্দর এসেছে। ধাপে ধাপে চমৎকার সুস্বাদু রেসিপিটির রন্ধন প্রণালী আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু আপনি। এই বর্ষার সিজনে এমন সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ডাটা এবং কাঁঠালের বিচি দুইটি আমার খুবই পছন্দের। রেসিপিটি এক দেখাতেই বেশ ভালো লাগলো। খুব সুন্দর কালার কম্বিনেশন এবং উপস্থাপনা।

 2 years ago 

আমারো অনেক পছন্দ কাঁঠালের বিচি আপু, আপনার পছন্দ জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার এমন মজাদার রেসিপি দেখে তো খিদা লেগে গিয়েছে। ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে আপনি চিংড়ি মাছের খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা খুবই লোভনীয় হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এভাবে চিংড়ি মাছ খেতে সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

কাঁঠালের বিচি এবং ডাটা দুটোই আমার খুবই পছন্দের। আর সাথে আবার চিংড়ি মাছ দেখেই তো খেতে ইচ্ছা করছে। আপু আপনার তৈরি করা রেসিপি অসাধারণ হয়েছে। চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধরে আপু

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি রেসিপি তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে।কাঁঠালের বিচি দেওয়াতে খেতে বেশ ভালো লাগবে। এই সবজি গুলো খেতে বেশ মজাদার হয়ে থাকে। আপনার রন্ধন প্রক্রিয়া দুর্দান্ত হয়েছে । দেখে অনেক ভালো লাগলো। এতো চমৎকার সুস্বাদু রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাছের স্বার্থকতা, পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি রান্নার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই খেতে ইচ্ছা করছে। রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আসলে চিংড়ি মাছ আমার খুবই প্রিয় যার কারণে এই চিংড়ি মাছের রেসিপি দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার প্রিয় জেনে সত্যি অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চিংড়ি মাছগুলো খুবই লোভনীয় লাগছে আপু। কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে চিংড়ি মাছের খুবই দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের রেসিপি অনেক ভালো লাগবে খেতে। ধন্যবাদ আপনাকে খুবই দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া গরম ভাতের সঙ্গে খেলে সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চিংড়ি মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপি করেছেন। তবে এখন কাঁঠালের সিজন আর কাঁঠালের বিচি দিয়ে কিছু রান্না করলে খেতে নিজে বেশ মজা লাগে। তবে আপনার রেসিপিটির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। তবে আপনার এই রেসিপিটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক মজার একটি রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago (edited)

আসলে ভাইয়া রেসিপি করতে সত্যি অনেক কষ্টের, তারপরে নতুন রেসিপি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38