আমের টক রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আমের টক রান্নার রেসিপি

1000011736.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেসিপি পোস্ট নিয়ে। এখন চলছে আমের মৌসুম। যদিও আম অনেক ছোট। আর গতবারের তুলনায় আম এবার অনেক কম ধরেছে। তারপর আবার যা ধরেছে অনেক খড়ায় ঝরে পড়ছে। যাইহোক আমাদের বাড়িতে অনেক আম ধরে কিন্তু এবার তেমন একটা ধরেনি। তারপর যা ধরেছে অতি খড়ায় ঝরে পড়ছে। গতকাল আমাদের উঠানে অনেক আম পড়েছিল তাই বাচ্চারা কিছু টুকিয়ে এনেছে। সেখান থেকে আমি কিছু আম রান্না করে দিয়েছি। আসলে আম ছোট দেখে অল্প কিছু রান্না করেছি কিন্তু অনেক মজা হয়েছে তাই বাচ্চারা খেয়েছে। আবার রান্না করার জন্য বলেছিল। সত্যি এই সময় আমের টক ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে।আপনারা চায়লে এভাবে রান্না করতে পারবেন । যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000011734.jpg

১.কাঁচা আম
২.তেল
৩.লবন
৪.গুড়
৫.হলুদ
৬.কাঁচামরিচ ও পিঁয়াজ

1000000390.png

ধাপ-১

1000011733.jpg
প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়েছি। তারপর আমগুলোকে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি।

ধাপ-২

1000011582.jpg1000011583.jpg

এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা আম গুলো দিয়ে দেব।

ধাপ-৩

1000011584.jpg1000011585.jpg

এখন আমের ভিতর কিছু কাঁচামরিচ ও পিঁয়াজ কুঁচি কিছু দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেব।

ধাপ-৪

1000011586.jpg1000011588.jpg

এখন তেল দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো।

ধাপ-৫

1000011590.jpg1000011592.jpg

তারপর একটু পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব।

ধাপ-৬

1000011595.jpg1000011597.jpg

তারপর ঢাকনা খুলে কিছু গুঁড় দিয়ে দেব। গুঁড় দিয়ে আরো কিছু সময় রান্না করে নেব। এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

ধাপ শেষ

1000011599.jpg

এখন একটা বাটিতে তুলে পরিবেশন করবো। ব্যস এভাবেই তৈরি হয়ে গেল আমার আমের টক রান্নার রেসিপি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

আমের টক রান্নার রেসিপি এটা অনেক ভালো ছিল। আমের এই রেসিপিগুলো খেতে বেশ ভালোই লাগে। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

জি ভাইয়া আমের টক খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন।দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমের টক রান্নার রেসিপি টি দেখতে দারুন লাগছে।দেখেই বুঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আমের টক রান্নার রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। বাসায় একদিন তৈরি করে দেখব। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু একদিন খেয়ে দেখবেন অনেক মজার, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এখন হচ্ছে আমের মৌসুম। আমের মৌসুমী আপু দেখছি আপনি আমের খুব টক রান্না রেসিপি তৈরি করেছেন। আর এখন যে গরম পড়ছে তাতে টক জিনিস খাইলে শরীরে বেশি উপকার হবে। আর আপনার এই রেসিপি দেখে লোভ সামলাতে পারলাম না একদম জিভে জল চলে এসেছে। এই রেসিপি দিয়ে আর রুটি খেলে খুবই ভালো লাগবে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া গরমের সময় সত্যি টক জাতীয় রেসিপির অনেক উপকার হয়, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের বাড়িতে বেশি আম ধরে কি লাভ আপনারাতো একা একাই খান আমাদেরকে তো আর দেন না । এবার কম ধরেছে ভালো হয়েছে । তারপরও তো ছোট ছোট আম দিয়ে অনেক মজার টক রান্না করেছেন ।গরমের দিনে এ ধরনের টক ডাল দিয়ে খেতে মনে হয় ভালই লাগে ।

 2 years ago 

এভাবে আমের টক আমাদের বাড়িতে প্রায়ই রান্না করা হয়। এই টক আমার দাদি খেতে খুব বেশি পছন্দ করে। এই রোজার মধ্যে উনি তো প্রায় ই রাতে আমের টক খেতেন। আপু আপনি অনেক সুস্বাদু ভাবে আমের টক রেসিপি তৈরি করেছেন। দেখে ইচ্ছা করছে খাই। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আজকে চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আমের টক রেসিপিটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজাদার হবে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অত্যন্ত লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আপু। জিভে জল চলে এসেছে এত সুন্দর করে আমের টক বানিয়েছেন। জ লোভ না দিয়ে পারলাম না। বাচ্চাদের নিয়ে আসা আম দিয়ে আপনি খুব সুন্দর আমের টক বানিয়েছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার আম রান্না দেখে বেশ ভালো লাগলো। এই গরমের দিনে নিশ্চয়ই খেতে অনেক ভালো লাগবে। এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি আপু। আপনি ঠিক বলছেন প্রতি বছরের চেয়ে এই বছর আম কিন্তু কম ধরেছে গাছে। আপনার রেসিপিটা আমার অনেক লেগেছে। অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে।

 2 years ago 

জি আপু এভাবে একদিন রান্না করবেন অনেক মজা লাগে, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42