সবজি দিয়ে টেংরা মাছ চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

সবজি দিয়ে টেংরা মাছ চচ্চড়ি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। আসলে কয়েক দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম। আর বেশি ব্যস্ত থাকলে রেসিপি করা সত্যি অনেক কঠিন। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য চেষ্টা করি সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার জন্য। আসলে কয়েক দিন আগে কোরবানির ঈদ গিয়েছে । তবে ঈদ থেকে এই পর্যন্ত শুধু মাংসের ওপর ছিলাম। আসলে ঈদের ভিতরে যেখানেই বেড়াতে যায় না কেন শুধু মাংস আর পিঠা। সত্যি বলতে মাংস খেতে অনেক ভালো লাগে। তবে একটানা খেতে কোন কিছুই ভালো লাগে না।যাইহোক গতকাল বাসায় এসেছি তাই আজ সকাল সকাল ভাবলাম ছোট মাছ দিয়ে চচ্চড়ি খাব।যেহেতু ঈদের পরে এখনো বাজার করা হয়নি তাই ফ্রিজে যা যা সবজি ছিল তাই দিয়ে মিশিয়ে চচ্চড়ি করেছি।শুধু ডাটা গুলো সকালে ক্ষেতে থেকে তুলে এনেছি। আসলে নদীর টেংরা মাছ গুলো সত্যি অনেক মজার ছিল। আর এভাবে একপাশ লাল করে রান্না করলে সত্যি অনেক মজা লাগে। যাইহোক কয়েক দিন পরে মাছ রান্না করেছি তাই মনে হয় ক্ষেতে বেশি মজার। আসলে এভাবে চচ্চড়ি করলে সব সময় মজার হয়। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

১.টেংরা মাছ
২.ডাটা
৩.ধুন্দল
৪.কাঁঠালের বিচি
৫.আলু
৬.পিঁয়াজ
৭.কাঁচা মরিচ ফালি
৮.হলুদের গুড়ো
৯.ধনের গুড়ো
১০.লবন
১১. তেল
১১.বেগুন

1000000390.png

ধাপ-১


প্রথমে আমি সকল সবজি গুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছে।

ধাপ-২

তারপর সকল সবজি গুলো এক সাথে ধুয়ে মিশিয়ে নিয়েছি। তারপর সবজির ভিতরে পিঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ ফালি দিয়েছি।

ধাপ-৩

এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে ধুয়ে রাখা সকল সবজি গুলো দিয়ে দেব।

ধাপ-৪

1000014018.jpg1000014019.jpg

এখন হলুদ ও লবন দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব।

ধাপ-৫

1000014020.jpg1000014021.jpg

তারপর একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। আর একটু নেড়ে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।

ধাপ-৬

1000014025.jpg1000014026.jpg

মাছ গুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে হালকা পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব।

ধাপ-৭

1000014028.jpg1000014032.jpg

ঢাকনা খুলে আর একটু নিভু জ্বালে চুলার ওপর রেখে দেব।তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন গরম গরম পরিবেশন করব। অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু একটানা মাংস খেতে ভালো লাগে না। আর এই সময় মাছ খেতে অনেক ভালো লাগে। আপনি টেংরা মাছের খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। এই টেংরা মাছগুলো খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

জি ভাইয়া টেংরা মাছ খেতে অনেক ভালো লাগে, অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু একটানা খেতে ভালো লাগে না। কেমন জানি খিদে লাগে না একঘেয়েমি লাগে মাংস একটানা খেলে। আমিও গ্রাম থেকে শহরে এসে সবজি রান্না করলাম মাছ রান্না করলাম। আপনি টেংরা মাছ দিয়ে সবজি মিশিয়ে চচ্চড়ি রান্না করলেন। এভাবে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে।

 2 years ago 

জি আপু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

টেংরা মাছের রেসিপি, যে কোনভাবে তৈরি করলেই সেটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনি মজাদার টেংরা মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক লোভনীয় লাগছে আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া অনেক লোভনীয় ছিল রেসিপিটি, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবজি দিয়ে টেংরা মাছ চচ্চড়ি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। টেংরা মাছের রেসিপি আমার খুবই প্রিয়। আর টেংরা আমি খুবই পছন্দ করি যার কারণে রেসিপিটা বেশি ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া অনেক মজার হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি সবজি দিয়ে টেংরা মাছ চচ্চড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবজি দিয়ে যে কোন ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যেকোন মাছের চচ্চড়ি খেতে অনেক মজা, ধন্যবাদ আপু।

 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি খেতে আমার তো সেই ভালো লাগে।

 2 years ago 

আপনার কয়েক প্রকারের সবজি দিয়ে নদীর টেংরা মাছের রেসিপি টি কি যে লোভনীয় হয়েছে আপু তা বোঝাতে পারবো না।একদমই লোভ লেগে গেলো আমার আপনার সুন্দর রেসিপিটি দেখে।রেসিপি টি দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিলো।মজা করে খেয়েছেন তাই না।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

টেংরা মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আপনি দেখতেছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে টেংরা মাছের রেসিপি করেছেন। তবে টেংরা মাছ যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজাই লাগে। সত্যি আপনার রেসিপিটির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। টেংরা মাছের মজার রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নদীর যে কোনো মাছই খেতে খুবই সুস্বাদু হয়। বিশেষ করে ছোট মাছ।আপনার তৈরি সবজি দিয়ে টেংরা মাছের রেসিপিটি বেশ লোভনীয় লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ টেংরা মাছের মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62170.52
ETH 1641.73
USDT 1.00
SBD 0.41