চিকেন বিরিয়ানী রান্নার রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


IMG_20230714_203424.jpg

আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানী রান্নার রেসিপি শেয়ার করব। আগে দেখতাম অনেক ধরনের মসলা ব্যাবহার করে বিরিয়ানী রান্না হত। এখন বিরিয়ানী মসলা পাওয়া যায় তাই ঝামেলা ছাড়াই বিরিয়ানী রান্না করে খাওয়া যায়। আমি প্যাকেট বিরিয়ানী মসলা ব্যাবহার করে বিরিয়ানী রান্না করেছি। তাহলে চলুন রেসিপি দেখে আসি।

উপকরণ

মুরগীর মাংস
পোলাওয়ের চাল
আলু
বিরিয়ানী মসলা
গোল মরিচ
ধনিয়া পাতা
কাঁচা মরিচ
লবণ
সয়াবিন তেল
পেঁয়াজ
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া

GridArt_20230714_204258657.jpg

রান্নার প্রণালী

GridArt_20230714_204358235.jpg

প্রথমে পোলাওয়ের চাল ধুয়ে সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছি। পোলাওয়ের চাল বেশি নরম হলে বিরিয়ানী খেতে ভালো লাগবে না তাই খেয়াল করে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি যতটুকু পোলাওয়ের চাল নিয়েছি তার দ্বিগুণ পানি নিয়েছি।

GridArt_20230714_204417592.jpg

আলু কেটে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি এবং আলাদা একটি পাত্রে রেখেছি।

GridArt_20230714_204547875.jpg

একটি কড়াই তে তেল দিয়েছি। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়েছি।

GridArt_20230714_204609346.jpg

এই পর্যায়ে ধুয়ে রাখা মুরগীর মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

GridArt_20230714_204619939.jpg

বিরিয়ানী মসলা আলাদা পাত্রে পানিতে মিশিয়ে কষিয়ে রাখা মাংসের কড়াই তে দিয়েছি এবং মাংসে ভালো ভাবে মিশিয়ে দিয়েছি।

GridArt_20230714_205429616.jpg

একটি বড় পাতিল নিয়ে তাতে ঝরিয়ে রাখা পোলাও এর তিন ভাগের দুই ভাগ দিয়েছি। পোলাও দিয়ে তার উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি।

GridArt_20230714_205458601.jpg

এই ধাপে কাঁচা মরিচ, ভেজে রাখা কিছু আলু, অর্ধেকের বেশি মাংস দিয়েছি।

GridArt_20230714_205539499.jpg

এই ধাপে পোলাওয়ের বাকি অংশ দিয়ে তার উপর অবশিষ্ট ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আলু, মাংস দিয়েছি এবং সবশেষে আরো পোলাও দিয়ে ঢেকে দিয়েছি।

IMG_20230714_203347.jpg

এবার আমি পাতিল একটি ঢাকনি দিয়ে ঢেকে চুলায় ধমে রেখেছি। প্রায় ১৫-২০ মিনিট দমে রেখে উঠিয়ে নিয়েছি এবং আমার চিকেন বিরিয়ানী তৈরী হয়ে গিয়েছে।

IMG_20230714_203605.jpg

IMG_20230714_203510.jpg

এবার আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আমার কাছে খেতে ভালো লেগেছে।

ডিভাইসভিভু ওয়াই ২৩
বিষয়চিকেন বিরিয়ানী রান্নার রেসিপি
ক্রেডিট@miratek

আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিকেন বিরিয়ানী রান্নার রেসিপি। সত্যি বলতে আপনার তৈরি রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। কিছুদিন আগে বাড়িতে এই রেসিপি আমিও তৈরি করে খেয়েছিলাম। আসলে খেতে বেশ ভালোই লেগেছে। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আহা লোভনীয় খাবার 😋
বিরিয়ানির প্রতি আমি সবসময়ই ভীষণ দুর্বল।
আপনার পোস্ট দেখেই তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছে জেগেছে মনে, দেখি খুব তাড়াতাড়ি তৈরি করে নেবো লোভনীয় খাবারটি। আপনার তৈরি প্রনালী এবং পরিবেশনের জায়গাটা দারুন ছিল 👌

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্! দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দ। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। লাঞ্চের সময় এমন রেসিপি পেলে তো আর কোনো কথাই নেই। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

চিকেন বিরিয়ানী রান্নার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

 3 years ago 

চিকেন বিরিয়ানি তৈরি করার দারুন একটা পদ্ধতি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চিকেন বিরিয়ানি আমার খেতে খুবই ভালো লাগে তাই আপনার রেসিপিটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

আমার খুবই ফেভারিট একটা রেসিপি তৈরি করেছেন আপনি। চিকেন বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দের। আমার তো খুবই খেতে ইচ্ছে করছে আপনার রেসিপিটা দেখে। বেশ লোভ লাগিয়ে দিলেন এরকম মজাদার রেসিপি দেখিয়ে। এত সুন্দর ভাবে পরিবেশন করেছেন যা দেখে লোভ তো অবশ্যই লাগবে।

 3 years ago 

আমি তো মাঝে মাঝে বাড়িতে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি তৈরি করে থাকি। আসলে আমার ফ্যামিলির সবারই চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দের। যার কারণে বেশিরভাগ সময় এই রেসিপিটা তৈরি করা হয়। আপনিও খুব মজাদার ভাবে চিকেন বিরিয়ানি রেসিপিটা তৈরি করেছেন। এরকম মজাদার রেসিপি দেখলে আমার একটু বেশি লোভ লেগে যায়।

 3 years ago 

দারুন মজার চিকেন বিরিয়ানি শেয়ার করলেন ভাইয়া।দেখেই মনে হচ্ছে দারুন হয়েছে খেতে।আপনি রেসিপি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো। খেতে দারুন মজার হয়েছে আশাকরি। শেয়ার করার জন্য অনেক অভিনন্দন আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38