শোল মাছের পোনার মজাদার রেসিপি😋\\১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️ |
|---|
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পোনার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। এটি আমাদের দেহের পুষ্টিগুন যোগায়। ও দেহের জন্য খুবই উপকারী একটি খাবার।এই মাছ গুলে শহরাঞ্চলে বেশি পাওয়া যায় না বা নেই বললেই আলে। গ্রামের পুকুরে এগুলো দলবেঁধে ঘুরে। এগুলে আমাদের পুকুরেই মাছ। ছোট জাল দিয়ে ধরা এগুলো। নিচে মাছ ধরার পর একটি ছবি শেয়ার করেছি।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |
|---|
রেসিপিটির ফাইনাল লুক |
|---|
প্রয়োজনীয় উপকরণঃ |
|---|
- মাছের পোনা
- রসুনবাটা
- লবন ও সয়াবিন তেল
- পেঁয়াজ কুঁচি
- কাঁচা মরিচ
- হলুদের গুঁড়া
- মরিচেরগুঁড়ো
- জিরে গুঁড়া
প্রথম ধাপ: |
|---|
- প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম ও কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমান মতো সয়াবিন তেল দিয়ে দিলাম।
দ্বিতীয় ধাপঃ |
|---|
- তারপর পাতিলে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিলাম।
তৃতীয় ধাপ: |
|---|
- এখন মসলাগুঁড়া ও সব গুলো উপকরণ দিয়ে দিলাম।
চতুর্থ ধাপ: |
|---|
- এখন মসলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম ও মাছের পোনা গুলো দিয়ে দিলাম।
পঞ্চম ধাপ: |
|---|
- এখন মসলার সাথে পোনা গুলো ভালভাবে মিশিয়ে দিলাম ও পরিমাণমতো পানি দিয়ে দিলাম।
সর্বশেষ ধাপ: |
|---|
- ৫-৬ মিনিট পর এটি সম্পূর্ণ রান্না হয়ে এসেছে তারপর তা চুলা থেকে নামিয়ে নিলাম ও পরিবেশের জন্য প্রস্তুত করলাম।
মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। |
|---|
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
|---|
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰 |
|---|
শোল মাছের পোনার মজাদার রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
ওয়াও আপু,কি রেসিপি শেয়ার করলেন শোল মাছের পোনা রেসিপি দেখে আমার জিভে জল এসে যায়।কি করবো বলেন রোজা রেখেছি আর কিছু বলতে পারলাম না 😔আপু,শোল মাছের পোনা রেসিপি খুবই সুস্বাদু। শোল মাছের পোনা রেসিপি খেয়েছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে।আমাদের চট্টগ্রামের মানুষ গুলো শোল মাছ পোনা অথবা টাকি মাছের পোনা খেতে চায় না। আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না।তাই আপু,এই শোল মাছের পোনা রেসিপি খাওয়া হয় না। তবে আপনার তৈরি করা শোল মাছের পোনা রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপু,শোল মাছের পোনা রান্না রেসিপি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু, এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
আপনার গঠনমূলক মন্তব্য দেখে খুশি হলাম আপু। আশাকরি সবসময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 🙂
শোল মাছের পোনা দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছে। শোল মাছের পোনা দিয়ে আমি কখনো রেসিপি তৈরি করিনি। তবে আপনার উপস্থাপন দেখে সুস্বাদু মনে হয়েছে। তাই তৈরি করার ইচ্ছা হলো।পরবর্তীতে তৈরি করবো।
আপু আপনার রান্না যতই মজাদার হোক না কেন আমার একটুও ভালো লাগছে না। এতগুলো পোনা থেকে না জানি কত গুলো বড় মাছ হতো। সবাই যদি আপনার মত এভাবে পোনা খাওয়া শুরু করে তাহলে অচিরেই শোল মাছ হারিয়ে যাবে এ দেশ থেকে।
জি ভাইয়া আপনি হয়তো ঠিকই বলেছেন। কিন্তু আমরা শোল মাছ চাষ করি না। কারণ শোল মাছ অন্যসব বড় মাছের পোনা খেয়ে ফেলে। শোল মাছ হলো রাক্ষসে মাছ।এই মাছটা কিভাবে যেন সব সময় হয়ে যায়। এগুলো শুধু ক্ষেতেই চাষ করা হয় এখানে । তাই মাছগুলো যেহেতু ধরে ফেলেছি ফেলে তো দিতে পারবনা সেজন্য খেয়ে ফেলেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন ।ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
এগুলো হচ্ছে আমাদের দেশী প্রজাতির মাছ। বড়জোর ছোট ছোট মাছ খাবারে ক্ষমতা আছে এদের। যে কারণে এদের কারণে অন্য কোন মাছের প্রজাতি হুমকির সম্মুখীন হয় না। যাই হোক কিনে ফেলেছেন তাই খেয়েছেন। আশা করি আমরা সবাই এ ব্যাপারে সচেতন হব।
আপু আপনি অনেক সুন্দর করে শোল মাছের পোনার মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি করার রেসিপি দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছে। যদি একটু খাইতে পারতাম তাহলে খুব ভালো হতো। শোল মাছ আমি খুবই পছন্দ করি। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আসলেই বুঝি শহরে শোল মাছের পোনা পাওয়া যায় না। আমি কখনোই বাজারে পোনা শোল মাছ দেখি নি।
যাইহোক আপনার রেসিপিটি দেখতে দারুন লাগছে আপু, দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। বেশ গুছিয়ে পুরো রেসিপিটি উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাহ আপু আপনি তো অনেক সুন্দর করতে পারেন। শোল মাছের পোনা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শোল মাছ খেয়েছি। কিন্তু এভাবে শোল মাছের পোনা রেসিপি কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু
শহড়ে এসব পোনা দেখা যায়না। আমার ও পোনা মাছ খাইতে খুব ভালো লাগে। তবে আম্মু একটু বকা দেয়। কারণ বাছা বাছি করতে বিশাল ঝামেলা। আপনার রেসিপি দেখে আমার এখনই খাইতে মন চাচ্ছ খুব।
খাবোনা বললেই মাইর,,,🤣🤣হাহাহা
যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া গঠন মূলক মন্তব্য করে আরো অনুপ্রাণিত করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইলো
শোল মাছের খুবই প্রিয় একটি মাছ আমার। এই মাছ পুকুর থেকে ধরা খুবই কঠিন, কারণের শরীর খুবই পিছলা হয়ে থাকে।
যথার্থ বলেছেন আপনি,এগুলো ধরা খুবই কঠিন কাজ। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া
মাছের ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেললেন আপু। কতগুলো শোল মাছ ফটো এখান থেকে। যাইহোক দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমি নিজে আগে এ ধরনের রেসিপি খুবই পছন্দ করতাম কিন্তু বর্তমানে খেতে খুব কষ্ট লাগে। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
কি করবো ভাইয়া এই মাছ বড় হলে পুকরে অন্য মাছের পোনাকে টিকে থাকতে দেয়না। তাই এই মাছ চাষ করিনা। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
আপনার কথার সাথে আমি একদম একমত। এ বিষয়টা একদম ঠিক বলেছেন আপনি।