রেসিপি :কাঁঠাল দিয়ে খিচুড়ি।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি।আজ আবার ও আপনাদের মাঝে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এতদিন ছিল গরম গরম জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, এখন আবার এত বৃষ্টি যা বলার বাহিরে। বৃষ্টি তে সেভাবে গুছিয়ে রান্না করা যায় না, তাই খিচুড়িই একমাত্র উপায়। আজ মাংস না থাকায় মনে করলাম কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়ে নেই। খিচুড়ি টি খেতে মাংস দেওয়া খিচুড়ির কোন অংশতে কম নয়।আজ আপনাদের মাঝে কাঁঠালের খিচুড়ি রেসিপি শেয়ার করব।


চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
কাঁঠাল১ফালি
আতপ চাল২ কাপ
খুদ (চাল)৩ কাপ
মুগ ও মুসুর ডাল১.৫ কাপ
শুকনো মরিচ৫-৬ টি
কাঁচা মরিচ৬-৭ টি
তেল,লবন,হলুদ গুঁড়োস্বাদমতো
তেজপাত, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি২-৩টি
আদা,পেঁয়াজ, রসুনপ্রয়োজনমতো
জিরা২চামচ
মাংসর মসলাদিলেও হবে/না দিলেও হবে

রন্ধন পদ্ধতি

১: শুরুতে চাল ও ডাল গুলো ভালো করে ধুয়ে নিতে হবে ও ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।

২: কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাত, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

৩: একটু ভেজে নিয়ে এবার কেটে রাখা কাঁঠাল গুলো দিয়ে দিতে হবে।


৪: এবার স্বাদমতো হলুদ গুঁড়া ও লবন দিয়ে দিতে হবে ও ভালো করে ভাজতে হবে।


৫:এখন মাংসর মসলা গুলো দিয়ে দিতে হবে ও কষাতে হবে।


৬: একটি বিলিন্ডার এ রসুন, শুকনা মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, আদা ও জিরা বেঁটে নিতে হবে ও কড়াইতে দিতে হবে।


৭: এবার সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে ও ধুয়ে রাখা চাল গুলো দিতে হবে।


৮: চাল গুলো ভেজে নিতে হবে ও পরিমান মতো পানি দিয়ে ফুটিয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।

এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি। সাথে ছিল গরম গরম আতপ চাল ও খেসারির ডাল এর বড়া।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খিচুড়ি খেতে বেশ দারুন। কাঁঠাল দিয়ে খিচুড়ি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। কাঁঠাল দিয়ে রান্না করাতে খিচুড়ি স্বাদ নিশ্চয় অন্যরকম হয়েছে । এই ধরনের খাবার খাওয়ার মজাটাই অসাধারণ হয়ে থাকে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কাঁঠাল দিয়ে খিচুড়ি খাওয়া যায় আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে আসলে অনেক মজার ছিল। নতুন একটা রেসিপি শিখলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঠাল দিয়ে খিচুরি খুব চমৎকার এবং লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আমি কাঠালের সিজনে মাঝে মাঝে খাউ এটা বাসায় রান্না করে।অনেক দারুন হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মেঘলা দিনে খিচুড়ি দেখে লোভ লেগে গেলো। কাঁঠাল দিয়ে খিচুড়ি তৈরি করা যায় এটা জানা ছিলো না কখনো খাওয়া হয়নি। আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে আজ শেয়ার করেছেন কাঁঠাল দিয়ে খিচুড়ি। খেতে নিশ্চয়ই অনেক মজার হয়েছিলো। সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি আপু অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু আপনাকে ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাঁঠাল দিয়ে যে খিচুড়ি তৈরি করা যায় আগে জানতাম না ভাইয়া। কাঁঠাল দিয়ে তরকারি খেয়েছিলাম। তবে খিচুড়ি তৈরি করার আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু অনেক সুস্বাদু ছিল খিচুড়িটা। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠাল দিয়ে খিচুড়ির স্বাদ এখন পর্যন্ত গ্ৰহণ করা হয়নি। আপনি দেখছি কাঁঠাল দিয়ে খিচুড়ি খিচুড়ির স্বাদ গ্রহণ করেছেন। আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে কাঁঠাল দিয়ে খিচুড়ি রেসিপি টি তৈরি করেছেন।আর আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠাল খিচুড়ি একদম ইউনিক একটি খিচুড়ি দাদা। চমৎকার লোভনীয় হয়েছে আপনার খিচুড়িটি। এভাবে কখনো কাঁঠাল খিচুড়ি খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে খুব ভালো লাগলো আমার। খেতে যে অনেক সুস্বাদু হয়েছে তা রেসিপি ধরুন এবং রেসিপি ফটোগ্রাফিতেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে রন্ধন প্রণালী আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য ও আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38