রেসিপি : খিচুড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ সকাল থেকে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। একেতে শুক্রবার তাই দেরি করে ঘুম থেকে উঠলাম তাই সকাল এর খাবার নিয়ে কোন আয়োজন না থাকলেও দুপুর এর খাবার টা নিয়ে একটু চিন্তায় ছিলাম। ফ্রিজ খুলে দেখলাম একটা বাটিতে কয়েক টুকরো মাংস আমার বোন নডুলস রান্না করবে জন্য রেখেছিল।সেগুলো দিয়ে আমি বানিয়ে ফেললাম খিচুড়ি।


আজ বৃষ্টি তে ভিজেছি আর খিচুড়ি রান্না করেছি।
চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
আপত চালএক কাপ
খুদ (চাল)৫০০গ্রাম
মুরগীর মাংস৪-৫ পিস
আদা,রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচপ্রয়োজনমতো
সাদা এলাচ,কালো এলাচ,তেজপাত২-৩টি
জিরা২-৩চামচ
তেল, লবন,হলুদ গুঁড়োস্বাদমতো
মুগ ডাল ও মসুর ডালদেড় কাপ
মাংসের মসলাপ্রয়োজন মতো

রন্ধন পদ্ধতি

১:শুরুতে চাল,ডাল গুলে ভালে করে ধুয়ে নিতে হবে ও ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে ।


২: কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাত ও শুকনা মরিচ দিতে হবে।

৩: এবার পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিতে হবে। সাথে লবন ও হলুদ গুঁড়া দিতে হবে।


৪:এখন মুরগীর মাংস গুলো দিয়ে দিতে ও ভালো করে ভাজতে হবে।


৫:এদিকে বিলিন্ডার এ জিরা,রসুন, আদা,শুকনো মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি বেঁটে নিতে হবে।

৬:বেঁটে নেওয়া মসলা ও মুরগীর মাংসের মসলা দিয়ে দিতে হবে ও ভালো করে কষাতে হবে।


৭: এখন ছেঁকে রাখা চাল গুলো দিতে হবে ও ভেজে নিতে হবে এবং গরম পানি পরিমাণ মতো দিতে হবে ও সিদ্ধ ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিতে হবে।


আর এদিকে আমি ভিজলাম। এভাবে আমার রান্না শেষ করলাম।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বোন নুডুলস রান্না করবে বলে মাংস রেখেছিল আর আপনি সুন্দর করে খিচুড়ি রান্না করে ফেললেন দেখে ভালো লাগলো। খিচুড়ি খেতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনার উপস্থাপন করা খিচুড়ি গুলো দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক সুস্বাদু হয়েছিল খেতে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 2 years ago 

চমৎকার সুন্দর হয়েছে দাদা আপনার মুরগির মাংস দিয়ে তৈরি খিচুড়ি রেসিপি টি।দেখে তো লোভ হচ্ছে। এরকম খিচুড়ি খেতে অনেক ভালে লাগে।আপনি খিচুড়ি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধাপে ধাপে খুব চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ দারুণভাবে খিচুড়ি রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন আপনি। আপনার এই খিচুড়ি রান্না করা দেখে খুবই ভালো লেগেছে আমার। অসাধারণ হয়েছে আপনার রান্নার কার্যক্রম। এত সুন্দর ভাবে খিচুড়ি রান্না করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অন্যান্য সব ধরনের রেসিপির থেকে খিচুড়ি রেসিপি তৈরি করা একদমই সহজ। আপনি দেখছি একদম সহজ পদ্ধতি অবলম্বন করে খিচুড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা খিচুড়ি রেসিপি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে ভাইয়া। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ব‍্যাচেলর দের জন্য সর্বোওম খাবার হলো এই খিচুড়ি। রান্না করা যেমন সহজ তেমনই সুস্বাদু এটা। আর বৃষ্টি হলে তো খিচুড়ির চাহিদা আরও বৃদ্ধি পায়। চমৎকার তৈরি করেছেন খিচুড়ি টা ভাই। দেখেই লোভনীয় লাগছে। ধন্যবাদ আমাদের সাথে খিচুড়ির রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64324.51
ETH 1810.99
USDT 1.00
SBD 0.38