মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #২৬

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
মন মাতানো প্রাকৃতিক দৃশ্যের ফোটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাড়ির পাশেই এই দৃশ্যটি চোখে পড়লো তাই ক্যামেরাবন্দি করে নিলাম।
20210906_114237.jpg

ডিভাইস- Samsung Galaxy m12
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্যামেরা: রেডমি দশ সি
ক্যামেরা লেন্থ: পঞ্চাশ এম পি
ফ্ল্যাশ: নন ফ্ল্যাশ
ইডিট: নন ইডিটেড

বিবরণ:
বর্তমান বাংলাদেশের বেশিরভাগ ফসলের মাঠ ঘাট একদম ফাকা। কৃষকেরা আমন ধান রোপণ করার জন্য অপেক্ষা করছে। হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই আমন ধান চাষ শুরু হয়ে যাবে।আমি এই ফটোগ্রাফি টি আমাদের বাড়ির পাশের একটি ফসলের মাঠ থেকে সংগ্রহ করেছি। ফসলের মাঠ টি একদম ফাকা অবস্থায় রয়েছে বর্তমান।

 2 years ago 

এবারের প্রতিযোগিতার বিষয়টি এমন একটি বিষয় যা দেখে আমার নিজের বেশ অংশগ্রহণ করতে মনে চাইছে। খুব ভালো একটি টপিক্স নিয়ে এবারের আয়োজন। আশা করা যায় ইউজাররা খুব আনন্দ নিয়ে উপভোগ করবে। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

এবারকার প্রতিযোগিতার টপিকটা অনেক ভালো লাগলো । মন মাতানো প্রাকৃতিক দৃশ্য দেখতেও ভালো লাগে আর ছবি তুলতেও ভালো লাগে । ফোন ঘেটে খুঁজতে হবে এরকম কোন ফটোগ্রাফি আছে কিনা । যদি থাকে অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ।

 2 years ago 

20240120_145426.jpg


ক্যাপশন: বান্দরবানের সাংহাই নদী।
ডিভাইস- Samsung Galaxy A
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited

বর্ননা: ছবিতে দেখতে পাচ্ছেন একটি নদী আর সামনে অনেক বড় পাহাড় মূলত এটা বান্দরবানের সাংহাই নদী যে নদীর দুইপাশ দিয়ে অনেক বড় বড় পাহাড় । পাহাড়ের মাঝ দিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে এই নদী। এই প্রাকৃতিক দৃশ্য যে কাউকে আকৃষ্ট করার মতো যথেষ্ট সুন্দর।

 2 years ago 

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। আমার কাছে ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত চমৎকার সব আয়োজন করার জন্য।

 2 years ago 

20240714_124456.jpg

ডিভাইস - Samsung Galaxy S8 Plus
ফোকাল ল্যান্থ - 4.20 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড

বিবরণ : কিশোরগঞ্জ নিকলী হাওরে যাওয়ার পথে এই ছবিটি তুলেছি । অটোতে করে যখন কিশোরগঞ্জ থেকে নিকলী হাওরে যাচ্ছিলাম তখন হাওড়ের খুব কাছাকাছি আসতেই এত সুন্দর দৃশ্য চোখে পড়ে । পানির মাঝে সুন্দর একটা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে । আর পাড়েই দেখতে পেলাম একটি লোক জাল ফেলে মাছ ধরছে । এই ধরণের দৃশ্য সচরাচর আমাদের দেখা হয় না । দেখে আমার খুবই ভালো লাগলো এইজন্য অটো থামিয়ে কিছু সময় এখানে দাঁড়িয়ে ছবি তুললাম এবং আশেপাশের দৃশ্য প্রাণ ভরে উপভোগ করলাম ।

 2 years ago 

ভাইয়া আপনি এই সপ্তাহেও মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে খুব ভালো লেগেছে। এই সপ্তাহের প্রতিযোগিতার টপিকটা অনেক বেশি সুন্দর। প্রাকৃতিক দৃশ্য এমনিতেই অনেক বেশি পছন্দ করি। আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি তো সবসময় করা হয়ে থাকে। আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর অন্যদের কাছ থেকেও আশা করছি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখবো।

 2 years ago 

আজকের বিষয়টি অনেক সুন্দর দাদা।তাছাড়া প্রকৃতিকে আমরা কমবেশি সকলেই ভালোবাসি।

IMG_20240714_065146.jpg

ডিভাইস- redmi note 10 pro max
ফোকাল ল্যান্থ-6.04 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড

বিবরণ: এই ছবিতে সবুজ প্রকৃতির মাঝে হেঁটে চলেছে একজন রাখাল বালক।যে কিছু ছাগল চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে মাঠে।আর ভেড়ার দল রাস্তার পাশে হওয়া নরম ঘাস ও গাছের পাতা খেতে খেতে যাচ্ছে।দুইপাশে সারি সারি গাছের ছায়া এসে পড়েছে রাস্তার উপর।নিরিবিলি রাস্তায় যেন সবুজ প্রকৃতির শীতল হাওয়া বইয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42