বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ৮ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

ma18.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো ও রঙ্গিন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা।

উপকরণ

ma19.jpg

১। সাদা কাগজ
২।কালো ও গোলাপী রং এর জেল পেন
৩।রাবার
৪।পেন্সিল
৫।পেন্সিল কম্পাস
৬।চাঁদা
৭।স্কেল

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

ma1.jpg

ma2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।এবং মাঝখানে কিছু বিভিন্ন সাইজের বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-২

ma3.jpg

ma4.jpg

চাঁদা দিয়ে কতগুলো দাগ টেনে এঁকে নেয়া বৃত্তগুলো ভাগ করে নিলাম।

ধাপ-৩

ma5.jpg

ma6.jpg

কালো ও গোলাপী জেল পেন দিয়ে মাঝখানের বৃত্তটি ভরাট করে নিলাম। সে সাথে পরের বৃত্তটিতেও কিছু ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৪

ma7.jpg

ma8.jpg

বাকী বৃত্তের মধ্যে আরো কিছু ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৫

ma10.jpg

ma11.jpg

ma12.jpg

এঁকে নেয়া ডিজানগুলো কালো ও গোলাপী রং এর জেল পেন দিয়ে কিছু কিছু অংশ ভরাট করে নিলাম।

ধাপ-৬

ma13.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে বৃত্তে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

ma15.jpg

ma14.jpg

ma16.jpg

আশাকরি আজ আমার বৃত্তে আঁকা রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৩ডিসেম্বর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার ৷ আপনি বৃত্তের মাঝে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ আপনার আর্ট দেখে ভীষণ ভালো লাগলো আমার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এই জাতীয় সুন্দর সুন্দর ম্যান্ডেলাগুলো আমার খুবই ভালো লাগে আপু ‌। আমার অবশ্য বিশেষ একটা ধারণা নেই এই বিষয়ে তবে আপনাদের আর্ট গুলো দেখার পাশাপাশি বেশ সুন্দর ধারণা পেতে পারি। চমৎকার ছিল আপনার এই মেন্ডেলা আর্ট।

 3 years ago 

বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা চিত্র অংকনটি দেখে খুবই ভালো লেগেছে আমার। বিশেষ করে বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে সুন্দর ডিজাইন করে চমৎকার রং করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি বৃত্তের ভেতরে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে খুব ভালো লাগলো। রঙিন করার জন্য দেখতে আরও সুন্দর দেখাচ্ছে। এই ধরনের আর্ট করতে অনেক সময় লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও মেন্ডেলা তৈরি করতে অনেক বেশি পছন্দ করি, তাই মেন্ডেলের ড্রয়িং গুলো আমার কাছে বেশ ভালো লাগে আপনার আজকের বৃত্ত আকৃতির এই রঙিন ম্যান্ডেলা খুবই চমৎকার হয়েছে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে ।আর রঙিন মেন্ডেলা আর্ট হলে তো কোন কথাই নেই। আপনি দারুন একটি বৃত্তের ম্যান্ডেলা আর্ট করেছেন ।দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আজকে আপনি খুব সুন্দর ভাবে এই ম্যান্ডেলা অঙ্কন করেছেন৷ বৃত্তের মধ্যে এরকম সুন্দরভাবে ম্যান্ডালা অঙ্কন করার মাধ্যমে আপনি আপনার প্রতিভায়াকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। একই সাথে এর মধ্যে রং দেওয়ার কারনে এটিকে আরো অনেক বেশি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59255.87
ETH 1557.10
USDT 1.00
SBD 0.42