পাতায় রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ০৯ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২৪ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।

m18.jpg

m14.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে পাতায় রঙ্গিন ম্যান্ডালা। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি পাতায় রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, বিভিন্ন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম পাতায় ম্যান্ডালা।

উপকরণ

m15.jpg

১। সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।রঙ্গিন জেল পেন
৪।পেন্সিল

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

m1.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

m2.jpg

পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিয়েছি। পাতাতেই আজ ম্যান্ডালা আর্ট করবো।

ধাপ-৩

m3.jpg

m4.jpg

পাতার মধ্য শিরাটি সবুজ রং করে নিয়েছি। এবং পাতার সাইডে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

m5.jpg

পাতার শেষ প্রান্তে গোলাপী রং এর জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m6.jpg

m7.jpg

পাতার মাঝখানে নিল রং এর জেল পেন দিয়ে আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৬

m8.jpg

m10.jpg

এবার আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি গোলাপী জেল পেন দিয়ে পাতার অগ্রভাগে ও পাতার সাইডে।

শেষ ধাপ

m13.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

m14.jpg

m16.jpg

m19.jpg

আশাকরি আজ আমার পাতায়-এ ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৪নভেম্বর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

পাতার মধ্যে খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে এবং আমার নিজের করতে খুবই ভালো লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট রঙিন জেল পেন দিয়ে করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে পাতার এত সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার ৷ আপনি অনেক সুন্দর ভাবে একটি ম্যান্ডেলা আর্ট এঁকেছেন ৷ বিশেষ করে ভিন্ন ভিন্ন রং এর সমন্বয় ম্যান্ডেলা আর্টটি করেছেন দেখে একটু বেশিই ভালো লাগছে ৷ চমৎকার হয়েছে আপু ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ম্যান্ডালা আর্ট আমারও বেশ পছন্দ।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি রঙিন পাতার খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন করার জন্য এই পাতার ম্যান্ডেলা আর্ট অনেক বেশি ভালো লাগলো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই ধরনের আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ও পছন্দ ম্যন্ডালা আর্ট।ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপু দারুন কিন্তু। আপনি কিন্তু আমাদের মাঝে ‍সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার রঙিন পাতার ম্যান্ডেলা আর্ট দেখেই কিন্তু বুঝা যাচ্ছে যে আপনি দারুন আর্ট করতে পারেন। আর আপনার করা ম্যান্ডেলা আর্টটির প্রতিটি ধাপ কিন্তু আপনি বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনও করেছেন। সব মিলিয়ে দারুন ছিল আপু।

 3 years ago 

আমি চেস্টা করি সুন্দরভাবে করতে।ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো সব সময়ই ভীষণ ভালো লাগে আমার।আপনার শেয়ার করা পাতার উপর রঙিন ম্যান্ডেলা আর্টটি আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা আর্টগুলো আমার বরাবরই খুব ভালো লাগে। ডিজাইনগুলো কালারফুল হওয়াতে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। এরকম কালারফুল আর্ট আমার ভীষণ ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট করতে সময় লাগে ঠিকই কিন্তু করার পর বেশ ভালো লাগে,মনের মতো হলে।ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন পাতার এই ম্যান্ডেলা চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। সত্যি এত দক্ষতা দিয়ে আপনি এই চিত্রটি অংকন করেছেন। যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38