রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ২৩ ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট।

ma23.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। যে কোন আর্টের মধ্যেই নিজের সৃজনশীলতা প্রকাশ করা যায়। তাই আজ আমি বৃত্তে একটু ভিন্নভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। আজকের ম্যান্ডেলা আর্টটি রঙ্গিন। ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, বিভিন্ন রং এর সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম বৃত্তে ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা।

উপকরণ

ma25.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। পেন্সিল কম্পাস
৪।চাঁদা
৫।কালো রং এর জেল পেন
৬।বিভিন্ন রং এর সিন পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

3d-2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

ma1.jpg

ma3.jpg

এরপর পেন্সিল দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এবং একটি রেখা এঁকে বৃত্তটিকে দু'ভাগ করে নিয়েছি। এবং কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma4.jpg

চাঁদা দিয়ে বৃত্তের অর্ধাংশে দাগ টেনে ভাগ করে নিয়েছি।

ধাপ-৪

ma5.jpg

ma6.jpg

ma7.jpg

ma8.jpg

ma9.jpg

এরপর বিভিন্ন ডিজাইন এঁকে অর্ধবৃত্তটি ভরাট করে নিয়েছি। এবং কিছু কিছু অংশ হলুদ রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৫

ma13.jpg

বৃত্তের অপর অংশে একটি ফুল এঁকে নিয়েছি।

ধাপ-৬

ma14.jpg

ma16.jpg

ma17.jpg

এরপর এঁকে নেয়া ফুলটি ডিপ হলুদ রং করে নিয়েছি। এবং কালো রং এর জেল পেন দিয়ে ফুলের পাপড়ির মধ্যে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৭

ma18.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

ma19.jpg

ma22.jpg

ma24.jpg

আশাকরি আজ আমার বৃত্তের ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বৃত্তের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৭ জানুয়ারী, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার রঙিন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট তৈরি করা এমনিতেই কঠিন তারপরে আপনি রং করার ফলে এটা আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ছোট ছোট বিভিন্ন ডিজাইন থাকার কারণে এগুলো দেখতে খুবই ভালো লাগে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি আপু আর্টের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ পায়। আর আর্টের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরা যায়। আপু আপনার আর্ট এর আগেও দেখেছি। বরাবরের মতো আজকেও দারুন একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। যদিও আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে আর্ট করার পরে দেখতে বেশ ভালই লাগে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু এ ধরনের আর্ট করতে সময় একটু বেশি লাগে, তবে করার পর বেশ ভাল লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট করা পাশাপাশি আপনি সেগুলো ধাপ খুব সুন্দর ভাবে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট সত্যিই প্রশংসার যোগ্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

সু স্বাগতম আপু। ভালো থাকবেন

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন আপু দেখে অনেক ভাল লাগলো। এই ধরনের কালার করা ম্যান্ডেলা আর্ট গুলো করতে যতেষ্ট সময়ের দরকার হয়। অনেক ধন্যবাদ আপু ধাপ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি মেন্ডেলা আপনি অঙ্কন করেছেন তাও আবার রঙিন মেন্ডেলা। এ জাতীয় মেন্ডেলাগুলো তৈরি করতে বেশ অনেক সময় লাগে। আর সাথে তো নিজের প্রতিভা থাকতেই হবে। আপনার মেন্ডেলা আর্ট থেকে বুঝতে পারলাম যথেষ্ট ধৈর্য শক্তি নিয়ে আপনি এটা করেছেন।

 3 years ago 

আর্ট ধৈর্য নিয়ে করলে বেশ সুন্দর হয়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার কাছে ম্যান্ডেলা আর্টগুলো ভীষণ ভালো লাগে। আপনি আজ খুব চমৎকার একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38