বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ২৬ অগ্রাহায়ন হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

m3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, বিভিন্ন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম বৃত্তে ম্যান্ডালা।

উপকরণ

m20.jpg

১। সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।রঙ্গিন জেল পেন
৪।পেন্সিল
৫।পেন্সিল কম্পাস

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

m5.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

m6.jpg

পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন সাইজের কয়েকটি বৃত্ত এঁকে নিলাম।

ধাপ-৩

m7.jpg

m8.jpg

প্রথমে এঁকে নেয়া বৃত্ত গুলোর মধ্য থেকে ছোট বৃত্তটি গোলাপী রং এর জেল পেন দিয়ে ভরাট করে নিলাম।

ধাপ-৪

m9.jpg

m10.jpg

এরপর বৃত্তের মধ্যে ফুলের পাপড়ির মতো করে ডিজাইন এঁকে নিলাম। সবুজ,গোলাপী ও কাল রং এর জেল পেন দিয়ে ভরাট করে নিলাম ।ছবির মতো করে।

ধাপ-৫

m11.jpg

m12.jpg

m13.jpg

m14.jpg

এবার অন্যান্য বৃত্তে আরও কিছু ডিজাইন এঁকে নিলাম। এবং আরও কিছু কাজ করে নিলাম।

ধাপ-৬

m14.jpg

m15.jpg

m16.jpg

বাকী বৃত্তগুলোতে একইভাবে আরও কিছু পাতার ডিজাইন এঁকে নিলাম।সবশেষের বৃত্তটিতে গোলাপী ও সবুজ রং এর সাইন পেন দিয়ে ভরাট করে নিলাম।

শেষ ধাপ

m18.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

m2.jpg

m4.jpg

m1.jpg

আশাকরি আজ আমার বৃত্তে রঙ্গিনম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট পনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের রঙ্গিন ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১১ ডিসেম্বর, ২০২৩
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি বৃত্তের রঙিন মেন্ডেলা অংকন করেছেন। এই ধরনের অংকন গুলো দেখতে ভীষণ ভালো লাগে। রঙিন বৃত্তের ম্যান্ডেলার অঙ্কনে প্রতিটা ধাপ চমৎকারভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলেই খুব রঙিন সবুজ কালার টা বেশ ফুটে উঠেছে পুরো মেন্ডেলের মধ্যে খুব সুন্দর হয়েছে বৃত্ত আকৃতির এই মেন্ডেলাটি, খুব সুন্দর ভাবে আপনি এটি উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৃত্তের মাঝে রঙিন ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। এ ধরনের ম্যান্ডেলা আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো।আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে ম্যান্ডেলা আর্টটি শেয়ার করলেন। খুবই সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপু সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি চেস্টা করি নতুন নতুন আইডিয়া শেয়ার করতে।ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙ্গিন ম্যান্ডালা আমার খুবই ভালো লাগে। আপনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন দেখে ভালো লাগে। আপু আপনি অনেক পরিশ্রম করে রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

যে কোন আর্ট করতে সময় বেশি লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই দেখছি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর মেন্ডেলার চিত্র অঙ্কন করে তুলে ধরছেন । আজকে আপনি একটি বৃত্তের মধ্যে খুব সুন্দর করে মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন। আবার রঙিন করেছেন। সেটা দেখতে বেশি সুন্দর লাগছে। এই ধরনের কাজ করতে পারলে এবং সৌন্দর্য ফুটে উঠলে নিজের মধ্যে প্রশান্তি কাজ করে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কোন কাজ পছন্দমত হলে বেশ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৃত্তের অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। বৃত্তের চিত্র অংকন করে বৃত্তের ঠিক মাঝখানে ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে দেওয়াটা খুবই সুন্দর হয়েছে। এরপরে ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে ডিজাইন করে দেওয়াটা দারুন সুন্দর দেখাচ্ছে। সবথেকে বেশি ভালো লেগেছে চমৎকার রং করে বৃত্তের ম্যান্ডেলা আর্টটি ডিজাইন করে দেওয়াটা। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। তাই প্রায় সময় চেষ্টা করি কিছু ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য৷ আজকে আপনার কাছ থেকে এই ম্যান্ডেলা আর্ট দেখতে পেরে অনেক খুশি হয়েছি৷ এখানে আপনি রঙের সংমিশ্রণ খুবই ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷

 3 years ago 

সুন্দর একটা ম্যান্ডালা আর্ট আঁকার চেস্টা করেছি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৃত্তের মধ্যে অনেক সুন্দর এবং রঙিন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন, যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। ভিন্ন ভিন্ন কালার করার কারণে পুরোটা দেখতে খুব দারুণ লাগতেছে। এরকম আর্ট গুলো অনেক বেশি নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। যার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আপনিও অনেক সময় ব্যবহার করে পুরোটা অঙ্কন করেছেন, যেটা আমি দেখেই বুঝতে পারছি। ডিজাইন গুলোর সৌন্দর্য এবং বিভিন্ন কালার করার কারণে পুরোটা এতটাই সুন্দর ভাবে ফুটে উঠেছে, যেটা দেখলে যে কেউ মুগ্ধ হবে।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট করার ক্ষেত্রে নিঁখুতভাবে করতে হলে বেশ সময় লাগে।ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38