ক্যাকটাস গাছের কিছু ছবি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে বৃক্ষ মেলা থেকে তোলা আরো কিছু গাছের ছবি শেয়ার করব । বিভিন্ন ধরনের গাছের ছবি তোলা হয়েছে তার ভেতরে ক্যাকটাস গাছের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি । ক্যাকটাস গাছগুলো দেখতে ভালো লাগে তবে আমার বাগানে খুব একটা ক্যাকটাস গাছ নাই দুই একটা গাছ রয়েছে । যাদের ক্যাকটাসের শখ তারা একসাথে অনেক ধরনের ক্যাকটাস গাছ লাগিয়ে থাকে আর ক্যাকটাস গাছগুলো কিন্তু দেখতে মোটামুটি ভালই হয় । কিন্তু এই গাছের অনেক বেশি পরিমাণে দাম আমার কাছে এত দাম দিয়ে ক্যাকটাস গাছ কিনতে একদমই ইচ্ছা করে না । আমার কাছে সবসময় ফুলের গাছই বেশি ভালো লাগে । ফুলের গাছ কিনবো এবং গাছ ভর্তি ফুল ফোটে থাকবে সেটা দেখতেও ভালো লাগবে । ক্যাকটাস গাছের কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না কোন রকমে টবের ভিতরে লাগিয়ে রাখলেই গাছগুলো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে এবং খুব বেশি পানির প্রয়োজন হয় না । আমার বাগানে দু একটি আছে সেটা থেকে আমি অনুমান করে এটা বলতে পারি । এমন অনেক ক্যাকটাস গাছ রয়েছে দেখা যায় যে মাটিটা একেবারে শুকনা তারপরও দেখা যায় সেটা খুব সুন্দরভাবে তরতাজা ভাবে বেড়ে উঠছে । আমি অনেকদিন আগে ওয়াহিদার কাছ থেকে একটি ক্যাকটাস গাছের ডাল এনে লাগিয়েছিলাম সেই গাছটি কোনরকম পুঁতে রেখেছি সেখান থেকে আস্তে আস্তে বেড়ে উঠছে ।

20240628_180757.jpg20240628_180707.jpg

প্রথমে দুই রকমের দুটি ক্যাকটাস গাছের ছবি শেয়ার করেছি ।ক্যাকটাস গাছের কোনটারই নাম আমি জানিনা তবে গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর । প্রথমে যে দুটো গাছ দেখতে পাচ্ছেন একটা হয়তোবা স্টার ক্যাকটাস হতে পারে তবে আমি শিওর না ।আরেকটা ক্যাকটাস গাছের পাতা দেখতেই পাচ্ছেন গোল গোল মোড়ানো । আবার গাছে কিন্তু কাটা থাকে । কাটা ছাড়া এ পর্যন্ত আমি কোন ক্যাকটাস গাছ দেখিনি । কাটা থাকলেও কাঁটা সহ গাছগুলো দেখতে ভালো লাগে । কাটা ছাড়া গাছ মনে হয় ভালই লাগবেনা ।

20240628_180114.jpg20240628_180112.jpg

এখানে লম্বা আরেকটি ক্যাকটাস গাছের ছবি শেয়ার করলাম । একটা গাছের কাঁটা গুলো দেখুন কত চিকন চিকন মসৃণ তবে এই কাটা হাতে ফুটলে কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যথা লাগে । দেখলে মনে হয় নরম কিন্তু কাঁটা গুলো শক্ত আছে আর চিকন হওয়ার কারণে একটু ছোঁয়া লাগলে হাতের ভিতর ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে । এগুলো লম্বাও আছে আবার সাইজে ছোটও আছে । দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে গাছগুলো এই গাছের কিন্তু অনেক দাম ।

20240628_180109.jpg20240628_180105.jpg

এখানে আরো কিছু গাছ দেখতে পাচ্ছেন এর ভেতরে প্রথম যে গাছটা সেটা আমার রয়েছে । আমার বাগানের এই গাছটা অনেকদিন আগে থেকেই রয়েছে এবং এই গাছটা অনেক বড় হয় দেখতেও খুব ভালো লাগে । আমি ছোট একটি টবের ভিতরে লাগিয়েছি যার কারণে ছোট ভাবে বেড়ে উঠছে । বড় একটা গাছ ছিল একটা টব থেকে আরেকটা টবে বদলানোর কারণে গাছটি কেন জানিনা মরে গিয়েছিল । আবার এসব গাছের ছোট্ট একটি ডাল ভেঙে আপনি অন্য একটা জায়গায় পুঁতে রাখলে সেখান থেকে সুন্দরভাবে গাছ হয়ে যায় দেখতেও ভালো লাগে । আবার একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানানো যায় । পাশের ক্যাকটাস গাছটাও গোল গোল দেখতে ভালো লাগছে । তবে এই গাছগুলো অনেক বেশি পরিমাণে কাঁটা এবং কাঁটাগুলো ধারালো ধরতেই ভয় লাগে ।

20240628_180102.jpg20240628_180059.jpg

এখানে উপর নিচ মিলিয়ে আরও বেশ কিছু ক্যাকটাস গাছের ছবি দেখতে পাচ্ছেন । এক একটা ক্যাকটাস গাছ এক এক রকম ।পৃথিবীতে যে কত ধরনের ক্যাকটাস গাছ রয়েছে সেটা বৃক্ষ মেলা কিংবা নার্সারীতে গেলে দেখা যায় । গোল গোল শেপের গাছ গুলো দেখুন কত সুন্দর গোল গোল হয়ে একটা ডাল বের হয় দেখতেই ভালো লাগে । আবার কিছু কিছু গাছ রয়েছে লম্বা লম্বা কাটাযুক্ত সেগুলো দেখতে অনেক ভাল ছিল । ছোট ছোট পাতা সবকিছু মিলিয়ে ক্যাকটাস গাছগুলো আসলেই ভালো লাগে দেখতে ।

20240628_180042.jpg20240628_180026.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ অনেকগুলো ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এমন ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার এই মোবাইল ফোনে ধারণ করা ক্যাকটাস গাছ গুলো। এমন সুন্দর ব্লগের মাধ্যমে বিভিন্ন গাছের সাথে পরিচয় লাভ করা যায়।

 2 years ago 

আমার ক্যাকটাস গাছের ছবিগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন যেনে ভালো লাগলো ।

 2 years ago 

কথাটা একেবারে সত্যি আমাদের দেশে ফুলের গাছকে যেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় ক‍্যাকটাস কে তার বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এটা বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। দারুণ করেছেন ক‍্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো আপু। দেখে খুবই ভালো লাগল। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিকই বলেছেন এই গাছগুলো কিন্তু সহজে মরে না অনেক সময় দেখা যায় যে আনাচে-কানাচে একা একাই বেড়ে উঠছে ।

 2 years ago 

বিভিন্ন রকম ক্যাকটাসের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ক্যাকটাস কাটাযুক্ত এবং বিষাক্ত উদ্ভিদ তবে এগুলো দেখতে খুব ভালো লাগে। দ্বিতীয় ফটোগ্রাফির লম্বা এই ক্যাকটাস গুলো দেখা হয়নি। বাকি সবগুলোই ক্যাকটাস দেখেছিলাম। ভালো লাগলো আপনার আজকের ক্যাকটাসের ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃক্ষ মেলায় গেলে নাম না জানা অনেক একটা গাছের সাথে পরিচিত হওয়া যায় আপু ভালই লাগে ।

 2 years ago 

আপনার আজকের পোষ্টের মাধ্যমে অনেক রকমের ক্যাকটাস গাছ দেখলাম। আর এই ক্যাকটাস গাছ গুলো দেখেই তো আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ হওয়ার কারণে বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর হবে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন আপনি। ক্যাকটাস গাছ আমার অনেক পছন্দের। ক্যাকটাস গাছের দাম ও কিন্তু অনেক বেশি হয়। ধন্যবাদ এত সুন্দর করে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ একসাথে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে । আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল সেদিন এজন্য ঝটপট ছবি তুলে নিয়েছিলাম ।

 2 years ago 

আপনার আজকের তোলা ফটোগ্রাফি ক্যাকটাস গাছের গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ক্যাকটাস গাছের ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয়, তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোনো কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। যে কোনো কিছুর ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

একদম তাই যে কোন কিছু সুন্দর ভাবে ফটোগ্রাফি করে উপস্থাপন করলে কিন্তু দেখতে ভালই লাগে ।

 2 years ago 

আপু আপনার ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপনি ঠিকই বলেছেন ক্যাকটাস গাছগুলোতে খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না ।আবার খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন হয় না। এই গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যাদের এই ক্যাকটাস গাছের শখ তারা বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ তাদের সংগ্রহে রাখে। আমার কাছেও ক্যাকটাস গাছ খুব ভালো লাগে দেখতে। আপনার আজকের ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। বিশেষ করে লম্বা কাটাওয়ালা ক্যাকটাস গাছগুলো বেশি ভালো লাগছে দেখতে।

 2 years ago 

ক্যাকটাস গাছগুলো আমার কাছে কিন্তু ভালই লাগে তবে ফুল গাছ বেশি ভালো লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42