বৃক্ষরোপণের অভ্যাস তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240701081514.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও আমাদের দেশে বর্ষাকাল চলছে তারপরও আমরা কিছুদিন আগেও বর্ষাকালের কোন ধরনের আলামত দেখতে পারছিলাম না আমাদের আবহাওয়াতে। যাইহোক গত কয়েকদিন যাবত আমরা আমাদের এলাকাতে কিছুটা বৃষ্টি অনুভব করছি। আর এই বৃষ্টির কারণে পরিবেশটা অনেকটাই শীতল হয়ে গিয়েছে। যেহেতু পরিবেশ শীতল হয়ে গিয়েছে তাই আমরা সকলেই খুবই স্বাচ্ছন্দের সাথে এই সময়টা অতিবাহিত করতে পারছি।

IMG20240701081510.jpg

আজকে স্কুলে একটু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই হঠাৎ মাথায় আসলো যে এই বর্ষার মৌসুমে যদি কিছু ফুল গাছ স্কুলের বাগানে লাগানো হয় তাহলে গাছগুলো খুবই ভালোভাবে দাঁড়িয়ে যাবে। এর আগে আমি চিন্তা করেছিলাম এই গাছগুলো অন্য জায়গায় তুলে লাগাবো কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে আমি সেই সাহসটা পড়ে উঠতে পারিনি। যেহেতু এখন প্রতি নিয়ত বৃষ্টি হচ্ছে তাই সাহসটা করে ফেললাম কেননা আমি জানি যে বৃষ্টির সময় যদি গাছগুলোকে একটু ভালোভাবে অন্য জায়গাতে লাগানো হয় তাহলে গাছগুলো বেঁচে থাকা সম্ভব না অনেক বেশি থাকবে। আর আমরা সকলেই জানি যে বৃষ্টির সময় যদি গাছ লাগানো যায় তাহলে সেই গাছগুলো সহজে মারা যায় না।

IMG20240701081653.jpg

IMG20240701081657.jpg

এজন্য আমি স্কুলে যাবার পরে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে গাছ লাগানোর কার্যক্রম শুরু করে দিলাম। গাছ লাগাতে আমি যেমনটা পছন্দ করি ঠিক তেমনটাই আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা ও পছন্দ করে। আগে তারা গাছ লাগাতে পছন্দ করত কিনা সেটা আমি খুব একটা জানিনা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমার গাছ লাগানো দেখে তারা অনেক উৎসাহিত হয়েছে এখন তারা নিজেরাই গাছ লাগানোর আগ্রহ প্রকাশ করে।

IMG20240701082318.jpg

আজকে সকালে গাছ লাগানোর ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা কম্পিটিশন লক্ষ্য করলাম। যেহেতু ফুল গাছ লাগানো হচ্ছে তাই তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কার লাগানো গাছে পরবর্তী সময়ে সবথেকে ভালো ফুল ফোটে সেটা লক্ষ্য করা। আসলে এটা তাদের অন্য রকমের একটা ভালো লাগার বিষয়। কারণ তারা চিন্তা করছে আমার লাগানো গাছে হয়তোবা ভবিষ্যতে অনেক ভালো ফুল ফুটবে আর এটা নিয়েই তাদের মনের মাঝে অন্য রকমের আনন্দ বিরাজ করছে। আর এই আনন্দটা আমি তাদের দেওয়ার জন্য গাছ লাগাতে নিষেধ করলাম না। আজকে শুধুমাত্র আমি একটা গাছ লাগিয়েছি বাদবাকি সবগুলো গাছ স্কুলের ছাত্র-ছাত্রী লাগিয়েছে।

যাইহোক ছাত্র-ছাত্রীদের গাছ লাগানোর আগ্রহ দেখে আমি সত্যিই অনেক খুশি হয়েছি। কারণ আজকে তারা এই ফুল গাছ লাগানো থেকে আগ্রহ পাচ্ছে এবং গাছ লাগাচ্ছে পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করব তারা বৃক্ষরোপনে খুবই বড় ভূমিকা পালন করবে। আর যেহেতু তাদের বৃক্ষরোপন করার একটা অভ্যাস হয়ে যাচ্ছে তাই ভবিষ্যতে হয়তোবা আমাদের দেশে বৃক্ষের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। আর যদি সত্যিই এমনটা হয় তাহলে আমাদের বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর এর ফলে আমাদের সকলের জীবনযাত্রার মান আরও সহজ হয়ে যাবে।এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শিক্ষকদের কাছ থেকেই ছাত্রছাত্রীরা সবসময় উৎসাহ পায়। আর শিক্ষকদের কথা সবসময় মেনে চলে। এখন থেকেই যদি এই ছোট ছোট বাচ্চারা গাছ লাগানোর প্রতি উৎসাহ পায় তাহলে তারা ভালো একটি পরিবেশ পাবে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট দেখে।

 2 years ago 

সেজন্যই তো ছাত্রছাত্রীদেরকে ভালো বিষয় শিখাতে শুরু করেছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাচ্চাদেরকে নিয়ে এমন মহৎ একটি উদ্যোগ নেওয়ার জন্য খুবই ভালো লাগলো। এখন থেকে যদি বাচ্চাদেরকে বৃক্ষরোপনের অভ্যাস করা হয় তাহলে সারা জীবন এই কাজের আগ্রহ থেকে যাবে। যার কারণে তারা বৃক্ষ রোপনের দিকে একটু আগ্রহ প্রকাশ করবে। অনেক ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে নিয়ে এমন ভাবে বৃক্ষরোপণ করতে যেন তারা বিষয়টা সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পারে।

 2 years ago 

কিছুদিন আগে গরমে সবাই অতিষ্ঠ হয়ে তখনই গাছ লাগানোর কথা বলছিল। অথচ গাছ লাগানর পারফেক্ট সময় কিন্তু এখন। কিন্তু এখন কেউ এইটা করবে না। আপনার উদ‍্যোগটা ভালো লেগেছে। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গাছ লাগানোর জন্য তাদের মধ্যে একটা ভালো অভ‍্যাস গড়ে উঠবে। ফলে ভবিষ্যতে তারাও গাছ লাগানোর প্রতি আগ্রহী হয়ে উঠবে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এখন বৃষ্টি হচ্ছে তাই গাছ লাগালেই সেই গাছগুলো আর মারা যাবে না।

 2 years ago 

গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান অনেক ছোটকাল থেকে শুনে আসছি। তবে আপনি বাচ্চাদেরকে নিয়ে মহৎ একটি উদ্যোগ নিয়েছেন। যা দেখে সত্যিই প্রশংসার যোগ্য। সত্যি বলতে এই বয়সে বাচ্চারা যদি, গাছ লাগাতে আগ্রহ হয় ভবিষ্যৎ তাদের নিঃসন্দেহে ভালো হবে। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিষয়টা যদি মুখে বলা যায় তাহলে তাদের মাথায় থাকবে না কিন্তু যখন তাদেরকে নিয়ে কাজটা করা হবে তখন সেটা তাদের মনে গেঁথে যাবে।

 2 years ago 

গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন থেকেই আমাদের ছোট ভাই বোন কিংবা পরিচিতজনদেরকে গাছ লাগাতে উৎসাহিত করি তাহলে তাদের ভবিষ্যতে অনেক ভালো হবে এবং তারা ভালো একটি পরিবেশ পাবে। আপনার পোস্ট পড়ে অসাধারণ লাগলো ভাইয়া। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

এজন্যই তো তাদেরকে নিয়ে এখন গাছ লাগানোর অভ্যাস তৈরি করানোর চেষ্টা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39