দীর্ঘদিন পরে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240912110544.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলেই জানেন যে আমি পেশাগত ভাবে একজন শিক্ষক। আমি মাঝে মাঝে আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করে কিন্তু দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে স্কুলের কোন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করা হচ্ছিল না। তাই আজকে আমি স্কুলের বিষয় নিয়ে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য হাজির হয়ে গেলাম।

IMG20240912110550.jpg

যেহেতু দীর্ঘদিন যাবত স্কুল বিভিন্ন কারণে ছুটি ছিল আর ছুটির পরেই স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই দীর্ঘদিন যাবত আমাদের স্কুলে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল না। অনেকদিন পরে আজকে বৃহস্পতিবার থাকার কারণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন মেহেরপুর শাখার সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম স্যার।

IMG20240912114209.jpg

IMG20240912113406.jpg

IMG20240912112511.jpg

যেহেতু সিরাজ স্যার উপস্থিত ছিল তাই আমরা একটু ভালোভাবেই আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। যেন তিনি আমাদের স্কুলের এই সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে অনেক খুশি হন। আমরা স্যারকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সাপ্তাহিক সাংস্কৃতি অনুষ্ঠান দেখার জন্য এবং আমরা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যুক্ত হতে চাই সেজন্য। স্যার আমাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিলেন কিন্ডারগার্ডের অ্যাসোসিয়েশন এ যুক্ত হবার জন্য। অনেকদিন থেকেই আমরা চেষ্টা করছিলাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে যুক্ত হবার জন্য কিন্তু আমাদের উপদেষ্টা মহলের সদস্যরা রাজি হচ্ছিল না। অবশেষে তারা রাজি হয়েছে তাই আমরা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের যুক্ত হবার জন্য সকল ধরনের কাজ চালিয়ে যাচ্ছি।

IMG20240912112047.jpg

IMG20240912111531.jpg

IMG20240912111013.jpg

আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে খুবই সুন্দরভাবে পারফরম্যান্স করেছে আর এগুলো দেখে সিরাজ স্যার খুবই খুশি হয়েছে। তিনি এই অনুষ্ঠান দেখে এতটাই বেশি খুশি হয়েছেন তা পরবর্তী সময়ে তিনি তার বক্তব্যের মাঝে প্রকাশ করলেন। আর আমাদের স্কুলের উন্নতির জন্য তিনি অনেক কোন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সব মিলিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব যত দ্রুত সম্ভব কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনে যুক্ত হবার জন্য।

আজকের আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছে না পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনাদের বিদ্যালয়ের অনুষ্ঠানের আয়োজন দেখে। পোস্ট দেখার মধ্য দিয়ে যেন ছোটবেলার এবং হাই স্কুল লাইফের অনেক কথা মনে আসলো এক নিমিষে। স্কুলে কত রকমের গান-বাজনা হতো। যেন কোথায় হারিয়ে ফেলেছি সুন্দর সেই দিনগুলো। এত সুন্দর একটি অনুষ্ঠান বিষয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের বিদ্যালয় এর অনুষ্ঠান থেকে আপনার কাছে ভালো লেগেছে এটা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ছোট ছোট বাচ্চারা পারফরম্যান্স করেছে দেখে ভালো লাগলো। সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে এর আগে কখনো কোথাও দেখিনি। আপনাদের এই উদ্যোগটা বেশ ভালো লাগলো। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজগুলোতেও দক্ষ হয়ে উঠবে এবং স্কুলে আসাটা তাদের কাছে আনন্দের মনে হবে। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন আপু ছোটদের পারফরম্যান্স দেখলে আসলেই অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38