গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুলের নববর্ষ উদযাপন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240414084207.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, এপ্রিল ১৪/২০২৪

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমি আপনাদের সকলকে জানাতে চাই বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ। দেখতে দেখতে আরও একটা নতুন বছর আমাদের সামনে চলে আসলো। বাংলা এ নববর্ষ কে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছিল। যেহেতু আমি একজন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক তাই আমাদের স্কুলে ও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছিলাম এই নববর্ষ উদযাপন করার জন্য। বাংলা নববর্ষকে বরণ করেন এবার জন্য আমরা যে কার্যক্রম গুলো গ্রহণ করেছিলাম সেগুলোই আজকে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে। আশা করি আমাদের গ্রহণ করা এই কার্যক্রম গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

IMG20240414074339.jpg

IMG20240414074544.jpg

IMG20240414075534.jpg

IMG20240414080817.jpg

যেহেতু এই বাংলা নববর্ষটা ঈদের ঠিক পরপরই চলে এসেছে তাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারেনি। যদিও আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম তারপরও অন্যান্য অনুষ্ঠানের থেকে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। তারপরও আমাদের এই অনুষ্ঠানে যে সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল তারা সকলেই চেষ্টা করেছিল বাঙালির সাজে সজ্জিত হয়ে আসতে। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং ছাত্র-ছাত্রীদেরকে বাঙালির ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দেবার জন্য আমরা মঙ্গল শোভা যাত্রার ব্যবস্থা করেছিলাম।

IMG20240414084139.jpg

IMG20240414074617.jpg

একদিকে আমরা মঙ্গল শোভা যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম ঠিক তার অন্যদিকেই শুরু হয়ে গিয়েছিল পান্তা ভাত রান্নার প্রস্তুতি। পান্তা যেন বাঙালির ঐতিহ্যটাকে খুব ভালোভাবে মনে করিয়ে দেয় এই জন্যই মূলত আমরা পান্তা ভাতের আয়োজন করেছিলাম। পান্তা ভাতের সাথে আমরা কাঁচা মরিচ পেঁয়াজ এবং আলু ভর্তার ব্যবস্থা করেছিলাম। যদি আমরা পান্তা ভাতের সাথে ইলিশ মাছের ব্যবস্থা করতে পারতাম তাহলে বিষয়টা আরো অনেক ভালো হতো কিন্তু শুধুমাত্র ঈদের ছুটির কারণে সেই ব্যবস্থাটা আমরা ঠিকভাবে করতে পারিনি।

IMG20240414092121.jpg

IMG20240414092259.jpg

IMG20240414093358.jpg

IMG20240414094111.jpg

মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে যাবার পরেই আমরা ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে মেতে উঠলাম বাঙালির পান্তা খাওয়ার উৎসব এ। ছাত্র-ছাত্রীদের পান্তা ভাত খাওয়া দেখে মনে হল হয়তোবা এরা এর আগে কোন সময় পান্তা ভাত খেয়েছিল না। তারা খুবই আনন্দের সাথে পান্তা খাচ্ছিল। ছাত্র-ছাত্রীদেরকে বাঙালির একটা ঐতিহ্যবাহী জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারলাম এজন্য নিজের মনের মাঝেও ভালো লাগা কাজ করছিল।

IMG20240414104720.jpg

IMG20240414105212.jpg

খাওয়া দাওয়ার পরবো শেষ হয়ে যাবার পরেই আমরা আয়োজন করেছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। নববর্ষের এই দিনে আমরা স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে একই সাথে যেমন অনেক মজা করেছিলাম ঠিক তেমনি ভাবে তাদেরকে বাঙালির সংস্কৃতির সাথেও পরিচিত করিয়ে দিতে পেরেছি এর জন্য আমি অত্যন্ত খুশি।

আমাদের স্কুলের গ্রহণ করা এই উদ্যোগ টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার স্কুলে দারুন ভাবে নববর্ষ উদযাপন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুলের নববর্ষ উদযাপন
করার মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আমরা সব সময় চেষ্টা করে আমাদের স্কুলের সকল অনুষ্ঠান খুবই সুন্দর ভাবে পরিচালনা করতে।

 2 years ago 

আপনাদের স্কুলের নববর্ষ উদযাপন দেখে খুবই ভালো লাগলো। ছেলেমেয়েরা বেশ সুন্দর সেজেছে দেখছি। আর নববর্ষকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। সব মিলিয়ে অনেক ভালো লাগলো সুন্দর আয়োজন দেখে।

 2 years ago 

ছেলেমেয়েরা অনেক সুন্দর ভাবে সেজে এসেছিল তাই এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

বাহ অনেক সুন্দর নববর্ষ উদযাপন করতে দেখছি। খুবই ভালো লাগলো আমার স্কুলের এই সুন্দর আয়োজন দেখে। আশা করি ছাত্রছাত্রীরা বেশ উপভোগ করেছে দিনটা এবং এই দিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। শুভ হোক তোমাদের পথচলা।

 2 years ago 

আসলেই ছাত্রছাত্রীরা এই নববর্ষ টাকে খুবই ভালোভাবে উদযাপন করতে পেরেছে।

 2 years ago 

আপনারা আপনাদের প্রতিষ্ঠানে খুব সুন্দর ভাবে নববর্ষ উদযাপন করেছেন। বাচ্চাদেরকে খুবই সুন্দর লাগছে দেখতে। বাঙালির ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন আপনারা। মঙ্গল শোভাযাত্রা করেছেন। ঈদের ছুটি চলার কারণে এ বছর সব জায়গাতেই উপস্থিতি মোটামুটি কম ছিল। মঙ্গল শোভাযাত্রা করে সবাই মিলে পান্তা ভাত খেয়েছেন। ভালো লাগলো আপনাদের প্রতিষ্ঠানের কার্যক্রম গুলো দেখে।

 2 years ago 

চেষ্টা করেছি বাঙালির ঐতিহ্যটাকে ছাত্র-ছাত্রীদের মাঝে ভালোভাবে উপস্থাপন করতে।

 2 years ago 

ভাই, আপনি যে আপনার ছাত্র-ছাত্রীদের বাঙালির একটা ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পেরেছেন, এটাই হল সবথেকে বড় কথা। তবে আমারও মনে হয়েছে যে ঈদের ছুটি থাকার কারণে হয়তো ছাত্র-ছাত্রী কম এসেছে। তারপরও আপনারা যে কার্যক্রম গুলো করেছেন, সেগুলো যথেষ্ট ছিল। বিশেষ করে নাচ, গান, খাওয়া-দাওয়া, মঙ্গল শোভাযাত্রা, এগুলো তো সবই পহেলা বৈশাখের অন্তর্ভুক্ত।

 2 years ago 

আমরা সবসময় চেষ্টা করি বাঙালির ঐতিহ্যগুলোকে ছাত্রছাত্রীদের মাঝে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে।

 2 years ago 

এটা খুবই ভালো ব্যাপার ভাই। এভাবেই বাঙালির ঐতিহ্যগুলোকে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দেন ভাই।

 2 years ago 

আপনাদের স্কুলে খুব সুন্দর ভাবে শুভ নববর্ষ উদযাপন করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো। নববর্ষের উৎসবে ছোট ছোট ছেলেমেয়েরা খুব সুন্দর ভাবে সেজেছে। আপনারা পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত খেয়েছেন বিষয়টা সত্যি অনেক ভালো লাগার মত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36