পার হয়ে গেল ছেলের জন্মদিন

" আজ মঙ্গলবার - ২৪শে শ্রাবণ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৮,আগস্ট - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-08-08_21-51-33-102.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। গত ৪ই আগস্ট ছিল আমার ছেলের শুভ জন্মদিন। আমার ছেলের জন্মের পর থেকেই আমি তার জন্মদিনটি খুব ধুমধাম ভাবে পালন করে আসছিলাম। তবে গত ৪ই আগস্ট আমার বাবা ও আমার অর্ধাঙ্গিনী দুজনেই কিছুটা অসুস্থ থাকার কারণে তেমনভাবে আয়োজন করার সাহস করে উঠতে পারিনি। কেননা বাসায় অসুস্থ কেউ থাকলে সকলেরই মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়।

তারপরও একদম ঘরোয়া ভাবে সাদামাটা করেই আমার ছেলের জন্মদিনটি পালন করেছিলাম। যদিও বা আমার চিন্তা ভাবনা ছিল এবার ছেলের জন্মদিনে কিছুই করব না, তবে আমার ছেলে কেক কাটার জন্য খুবই বায়না ধরেছিল, তাই অবশেষে আমার ছেলের মন রক্ষার্থে ছোট্ট পরিসরে আয়োজন করতেই হলো। আর সেই আয়োজন আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

IMG_20230808_214026.jpg
IMG_20230808_214505.jpg
IMG_20230808_214238.jpg

প্রথমে আমি আমাদের এখানকার সুখ্যাতি সম্পন্ন একটি অনলাইন পেজে আমার ছেলের জন্য একটি কেকের অর্ডার করেছিলাম। আর সেই অনলাইন পেজটির নাম হচ্ছে কেক মিউনিক। আর এখান থেকে কেক কিনতে হলে মোটামুটি চরা দামে কিনতে হয়। কেননা এই অনলাইন পেজটির কেকের প্রশংসা অনেক অনেক বেশি। খেতেও বেশ সুস্বাদু লাগে যার কারণে দামের কথা চিন্তা না করে স্বাদের চিন্তা করে সকলেই এখান থেকে কেক কিনে থাকে। তাই আমিও অনলাইনের মাধ্যমে ছেলের জন্য কেকটি কিনেছিলাম। আর এই কেকটি পেয়ে আমার ছেলেও ভীষণ খুশি হয়েছিল।

IMG_20230808_214426.jpg
IMG_20230808_214705.jpg
IMG_20230808_214615.jpg

আমার ছেলের বয়স পাঁচ বছর পূর্ণ হয়ে গেল। অথচ আমার কাছে মনে হচ্ছিল এই তো সেদিন আমার ছেলে ঘর আলো করে আমার ঘরে জন্ম নিয়েছিল। আর এই জন্মদিন উপলক্ষে আমার মেয়ে ও ছেলে খুব সুন্দর করে ছবি উঠেছিল যা আমার মোবাইল ফোনে এখন স্মৃতি হিসেবে রয়ে গেছে। সেই সাথে আমিও আমার ছেলের সাথে সুন্দর সেই মুহূর্তের ফটোগ্রাফি করে রেখেছি,যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230808_214330.jpg
IMG_20230808_214544.jpg

এরপর আমার ছেলে কেক কেটে তার জন্মদিন পালন করেছিল। তারপরে আমরা সকলেই খুব মজা করে স্বাদের সেই কেকটি খেয়েছিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে আমরা পরিবারের সবাই একসাথে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম। যদিও বা খাবারের আইটেম তুলনামূলক কম ছিল কেননা আমার অর্ধাঙ্গিনী সেদিন হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল যার কারণে তেমন কোন আইটেম তৈরি করতে পারেনি। তাই আমরা বাইরের কাউকে দাওয়াত না দিয়ে বরং পরিবারের সকলে মিলে খুব আনন্দের সাথে আমার ছেলের জন্মদিনটি পালন করেছিলাম। আর সেই জন্মদিনে কাটানো সুন্দর সময় টুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।



আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-05_20-41-43-208.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আয়ান সোনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে বাচ্চারা কেক খুব পছন্দ করে।তাইতো আপনি দামের কথা না ভেবে অনলাইন একটি পেইজ থেকে কেকের অর্ডার করলেন।কেকটা খেতে ভীষণ মজার ও ছিল বললেন।যাক সুন্দর সময় কাটিয়েছেন ছেলেকে নিয়ে।ভাবি আর আপনার বাবার দ্রুত সুস্থতা কামনা করছি।দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেলো। দোয়া করি একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, সব বাচ্চারাই হয়তো কেক খেতে খুব পছন্দ করে আর তাইতো আমার ছেলেও সেদিন কেকটি পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আয়ান বাবুকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সে যেন একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে এই প্রার্থনা করি। ভাবি ও আঙ্কেল এর সুস্থতা কামনা করি। ভাল জিনিস এর দাম একটু চড়াই হয় ভাইয়া।জন্মদিনের আনন্দঘন মূহুর্ত পড়ে অনেক ভাল লাগল। ধন্যবাদ ভাইয়া খুশির মুহুর্ত গুলো তুলে ধরার জন্য।

 3 years ago 

যদিও বা আমার অর্ধাঙ্গিনী ও আমার বাবা কিছুটা অসুস্থ ছিল তবুও আমার ছেলের জন্মদিনটি বেশ ভালই উপভোগ করেছিলাম ভাই। আর আপনার প্রার্থনা টুকু আমার ছেলের ওপর বর্ষিত হোক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ

 3 years ago 

প্রথমে জানাই আমাদের আয়ান আঙ্কেলের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। ছেলের জন্মদিনের কেক আপনি অনলাইনে অর্ডার করেছিলেন জেনে বেশ ভালো লাগলো ভাই। দেখে বোঝা আছে ছেলের জন্মদিনে আপনারা বেশ অনেক আনন্দ উৎযাপন করেছিলেন। সবশেষে ভাবি ও আপনার বাবার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ছেলের জন্য দোয়া করবেন ভাই, সে যেন সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে, সেই সাথে একজন আদর্শ মানুষ হতে পারে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আয়ান বাবুকে তার জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভাই। আসলে প্রত্যেক বছর পরিস্থিতি কিন্তু একই রকম থাকে না। আসলে পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তখন সবকিছু করা সম্ভব হয় না। তবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে হলেও ছেলের জন্মদিনটা পালন করেছেন জেনে খুশি হলাম। আর কেকের সাথে ছিল কাচ্চি বিরিয়ানি, যা দেখে তো আমার ইচ্ছে করছে যদি পারতাম তাহলে আমি আয়ান বাবুর জন্মদিনে চলে যেতাম। যাই হোক বেশ মজা করেছিলেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই, প্রত্যেক বছর মানুষের পরিস্থিতি একই রকম থাকে না যার কারণে হয়তো আমার ছেলের জন্মদিন এবার খুব সাদামাটা ভাবেই পালন করতে হয়েছে।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার ছেলে জন্মদিনের শুভেচ্ছা রইল। দোয়া করি সে বড় হয়ে ও মা-বাবার মুখ উজ্জ্বল করুক। তবে ভাইয়া ঘরে কেউ যদি অসুস্থ থাকে যে কোন আনন্দ বা অনুষ্ঠান করতে তেমন মন চায় না। আপনার ওয়াইফ এবং আপনার আম্মা ওই সময় অসুস্থ ছিল। তারপরও ঘরোয়া পরিবেশে খুব সুন্দর করে ছেলের জন্মদিন পালন করেছেন। তবে মা-বাবার কাছে ছেলেমেয়েগুলো ছোট মনে হয় কিছুদিন আগে জন্মগ্রহণ করেছে। যেমন আপনার ছেলের বয়স পাঁচ বছর হয়ে গেছে আপনি বলতেছেন মনে হয় সেই দিন আপনাদের ঘর আলোকিত করে এসেছে। আসলে মা-বাবার কাছে এরকম লাগে। যাইহোক আপনার ছেলের জন্মদিনের অনুষ্ঠান এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, ছেলে মেয়েরা বড় হয়ে গেলেও বাবা-মার কাছে ছোটই থেকে যায়। আপনার খুব সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আয়ানের জন্মদিনের কথা শুনে খুব ভালো লেগেছে। দেরি করে হলেও তাকে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনলাইনে অর্ডার করে আপনি এই কেকটা কিনেছিলেন এটা জেনে ভালো লাগলো। আপনার স্ত্রীর এবং আপনার বাবার অসুস্থতার কথা শুনে খারাপ লেগেছে। বেশি আইটেম না করলেও কাচ্চি বিরিয়ানি টা করেছিলেন দেখছি। নিশ্চয়ই খুবই আনন্দ উপভোগ করে কেক এবং বিরিয়ানি খাওয়া হয়েছিল।

 3 years ago 

আপু, আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

তাহলে দেখতে দেখতে আপনার ছেলে পাঁচ বছরের জন্মদিন পালন করে ফেলেছেন। যদি আপনার ইচ্ছা ছিল জন্ম দিন বড় করে পালন করার জন্য। আমাদের বাবি এবং আপনার আম্মা অসুস্থতার কারণে ঠিকমতো জন্মদিন পালন করেন নাই। ঘরোয়া পরিবেশের ছোট করে জন্মদিন পালন করেছেন। তবে ভাইয়া মা বাবার কাছে ছেলেমেয়েগুলো সব সময় ছোট লাগে। তারা বড় হলেও মা বাবা মনে করেন এই তো সেদিন পৃথিবীতে আসলেন। যাইহোক আপনার ছেলের জন্য দোয়া রইল এবং ভবিষ্যৎ দিনগুলো ভালো কাটুক এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38