নীল কলমের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240903_014028623.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে আবার নতুন একটি আর্ট নিয়ে হাজির হলাম । সব সময় ভিন্ন ধরনের নতুন নতুন আর্ট করতে পছন্দ করি তার কারণে এই আর্টগুলো আমি নিয়মিতই করে যাচ্ছি । একসাথে দুই তিনটা আর্ট করে রাখার কারণে একটু অল্প সময়ের ব্যবধানে আর্ট গুলো দিতে পারি তা না হলে আর পোস্ট দিতে গেলে কি দেবো সেটাই ভাবতে ভাবতে সময়টা অনেকটা চলে যায় । এজন্য একটু সময় পেলেই কোন কিছু বেশি তৈরি করে রাখতে পারলে ভালো । ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না ঠান্ডা কাশি লেগেই আছে আর এই শরীর খারাপ নিয়ে কোন কাজই করতে ভালো লাগে না তারপরও একটু একটু করে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি । আজকে আমি কলম দিয়ে সুন্দর একটি আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কম্পাস
পেন্সিল
ইরেজার
নীল কালারের কলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240826_215747.jpg20240826_215726.jpg
20240826_215716.jpg20240826_215707.jpg

প্রথমে ছোট থেকে বড় তিনটা বৃত্ত এঁকে নিয়েছি । তারপর বৃত্তের মাঝের থেকে আটটা চিহ্ন দিয়ে নিয়েছি । তারপর দেখুন পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিহ্ন থেকে ভেতরের দিকে দাগ দিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে দাগ দিয়েছি । এই বৃত্তগুলো না দিলেও হয় এগুলো দিয়েছি যাতে আমার প্রত্যেকটা জিনিস সমান হয় ।

20240826_215658.jpg20240826_215645.jpg
20240826_215636.jpg20240826_215626.jpg

এরপর যে দাগ গুলো দিয়েছি সেই দাগের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মত আঁকতে শুরু করেছি । এই কাজটা আমি আস্তে আস্তে পেন্সিল দিয়ে করতে শুরু করেছি পেন্সিল দিয়ে করলে যাতে ভুল হলে মুছে ফেলা যায় তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে আঁকতে শুরু করেছি । এরপর আঁকা হয়ে গেলে মাঝখান দিয়ে আরো একটি এঁকে নিচ্ছি । একই একই রকম ভাবে সবগুলো ফাঁকার মাঝে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে ।

20240826_215617.jpg20240826_215607.jpg
20240826_215555.jpg20240826_215542.jpg

এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে এঁকে নিয়েছি । তারপরে মাঝে আবার যে ফাঁকা অংশটুকু ছিল সেখানে একটি করে পাতা এঁকে নিয়েছি । এ কাজটিও প্রথমে পেন্সিল দিয়ে করে পরে কলম দিয়ে করেছি । এরপর দেখতেই পাচ্ছেন পাতার ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে শুরু করেছি ।

20240826_215529.jpg20240826_215516.jpg

এরপর পাতার ভেতরের ডিজাইনগুলো হয়ে গেলে কিছু কিছু জায়গায় ফাঁকা অংশ ছিল সেগুলো কলম দিয়ে ভরে দিয়েছি । এরপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে আমি আমার নাম লিখে নিয়ে ছবি তুলে নিয়েছি ।

20240826_215116.jpg

20240826_215045.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

নীল কলমের খুব সুন্দর একটা আর্ট করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই ফুলের ডিজাইন টা দেখে। এই ধরনের আর্ট গুলো আমি খুবই কম করি। তবে এগুলো দেখতে বেশ ভালো লাগে। নীল কালার হওয়ার কারণে আরো সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এ ধরনের আর্টগুলো আমার কাছে করতে সব সময় ভালো লাগে এজন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু ঠিক বলেছেন একসাথে বেশ কিছু আর্ট করে রাখলে মাঝে মাঝে পোস্ট নিয়ে ভাবনায় পড়তে হয় না। আমিও একসাথে বেশ কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক আপনি নীল কলম দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। ফুলটা দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। এই ধরনের আর্ট করতে অনেক সময় লাগে। নীল কালারের জন্য আপনার আর্ট খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নীল কলমের করা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।

 2 years ago 

রঙিন কলম গুলো দিয়ে কিছু অংকন করলে সেটা দেখতে অনেক সুন্দর লাগে।আপনার অংকন্টাও খুবই দারুন হয়েছে আপু।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অংকন টা আপনার কাছে খুবই দারুণ লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

আপনার আর্ট গুলো সব সময়ই ব্যাতিক্রম হয়ে থাকে। নীল কলমের আর্ট চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্ট গুলো সব সময় আপনার কাছে ব্যতিক্রম লাগে জেনে খুশি হলাম ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আসলে শরীর একটু খারাপ হলে কোনো কিছু করতে ভালো লাগে না। তবে এখানে একটু সময় না দিলেও আবার খারাপ লাগে। সব সময় চেষ্টা করবেন বসলে একসাথে কয়েকটা কাজ করে রাখার জন্য। তাহলে পরবর্তীতে আর বেশি টেনশন করা লাগেনা। নীল কলম ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা আর্ট করেছেন। এই সুন্দর আর্টটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। নীল কলম দিয়ে অঙ্কন করার কারণে সুন্দরভাবে ফুটে উঠেছে এটি।

 2 years ago 

অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগেনা তারপরও একটু একটু করে কাজ করার চেষ্টা করছি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

নীল কলম দিয়ে খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অসাধারণ হয়েছে।

 2 years ago 

নীল কলম দিয়ে করা চিত্রটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু, এখন শরীর সবারই কমবেশি একটু খারাপ হচ্ছে। যাইহোক, এটা তো ঠিক বলছেন আপনি শরীর খারাপ থাকলে আসলে কোন কাজ করতে মন বসে না। যাইহোক, তারপরও আপনি খুব ভালো একটি আর্ট করেছেন আজকে নীল কলম দিয়ে। এত সুন্দর একটি আর্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই এখন চারদিকে শুধু অসুস্থতার খবরই পাওয়া যায় । সবদিক দিয়ে ভালো থাকলেই হয় ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপনার আর্টগুলো অনেক অসাধারণ হয়ে থাকে৷ সব সময় আপনি ভিন্ন ভিন্ন এবং সুন্দর কিছু আর্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও এই ভিন ধরনের সুন্দর একটি আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ নীল কলম ব্যাবহার করার কারণে এটিকে একটু আলাদা সুন্দর দেখা যাচ্ছে৷ আসলে নীল রং ব্যবহারের মাধ্যমে যে কোন কিছুই সুন্দর হয়ে থাকে৷ আর আজকে আপনি আর্ট এর মধ্যে নীল রং ব্যবহার করার কারণে এবং ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন দেওয়ার কারণে এটিকে অনেক অসাধারণ দেখা যাচ্ছে৷

 2 years ago 

আমার আর্ট গুলো সব সময় আপনার কাছে ভিন্ন ও অসাধারণ লাগে যেনে সত্যি খুশি হয়েছি ভাইয়া ।অনেক ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39