আর্ট :- মেহেদি ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আজকে ঈদের দিন উপলক্ষে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করলাম।

আসলে মূলত এই আর্ট ঈদ উপলক্ষে করা। ঈদের সময় আমরা অনেকেই হাতে মেহেদি পড়ে থাকি। বিশেষ করে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু মেহেদী পড়তে খুবই পছন্দ করি। আর যে কোন উৎসব উপলক্ষে মেহেদীর পড়লেও ভীষণ ভালো লাগে। ঈদুল ফিতর আমাদের জন্য অনেক বড় উৎসব। আর এই দিনে আনন্দ করার জন্য আমরা হাতে মেহেদি পড়ে হাত রাঙিয়ে নিই। এজন্য আমি যখন আর্ট করব ভেবেছি ভাবলাম তাহলে একটা মেহেদী আর্ট করি। কেউ চাইলে এই আর্ট দেখে আর্ট করতে পারবে। যদিও আমি মেহেদী আর্টে খুব একটা পারদর্শী নয়। কিন্তু তারপরেও সুন্দরভাবে আঁকার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার আমার আজকের আর্ট ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি মার্কার কলম ব্যবহার করেছি। মার্কার কলম ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

CamScanner 04-21-2023 14.06_1.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• মার্কার কলম
• জেল কলম

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর চিকন চিকন ডিজাইন দিয়ে ছোট্ট একটা ফুল এঁকে নিলাম।

1682087409420.jpg

ধাপ - ২ :

এরপর আমি ওই ফুলটার বাহিরে বড় বড় করে পাতা দিয়ে একটা ফুলের ডিজাইন করে নিলাম।

1682087436623.jpg

ধাপ - ৩ :

এরপরে ওই ফুলটা থেকে বের করে আরও একটা ডিজাইন করলাম ভেতরের অংশে।

1682087462718.jpg

ধাপ - ৪ :

এরপরে ওই ডিজাইনের উপরের অংশে একটা ফুল এঁকে ডিজাইন করে নিলাম।

1682087489346.jpg

ধাপ - ৫ :

এর পাশের অংশটাতেও ছোট ছোট করে ফুলের মত একটা ডিজাইন করলাম।

IMG_20230421_135327.jpg

ধাপ - ৬ :

এরপরে এর বাহিরের অংশে চিকন চিকন দুইটা পাতা এঁকে সামনের অংশে বৃত্ত দিয়ে ডিজাইন করে দিলাম।

IMG_20230421_135755.jpg

ধাপ - ৭ :

এরপরে এর উপরের অংশে চিকন করে একটা ডিজাইন করে নিলাম।

IMG_20230421_140254.jpg

ধাপ - ৮ :

এরপরে এর পাশের অংশে ও চিকন চিকন করে ডিজাইন করে নিলাম।

IMG_20230421_140541.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 04-21-2023 14.06_1.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।এধরনের হাটগুলো করতে অনেক সময় দরজায় প্রয়োজন হয়। সুন্দরভাবে পরিবেশন করেন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

মন্তব্য করার পরে একটু লেখাগুলো দেখে নিলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু। তবে আপনি যদি কাল দিতেন তাইলে অনেক উপকার হত।যাই হোক অসাধারণ হয়েছে ডিজাইন টা। ধন্যবাদ সুন্দর ডিজাইনটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন তাহলে হয়তো বা হাতে লাগাতে পারতেন।

 3 years ago 

খুবই চমৎকার একটা মেহেদীর ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। বেশিরভাগ মানুষই এই ঈদের দিনে মেহেদি ডিজাইন হাতে পরিধান করতে খুবই ভালো লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন ঈদের উপলক্ষে মেহেদি লাগালে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

ঈদ উপলক্ষে বেশ সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন হাতে দেখে অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর করে ডিজাইন পরিয়েছেন আপনি। এই আর্ট খুব সহজভাবে দেখিয়েছেন আপনি। অনেক ধন্যবাদ সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর করে মার্কার কালাম এবং জেল কলম দিয়ে চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করেছেন। ঈদ উপলক্ষে সত্যিই আপনি অনেক সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার মেহেদি ডিজাইন সত্যি অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে মেহেদী ডিজাইন আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা মেহেদি ডিজাইন আর্ট করার। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনি ঈদ উপলক্ষে অনেক সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করেছেন। তবে ঈদে কম বেশি সবাই হাতে মেহেদি লাগায়। আপনি মার্গার কালাম এবং জেল কলম দিয়ে মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এবং শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

ঠিক বলেছেন ঈদ উপলক্ষে আমরা সবাই মেহেদী পড়তে পছন্দ করি।

 3 years ago 

তোমার এরকম একটা দক্ষতা মূলক মেহেদীর ডিজাইন আর্ট দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। তোমার অনেক দক্ষতা রয়েছে। তোমার দক্ষতার প্রশংসা নতুন করে আজকে আর কি করবো। তুমি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন করেছ খুবই নিখুঁতভাবে। দেখে বুঝতে পারছি এটি অংকন করতে তোমার অনেক সময়ের প্রয়োজন হয়েছে।

 3 years ago 

মেহেদি ডিজাইন করতে আমার নিজেরও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখন ঈদের সময় সুন্দর একটা মুহূর্ত চলছে আমাদের সবার জীবনে, তাই সময় উপযোগী দারুন একটা আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে মেহেদি ডিজাইনার আর্ট করে আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি অসাধারণ। খুবই খুশি হলাম এত সুন্দর একটি পোস্ট দেখে।

 3 years ago 

ঠিক বলেছেন এখন মেহেদী আর্ট সবার হাতে হাতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63873.45
ETH 1730.92
USDT 1.00
SBD 0.44