জল রং দিয়ে ফুলের আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি আর্ট শেয়ার করবো। জল রঙের আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই ধরনের আর্টগুলো অনেক বেশি কালারফুল হয়। কিন্তু অনেক দিন হলো জলরঙের আর্ট করা হয় না। আসলে সময়ের অভাবে কোন কিছুই এখন ঠিকমতো করতে পারছি না। জল রঙের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ঝামেলার লাগে। এগুলো নিয়ে বসলে অনেক জিনিস নষ্ট হয়। তাছাড়া বাচ্চারা তো আছেই। তারা এসে বিরক্ত করে। এ ধরনের আর্টগুলো একবার করতে বসলে শেষ না করে ওঠা যায় না। সব মিলিয়ে একদমই এই আর্ট করা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেদিন হঠাৎ করে এই ধরনের আর্ট করতে ইচ্ছা হলো। তাই বসে গিয়েছিলাম আর্ট করার জন্য। একসঙ্গে বেশ কয়েকটি আর্ট করে রেখেছি। আশা করি আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করতে পারবো। আজকের ফুলের আর্টটি কিন্তু ভালোই হয়েছে। অনেকদিন পরে করলেও খুব একটা খারাপ হয়নি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
জল রং
তুলি
পানি
প্রথমে সাদা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজের উপরে ছোট ছোট করে আকাশী কালারের রং দিয়েছি।
এখন তুলির সাহায্যে রং গুলো ভালোমতো মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ কাগজে। তারপর নিচে কতগুলো ডাল এঁকেছি এবং ডালের সাইডে পাতা এঁকেছি।
ডালের উপরে হলুদ কালারের গোল করে এঁকেছি। তার উপরে কমলা কালারের রং করেছি।
এখন গোলের সাইডে ছোট ছোট দাগ দিয়ে ফুলের মত এঁকেছি। আর মাঝে দুটি কলির মত এঁকেছি।
ভিতরে আরও কিছু ফিনিশিং দিয়ে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আমি তো জল রঙ দিয়ে আর্ট করতে বসলে আমার দুইপাশে আমার দুই মেয়ে বসে পড়ে তারাও করার জন্য। এত বেশি বিরক্ত লাগে সত্যি বলার মত না আপু। কিন্তু কি আর করার যখন তারা থাকে না তখন করতে বসি। আবার মাঝে মধ্যে যখন তারা থাকে দুইজনে বসে পড়ে আমার সাথে। যাক অবশেষে আপনার মাধ্যমে খুব সুন্দর একটি পেইন্টিং দেখতে পেলাম। ফুলের পেইন্টিং দেখতে খুবই সুন্দর হয়েছে।
ছোট বাচ্চা থাকলে এ ধরনের আর্টগুলো একদমই করা যায় না। এ জন্য মাঝে তো করা একদমই বাদ দিয়ে দিয়েছিলাম। সেদিন সুযোগ হয়েছিল তার জন্য আবারো করেছিলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জলরঙ দিয়ে ফুলের আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে আর্টটি করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আমার ফুলের আর্টটি দেখার জন্য এবং মন্তব্য করার জন্য।
জল রং দিয়ে চমৎকার ফুলের আর্ট করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু বিশেষ করে সাদা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া ফুলগুলো সাদা হওয়ার কারণে আরও বেশি ভালো লাগছিল দেখতে।
জল রং দিয়ে কোন কিছু আর্ট করলে দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনি আজকে জল রং দিয়ে ফুলের আর্ট তৈরি করেছেন।যেটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে। তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলেই ভাইয়া জল রঙ দিয়ে যা কিছুই আর্ট করা যাক না কেন দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
জল রং দিয়ে আপনি খুবই চমৎকার একটি ফুলের চিত্র অংকন করেছেন।দেখে খুবই ভালো লাগলো।সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো আপনার জন্য।
আর্টের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সহজেই বোঝা যায়। ধন্যবাদ ভাইয়া।
জলরং ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করা যায়। জল রং দিয়ে পেইন্টিং করলে সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর তেমনি আপনি এত সুন্দর ফুলের পেইন্টিং করেছেন দেখে আমার কাছে তো দারুন লেগেছে। সাদা কালারের এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আর আপনি সুন্দরভাবে সাদা ফুলের পেইন্টিং করেছেন দেখে ভালো লেগেছে। আপনি চেষ্টা করার কারণে এখন অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এভাবে আরো চেষ্টা করলে আরো সুন্দর পেইন্টিং করতে পারবেন পরবর্তীতে।
আপনি তো সবসময় জলরঙ দিয়ে অসম্ভব সুন্দর আর্ট করেন। দেখতে আসলেই ভালো লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ফুলের আর্ট টা আসলেই খুব সুন্দর হয়েছে আপু। সাদা রংয়ের ফুল গুলো বেশি ভালো লাগছে দেখতে। জল রং দিয়ে অসাধারণ একটি পেইন্টিং করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সাদা রংয়ের যে কোন ফুল খুব ভালো লাগে দেখতে। এজন্য ফুলগুলো সাদা রং করেছি। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু জল রং এর কাজ করতে অনেক কিছু লাগে। তাই বেশ ঝামেলার লাগে এ ধরনের আর্ট করতে। তবে অনেক দিন পর আঁকলেও দেখতে বেশ ভালই লাগছে আর্টটি। সময় নিয়ে বসে অনেক গুলো আর্ট একসাথে এঁকে রেখেছেন,যা পরবর্তিতে আমরা দেখতে পাবো। আশাকরি এখন থেকে প্রায়ই আপনার আর্ট দেখতে পাবো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আমি তো প্রথমে ভেবেছিলাম যে অনেকদিন পর আঁকতে বসেছি একদমই পারব না। কিন্তু তারপরও ভালোই হয়েছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।