জল রঙের গোধূলি বেলার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে জলরঙের একটি আর্ট শেয়ার করবো। জল রং দিয়ে বিভিন্ন ধরনের আর্ট করলে দেখতে খুব সুন্দর লাগে। এই ধরনের আর্টগুলো অনেক বেশি কালারফুল হয়। তার জন্য দেখতে এত ভালো লাগে। কিন্তু জলরঙের আর্ট আমার কাছে বেশ ঝামেলার মনে হয়। কারণ এই আর্ট করতে বসলে অনেক জিনিস নষ্ট হয়। এজন্য চেষ্টা করি যখন সময় হাতে থাকে তখন একবারে বেশ কয়েকটি এঁকে রাখার। মাঝখানেতো এই ঝামেলার জন্য জলরঙের আর্ট করাই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে একদিন আবারো বসে বেশ কয়েকটি এঁকেছিলাম। আজকের নদীর পাড়ের দৃশ্য এবং সেই সাথে নদীতে চাঁদের আলো পড়লে যে সৌন্দর্যের সৃষ্টি হয় তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আজকের আর্টটি ভালো লাগবে।


GridArt_20240712_140232786.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
জল রং
তুলি
পানি



প্রথমে সাদা কাগজটির মাঝে হালকা গোলাপি কালারের রং করেছি। তারপরে নিচের দিকে গাঢ় গোলাপি কালারের রং করেছি।


IMG20240521101104.jpgIMG20240521101223.jpg

তারপর উপরের দিকেও গাঢ় গোলাপি কালার রং করে সবগুলো রঙ একটির সঙ্গে আরেকটি মিশিয়ে দিয়েছি।


IMG20240521101259.jpgIMG20240521101352.jpg

তারপরে উপর এবং নিচের দিকে নীল কালারের রং করে সবগুলো রঙ একটির সঙ্গে আরেকটি ভালো মতো মিশিয়ে দিয়েছি।
তারপর একপাশে কালো রং করেছি।


IMG20240521101559.jpgIMG20240521101938.jpg

নিচের দিকে আরো কিছু কালো রং করেছি। তারপর দূরে কিছু কিছু জায়গায় কালো রং করেছি।


IMG20240521102152.jpgIMG20240521102321.jpg

বাম পাশে দুটি গাছ এবং গাছের পাতা এঁকেছি।


IMG20240521102459.jpgIMG20240521102808.jpg

গাছের গোড়াগুলোকে আরেকটু মোটা করেছি। তারপর মাঝের দিকে চাঁদ এঁকেছি।


IMG20240521103016.jpgIMG20240521103223.jpg

পানিতে চাঁদের আলোর জন্য সাদা রং করেছি। মাঝে মাঝে কিছু অংশ সাদা রং করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240521103420.jpgIMG20240521103430.jpg

IMG20240521103458.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
--

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

চমৎকার সুন্দর আর্ট করেছেন গোধুলি বেলার আপু।ভীষণ সুন্দর হয়েছে আপনার আর্ট টি।দেখে মনে হচ্ছে সত্যি এটি গোধুলি বেলার ফটোগ্রাফি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আর্ট পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরে পোস্ট টি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে জল রঙের গোধূলি বেলার আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে জল রং দিয়ে যে কোন ডিজাইন তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। এক পাশ দিয়ে দুইটি গাছ তৈরি করার কারণে দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জল রং দিয়ে যেকোন ডিজাইন করলে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রং দিয়ে আর্ট করলে দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। এই ধরনের আর্ট গুলো করতে আমিও অনেক পছন্দ করি। গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আর আর্টের ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

এ ধরনের আর্ট গুলো আপনিও পছন্দ করেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জলরঙের আর্ট গুলোর ক্ষেত্রে আসলেই অনেক কিছু নিয়ে বসতে হয়। এই কারণে আমারও সেভাবে জল রঙের আর্ট গুলো করা হয় না। আপনার আজকের পেইন্টিংটা অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক বেশি ভালো লাগছে দেখতে। পানিতে চাঁদের আলোর প্রতিচ্ছবি টা আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক কিছু নিয়ে বসতে হয় তার জন্যই সময় করে উঠতে পারি না। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ক্যানভাসে করা আপনার জল রঙের কাজ খুব ভালো লাগলো। অসাধারণ এঁকেছেন। বিশেষ করে টলটলে জলের যে প্রতিফলন জলরঙে ফুটিয়ে তুলেছেন তা খুব সুন্দর হয়েছে। এই ছবিতে শুধু জল নয়, আপনার অংকন দক্ষতাও বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। আরো নতুন নতুন আঁকা শেয়ার করুন। অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ক্যানভাসে জলরঙের আর্টগুলো খুব সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সত্যিই খুব ভালো লেগেছে আপনার তৈরি করা গোধূলি বেলার এই আর্টটি৷ জলরঙের একটা আলাদা ক্লাস আছে যাই বলুন। যারা জল রঙে কাজ করে তারা বেশ ভালোই বুঝতে পারে। ছবি আঁকতে মনটাও ফুরফুরে হয়ে যায় তাই না?

 2 years ago 

ঠিক বলেছেন আপু এরকম আর্টগুলো করলে মন আসলেই ফুরফুরে হয়ে যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

জলরঙের অংকন করাটা আসলেই অনেক বেশি কষ্টের একটা কাজ, যদিও আমি কখনো অঙ্কন করিনি তবে অনেকের পোস্ট থেকে জানতে পেরেছি আবার আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। সময় পেলে আপনি একসাথে কয়েকটা অঙ্কন করে রাখেন এটা জেনে ভালো লাগলো আজকের গোধূলি বেলার অংকন দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আর্ট গুলো করতে কষ্ট না লাগলেও অনেক বেশি ঝামেলার মনে হয়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

গোধূলি বেলার দারুন দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। বিশেষ করে গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। অসাধারণভাবে আপনি এই চিত্রটি অংকন করেছেন আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

গোধূলি বেলার সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38