একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। থ্রিডি আর্টগুলো করতে অনেক সময় লাগে। সময়ের অভাবে এখন থ্রিডি আর্ট নিয়ে তেমন একটা বসা হয় না। থ্রিডি আর্টগুলো হঠাৎ করে দেখলে মনে হয় যে খুব সহজে আঁকা যায়। কিন্তু আঁকতে বসলে বোঝা যায় এই আর্টগুলো করা কতটা কঠিন। কারণ এই আর্টগুলোর ভেতরে পেন্সিলের ছোট ছোট অনেক কাজ থাকে। যেগুলো আসলে ছবিতে বলে বোঝানো যায় না। এই পেন্সিলের কাজগুলো করতেই মূলত বেশি সময় লাগে। তারপরও একটি থ্রিডি আর্ট শেষ হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগে। এজন্য আরো করা হয়। আশা করি আজকের থ্রিডি আর্ট আপনাদের ভালো লাগবে।


IMG20230503200603.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
সাদা রং পেন্সিল



প্রথমে সাদা চারকোনা একটি কাগজ নিয়ে যোগ চিহ্নের মত দাগ দিয়েছি। তারপর কোনাকুনি করে আরো বেশ কতগুলো দাগ দিয়েছি।


IMG20230503193028.jpgIMG20230503193152.jpg

একটি ঘরে গোল গোল করে দাগ দিয়েছি। আরেকটি ঘরে উল্টা করে দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230503193246.jpgIMG20230503193315.jpg
IMG20230503193530.jpgIMG20230503193801.jpg

একই রকম ভাবে সবগুলো ঘরে দাগ দেওয়া হয়ে গেলে এক ঘর বাদ রেখে কালো রং করেছি।


IMG20230503193911.jpgIMG20230503194423.jpg

সবগুলো ঘরে রং করা হয়ে গেলে দুই সাইড দিয়ে পেন্সিল দিয়ে কিছু রং করেছি। তারপরে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20230503195320.jpgIMG20230503200246.jpg

প্রতিটি ঘরের মাঝে সাদা রং পেন্সিল দিয়ে লম্বা করে দাগ দিয়েছি এবং ঘষে মিশিয়ে দিয়েছে।


IMG20230503200352.jpgIMG20230503200455.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230503200459.jpg


IMG20230503200548.jpg


IMG20230503200606.jpg


এভাবে আমার থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ আজকে তো আপনি পেন্সিল এবং সাদা পেন্সিল দিয়ে খুব চমৎকার থ্রিডি আর্ট করেছেন। থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যদিও থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুব জটিল লাগে। সত্যি বলতে আপনার থ্রিডি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার থ্রিডি আর্টগুলো আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটি থ্রিডি আর্ট অংকন করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এমন সুন্দর নিখুঁত থ্রিডি আর্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

থ্রিডি অংকনের প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

থ্রিডি আর্ট খুবই সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে এই চিত্রগুলো অঙ্কন করলেন। আসলে এই ধরনের আর্ট দেখতেও আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার অংকন করা এই ধরনের আর্টগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর করে একটা থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। যেটা অনেক বেশি চোখ ধাঁধানো ছিল। আর দেখতেও খুবই মনোমুগ্ধকর লাগতেছে। এই ধরনের থ্রিডি আর্ট সত্যি অনেক সুন্দর লাগে আমার কাছে। এগুলো অঙ্কন করার জন্য অনেক সময় লাগে। আর অনেক বেশি সাবধানতা অবলম্বন করে তারপরে এগুলো অংকন করা লাগে। যদি একটু ভুল হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 2 years ago 

আপনি আমার এ ধরনের থ্রিডি আর্টগুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর সুন্দর থ্রিডি আর্ট গুলো দেখলে সত্যি চোখ একেবারে জুড়িয়ে যায়। আর আপনি এর আগেও অনেক সুন্দর সুন্দর আর্ট করেছেন, আমি দেখেছিলাম। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল আর্ট গুলো দেখতে। অনেক বেশি চোখ ধাঁধানো হয়েছে কিন্তু পুরো আর্টটি। এগুলো অংকন করা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এই আর্টগুলো অঙ্কন করতে অনেক সময় লাগে। আর এগুলো অঙ্কন করার পর সঠিক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করা লাগে, না হলে দেখতে সুন্দর লাগে না।

 2 years ago 

এ ধরনের থ্রিডি আর্টগুলো একদম চোখ ধাঁধানো হয়। যার জন্য দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যিই আপু যেকোনো কাজ পারফেক্টলি করতে গেলে কিছুটা কষ্ট করতে হয়। এই আর্টগুলোতে পেন্সিলের অনেক কাজ থাকে। আপনি প্রায় সময় খুব সুন্দর থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। আজকের থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। বেশ ধৈর্য নিয়ে করেছেন কাজটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পারফেক্টলি কোন কাজ করতে গেলে অনেক সময় লাগে। সে জন্য জন্য সবসময় করা হয় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার সবগুলো আর্ট অনেক সুন্দর হয়ে থাকে। আজকেও বেশ অসাধারন একটি আর্ট শেয়ার করেছেন। আপনার কাছ থেকে সুন্দর একটি আর্ট দেখে খুবই ভালো লাগলো৷ এখানে এটি তৈরি করতে আপনি প্রচুর সময় দিয়েছেন এবং এটি থ্রিডি ডিজাইন এর হওয়ার কারণে এটিকে একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ ধন্যবাদ এই অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

থ্রিডি আর্টগুলো করতে কিছুটা সময় লাগে। কারণ ভিতরে অনেক ফিনিশিং থাকে সেগুলো দেখানো যায় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই নিখুঁতভাবে আপু আপনি আর্ট সম্পূর্ণ করেছেন। থ্রিডি আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এ আর্ট গুলো জটিল হওয়ার কারণে তৈরি করতে অনেক সময় লাগে। খুবই ভালো লাগলো আপু আপনার আর্ট ধন্যবাদ।

 2 years ago 

নিখুঁতভাবে আর্টটি শেষ করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38