আর্ট পোস্ট - - 💦 দ্বিতীয় প্রচেষ্টা - " পোস্টার রঙ দিয়ে ফুলের পেইন্টিং "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে নতুন আর একটি দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।

পোস্টার রঙ দিয়ে ফুলের আর্টঃ


CollageMaker_2024622102056770.jpg

20240621_203051.jpg

20240621_203021.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আমি আজ আর্ট পোস্ট নিয়ে চলে এলাম।আর্ট করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি।চেষ্টা করলে একদিন ভালো কিছু হবে এমনটাই আশাকরি।এই কমিউনিটিতে এসে অনেক কিছুই চেষ্টা করে যাচ্ছি।সেই চেষ্টা আমাকে অনেক কিছুই দিয়েছে।আর আপনাদের সবার অনুপ্রেরণা আমাকে নতুন কিছু করার উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।আমি শুধু জানি আমাকে চেষ্টা করতে হবে।আর আমি পারবো।এই আত্মবিশ্বাস আমার সব সময়ই মনের মাঝে লালন করি আমি।আর তাই পোস্টার রঙ দিয়ে আজকে আমার দ্বিতীয় প্রচেষ্টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আশাকরি আজকের এই দ্বিতীয় প্রচেষ্টার ফুলের আর্টটি ও আপনাদের কাছে ভালো লাগবে।আর আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আসুন,দেখে নেই এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরণঃ

১.রঙিন কাগজ
২.পোস্টার রঙ
৩. আঁকার জন্য বোর্ড

20240621_200533.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240621_200859.jpg

20240621_201102.jpg

প্রথমে হলুদ রঙ দিয়ে তিনটি গোল ভরাট করে এঁকে নিলাম।এরপর তার উপর কমলা রঙ দিয়ে ভরাট করে নিলাম।

ধাপ -- ২


20240621_201220.jpg

20240621_201427.jpg

এরপর আমি ফুল এঁকে নিলাম।ফুল এঁকে আবার সেটাকে সুন্দর শেপ দিয়ে দিলাম রঙতুলির ছোঁয়ায়।

ধাপ -- ৩


20240621_201642.jpg

20240621_202241.jpg

আমি একই ভাবে তিনটি ফুলই এঁকে নিলাম।

ধাপ -- ৪


20240621_202530.jpg

20240621_202740.jpg

এরপর আমি ডাল,পাতা এঁকে নিলাম।প্রথম হিসেবে সহজ সহজ আর্ট গুলোই করার চেষ্টা করছি।এরপর দেখা যাক সামনে কি কি আর্ট নিয়ে হাজির হই।এরই মাঝে কিন্তু আমার আর্ট শেষ হয়ে গেলো।

ধাপ -- ৫


20240621_204806.jpg

20240621_204844.jpg

আমার তো আর্ট শেষ হয়ে এলো।এবার নিজের নামটি লিখে নিলাম।কেমন হলো আমার আর্টটি বলেন তো??

উপস্থাপনা


CollageMaker_2024622102056770.jpg

20240621_203107.jpg

20240621_203051.jpg

20240621_203021.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই দ্বিতীয় প্রচেষ্টা আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

Screenshot_20240529-005617_WhatsApp.jpg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 

ফুলের ডিজাইন খুবই সুন্দর হয়েছে। এই ধরনের নকশাগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনি এত দক্ষতার সাথে ফুলের নকশাগুলো করেছেন দেখে ভালো লাগলো। চমৎকার হয়েছে দেখতে। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া ফুলের আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি ফুলের পেইন্টিং করেছেন। খুবই সুন্দর লাগছে দেখতে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পোষ্টার রং দিয়ে যে কোন ধরনের ফুলের আর্ট করলে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে পোস্টার রঙ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা পেইন্টিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করা ফুল টি দেখতে কিছুটা কড়ি ফুলের মতোই। যাইহোক, আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু আমরা যেকোনো কিছু চেষ্টা করলেই তাতে সফলতা আসে। আমিও আগে তেমন একটা আর্ট করতে পারতাম না। এই ব্লগে জয়েন হওয়ার পর থেকে মোটামুটি আর্ট করা শিখেছি। যাই হোক আপনার আজকের ফুলের আর্টটি খুব সুন্দর হয়েছে। রঙিন কাগজের উপরে সাদা কালারের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

পোষ্টার রং দিয়ে চমৎকার সুন্দর ফুলের গাছও ফুলের পেইন্টিং করেছেন আপু ভীষণ সুন্দর লাগছে দেখতে।শুভ্রতা ছড়াচ্ছে আপনার পোষ্টার রংগের পেইন্টিং। পোস্টার রং দিয়ে যা কিছুরই পেইন্টিং করা হোক না কেন দেখতে ভীষণ চমৎকার লাগে।আপনি চমৎকার সুন্দর করে ফুলের গাছও ফুল পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মতানত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।

 2 years ago 

দারুন একটা আর্ট করেছেন আপু। দ্বিতীয়বারের চেষ্টায় আর্ট টা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের ফুলের এই ড্রয়িং টা। বিশেষ করে সাদা ফুল গুলো অনেক বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। পেইন্টিং টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর পেইন্টিংটি সুন্দরভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকেও।

 2 years ago 
 2 years ago 

পোস্টার রঙ দিয়ে অনেক সুন্দর ভাবে ফুলের আর্ট করেছেন। ফুল গুলো দেখতে অসাধারন লাগছে। সাদা রং ব্যবহার করার জন্য ফুলের সৌন্দর্য দারুন ভাবে ফুটে উঠেছে। ফুলের আর্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38