বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আজ ২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ ।আজ আপনাদের সাথে একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট শেয়ার করবো।

m15.jfif

বন্ধুরা, আজ আবারও নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর তা হচ্ছে রঙ্গিন ম্যান্ডালা আর্ট। আজ আমি বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন করবো। আমার পছন্দের কাজের মধ্যে একটি হল বিভিন্ন ধরনের আর্ট করা।আর ম্যান্ডালা আঁকতে আমি বেশি পছন্দ করি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি বিভিন্ন ধরনের ফুলের পাপড়ির ডিজাইন ব্যবহার করে ম্যান্ডালা অংকন করেছি। ম্যন্ডালা অংকনে যেহেতু ছোট ছোট ডিজাইন করা হয় বলে দেখতে বেশি ভালো লাগে। যত ছোট ডিজাই করা হবে ম্যান্ডালা আর্ট দেখতে তত সুন্দর হবে। আজ আমি ম্যান্ডালা আর্টটি করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও কালো জেল পেন। এছাড়া আরু কিচু উপকরণ ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক,বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকনের ধাপগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

m16.jfif

১। সাদা কাগজ
২। কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।কালো ও হলুদ রং এর সাইন পেন
৫।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m2.jfif

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং মাঝখানে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-২

m1.jfif

m3.jfif

ছোট বৃত্তটিতে একটি ফুলের ডিজাইন এঁকে নিয়েছি কালো রং এর জেল পেন দিয়ে। হলুদ রং এর সাইন পেন দিয়ে ফুলের পাতাগুলো রং করে নিয়েছি।

ধাপ-৩

m4.jfif

m5.jfif

এরপরের বৃত্তটিতে পাতার মতো আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি।এ্বার আঁকা পাতাগুলো হলুদ ও কালো রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৪

m6.jfif

m7.jfif

এবার অন্য বৃত্ততে আরও কিছু ফুলের পাপড়ির মতো করে ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m8.jfif

m9.jfif

বাকী বৃত্তগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে নিয়েছি। এবং কালো ও হলুদ রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৬

m10.jfif

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

m12.jfif

m11.jfif

m14.jfif

আশাকরি আজ বৃত্তে রঙ্গিনম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে।সব সময় চেস্টা করি ভিন্ন ভিন্ন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৮ই জুলাই, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

বৃত্তের রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। বিশেষ করে পুরো ম্যান্ডেলা আর্ট রঙিনভাবে ফুটিয়ে তুলেছেন যার কারণে আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে যাই হোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে আকঁতে ম্যান্ডালাটি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর রঙ্গিন মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই ম্যান্ডেলা চিত্রাঙ্গটি আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমার কাছে মনে হয় ম্যান্ডেলাতে যত সুক্ষ্ম কাজ ফুটিয়ে তোলা যায় ততটাই সুন্দর লাগে ম্যান্ডেলা আর্ট। ঠিক তেমনি আপনি আজকে আমাদের মাঝে এমনই একটি সূক্ষ্ম কাজ নিয়ে হাজির হয়েছেন। ম্যান্ডেলাগুলো মূলত একই কাজের হওয়ায় চোখ ধাঁধানো লাগে। আর দেখতেও সুন্দর মনে হয়। আপনার আজকের এই রঙিন ম্যান্ডেলাটিও অসাধারণ হয়েছে আপু। ভালোলাগার কাজগুলো এভাবে শেয়ার করতে আরও ভালো লাগে।

 2 years ago (edited)

ঠিক তাই যত সুক্ষ কাজ তত সুন্দর ম্যান্ডালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট এমন এক জিনিস খুব সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করতে হয়। এত ছোট ছোট আর্ট গুলো ফুটিয়ে তোলা খুবই জটিল বিষয়। তবে করতে পারলে খুবই সহজ আমি মনে করি। আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন নকশার মাধ্যমে মেন্ডেলা আর্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। বিশেষ করে কালার করার কারণে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

সময় ও ধৈর্য নিয়ে করলে ম্যান্ডালা আর্ট সুন্দর হয় । তাই এই আর্ট করতে একটু সময় লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃত্তের মাঝে রঙ্গিন ম্যান্ডালা অংকনটি চমৎকার হয়েছে আপু।এ ধরনের আর্ট গুলো করতে সময় ও ধৈর্যের দরকার হয়।আপনি সময় নিয়ে আর্টটি শেষ করলেন।রঙ করাতে আরো বেশী ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ম্যান্ডালা আর্ট করতে একটু সময় লাগে। তবে করার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দরভাবে বৃত্তের মেন্ডেলা অঙ্কন করেছেন। আপনার এ চমৎকার বৃত্তের মেন্ডেলা দেখে আমার খুবই ভালো লেগেছে। বেশ দারুন ভাবে আপনি কাজ সম্পন্ন করেছেন। কথা বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার এই মেন্ডেলা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অসম্ভব কিছু দৃশ্য অংকন করেছেন যেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন এ ধরনের অংকন করতে এবং দেখতে দুটোই আমার কাছে ভালো লাগে। আর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বহিঃপ্রকাশ পেয়েছে আপনার এই অংকনের মাধ্যমে অনেক সুন্দর ভাবে অংকন তৈরি করেছেন ধাপে ধাপে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৃত্তের মাঝে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট চমৎকার সুন্দর হয়েছে আপু। ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধর্য্যও দক্ষতার প্রয়োজন হয়।আপনি আজ চমৎকার সুন্দর করে বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট করেছেন এবং তা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধাপে ধাপে সুন্দর করে বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু ম্যান্ডালা অংকন করতে কিছু সময় লাগে। তবে শেষ করার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63100.12
ETH 1669.66
USDT 1.00
SBD 0.41