আর্টঃ কাঠগোলাপ ফুল অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি। ।আজ ১৬ অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

a16.jpg

বাড়িতে আসার কারনে নেটওয়ার্ক ইস্যুর কারনে এক্টিভিটি বজায় রাখা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। তবুও চেস্টা করছি নিয়মিত পোস্ট করতে। গ্রামে এবার এখনো তেমন শীত পড়েনি। তবে ঢাকার তুলনায় বেশী পড়েছে।আমার বাংলা ব্লগে, নিয়মিত ব্লগিং-এ হাজির হয়েছি একটি আর্ট নিয়ে। আর্ট করতে আমি বেশ পছন্দ করি। তবে সময়ের অভাবে তেমন করা হয় না। যে কোন আর্ট করতে বেশ সময় নিয়ে বসতে হয়। সেই জন্যই সব সময় করা হয় না। অনেকদিন পর আজ একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের উপস্থাপন একটি কাঠগোলাপ ফুলের আর্ট। আজ আর্ট করার জন্য আমি পোস্টার রং ব্যবহার করেছি। আর তার সাথে বিভিন্ন সাইজের তুলি,পেন্সিল ও সাদা কাগজ। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের আর্ট করার বিভিন্ন ধাপ সমুহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

a12.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। পোস্টার রং
৪।বিভিন্ন সাইজের তুলি

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a13.jpg

প্রথমে সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

a5.jpg

a6.jpg

a3.jpg

a2.jpg

এবার কিছু ছোট বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের মধ্যে ৫টি দাগ দিয়ে নিলাম। এরপর সেই দাগের সাথে আর একটি দাগ দিয়ে কাঠগোলাপ ফুলের পাপড়ি হাল্কা করে পেন্সিল দিয়ে বৃত্তের মধ্যে এঁকে নিলাম এরপর বৃত্ত রাবার দিয়ে মুছে নিলাম।

ধাপ-৩

a9.jpg

পেন্সিল দিয়ে কিছু পাতা একে নিলাম। যেন আর্টটি দেখতে সুন্দর লাগে।

ধাপ-৪

a10.jpg

এরপর ডিপ হলুদ রং দিয়ে ফুলের পাপড়ি কিছু অংশ রং করে নিলাম। এবং কিছু অংশ সাদা রং করে নিলাম।

ধাপ-৫

a11.jpg

a20.jpg

এরপর সবুজ রং দিয়ে পাতাগুলো রং করে নিলাম।এবং পাতার শিরাগুলো এঁকে নিলাম।

ধাপ-৬

a22.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে কাঠগোলাপ ফুল আঁকা শেষ করলাম।

উপস্থাপনা

a14.jpg

a17.jpg

আশকরি আজ আমার পোস্টার রং দিয়ে আঁকা কাঠ গোলাপ ফুল আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পোস্টার রং দিয়ে আঁকা কাঠগোলাপ ফুল আঁকা এখানেই শেষ করছি।সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ০১ ডিসেম্বর ,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কাঠগোলাপ বাস্তবে দেখতে যেমন সুন্দর সেইরকম আর্ট করা কাঠগোলাপ টি সুন্দর হয়েছে। আপনি জল রং ব্যবহার করে খুবই সুন্দর ভাবে কাঠগোলাপ টি অঙ্কন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি চেস্টা করেছি যাতে বাস্তবের ফুলের সাথে কিছুটা মিলে।ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গ্রামে গেলে এই সমস্যাগুলো আমারও হয় নেটওয়ার্কের খুবই প্রবলেম হয়। তবে এখন ওয়াইফাই লাগানো হয়েছে তেমন কোন সমস্যা হয় না। অনেক সুন্দর ভাবে কাঠ গোলাপ ফুলের আর্ট করেছেন আপু। এক কথায় অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের এখানেও ওয়াইফাই আছে।তবুও সমস্যা করে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাঠ গোলাপ ফুল অংকন। ফুলগুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। কাঠ গোলাপে যখন আপনি রং করছিলেন তখন দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ্ চমৎকার এঁকেছেন তো👌
কাঠগোলাপ আমি ভীষণ পছন্দ করি, আপনার ছবিতে দারুন দেখাচ্ছে কিন্তু। বেশ সময় নিয়ে চমৎকার এঁকেছেন বলতেই হচ্ছে।
নেটওয়ার্ক সমস্যা কাটিয়ে আবারো নিজের দারুন এক্টিভিটি বজায় রাখবেন ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করেছি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গ্রামে গিয়েছেন বলে একটু নেটওয়ার্কের ঝামেলার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে তবে তারপরেও নিজের অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য নিয়মিত কাজ করে চলেছেন। আজকে সুন্দর একটি কাঠ গোলাপের দৃশ্য অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে সাদা পাপড়ি গুলো খুব কাছ থেকে দেখছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাঠগোলাপ ফুল অংকন খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করলেন। আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি বাড়িতে তাই নেটওয়ার্কের সমস্যা। আর আমার ঢাকাতেই নেট সমস্যা লেগেই আছে।যাই হোক আপনি আজ আমার পছন্দের ফুলের আর্ট শেয়ার করলেন। কাঠ গোলাপ আমার পছন্দের একটি ফুল।আপনি রঙতুলির ছোঁয়ায় চমৎকার এঁকে শেয়ার করলেন। আপনি সময় ও ধৈর্য ধরে কাঠ গোলাপ ফুলটির সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে আঁকতে।ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42