আর্ট || রঙিন একটি ম্যান্ডেলা আর্ট [২২ এপ্রিল ২০২৪]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, তোমরা সবাই জানো যে আর্ট করা আমার শখের একটি কাজ। আমি একটু অবসর সময় পেলেই এই আর্টের কাজগুলো করি। আর্টের কাজগুলো করলে আমার নিজের কাছে বেশ ভালো লাগে। যাইহোক,আমি প্রতিনিয়ত তোমাদের সাথে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকি। এই ম্যান্ডেলা আর্ট গুলো করলে অনেক ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। আমি দীর্ঘদিন ধরে এই ম্যান্ডেলা আর্ট গুলো করার কারণে আমার ধৈর্য শক্তি যে অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেটা আমি বুঝতে পারি। আমি কখনো সাদাকালো ম্যান্ডেলা আর্ট আবার কখনো রঙিন ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করে থাকি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আমি এই আর্টটি কেমন করে অংকন করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, এই ধাপগুলো দেখার মাধ্যমে আর্ট তৈরির পদ্ধতি সম্পর্কে তোমরা সুন্দরভাবে জানতে পারবে।

InShot_20240422_004440932.jpg




প্রয়োজনীয় উপকরণ:

● সাদা পেপার
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●পেন্সিল
●কম্পাস
●কালো জেল পেন

20240421_164558.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিয়ে তার ভিতরে আরও ছয়টি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং বৃত্তগুলোর মাঝ বরাবর একটি রেখা টেনে নিলাম চিত্রের মতন করে।

InShot_20240422_005802373.jpgInShot_20240422_005529314.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, কালো জেল পেনের সাহায্যে প্রত্যেকটি বৃত্তকে এবং মাঝ বরাবর টেনে নেওয়া রেখাটিকে হাইলাইটস করে নিলাম। তারপর সব গুলো বৃত্তের অর্ধেক অংশে ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

InShot_20240422_010115059.jpgInShot_20240422_005835587.jpg

InShot_20240422_005259938.jpg

তৃতীয় ধাপ

এবার বৃত্ত গুলোর বাকি অর্ধেক অংশের সব থেকে ছোট অর্ধবৃত্তটিতে হলুদ কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে, কালো জেল পেন এর সাহায্যে ফুলের মত অঙ্কন করে নিলাম। তাছাড়া আরও দুটি অর্ধবৃত্তে লাল স্কেচ পেনের সাহায্যে কালার করে, কালো জেল পেনের সাহায্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডিজাইন অঙ্কন করে নিলাম।

InShot_20240422_005338674.jpgInShot_20240422_005729271.jpg
InShot_20240422_005122379.jpgInShot_20240422_004740642.jpg

চতুর্থ ধাপ

এবার বাকি তিনটি অর্ধবৃত্তে বিভিন্ন রকমের কালার করে নিয়ে, ছোট ছোট বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।

InShot_20240422_004919895.jpgInShot_20240422_004838883.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20240422_010046181.jpgInShot_20240422_005500224.jpg

ষষ্ঠ ধাপ

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20240422_004440932.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট তৈরি করার পরে কালার করলে সত্যিই দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ এর বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা নমস্কার,
আপনার আর্ট পোষ্ট মানে ভিন্ন কিছু ৷ আজকের করা রঙিন ম্যান্ডেলার আর্ট টা সত্যি অসাধারণ হয়েছে ৷ ভিন্ন ভিন্ন কালার কলম দিয়ে করা অসাধারণ একটি রঙিন ম্যান্ডেলার আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি রঙিন আর্ট তুলে ধরার জন্য ৷

 2 years ago 

আমার আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কালার ফুল ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। এধরনের ম্যান্ডেলা আর্ট আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। তাছাড়া ছোট ছোট নিখুঁত ডিজাইন গুলো করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। কালার কম্বিনেশনে ও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

গোলাকার বৃত্তের মধ্যে আপনি রঙিন একটি মেন্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করতে এবং দেখতে দুটোই আমার কাছ থেকে অনেক বেশি ভালো লাগে। আপনার মেন্ডেল আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি এত সুন্দর ছিল। শুভকামনা রইল এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য আনন্দের বিষয় ভাই।

 2 years ago 

দাদা আপনার কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে জাস্ট অসাধারন লাগে কিন্তু আমার কাছে। ভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। ইউনিক এবং প্রশংসনীয় কাজ গুলো উপহার দিয়ে যাচ্ছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর রঙিন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট টি খুবই কালারফুল লাগছে দেখতে। আমার কাছে আপনার ম্যান্ডেলা আর্টটি খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে খুবই ভালো এবং কালারফুল লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম আপু।

 2 years ago 

আপনার মেন্ডেলা চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। অনেক দক্ষতার সাথে এই চিত্রগুলো অঙ্কন করেন। আসলে রঙিন করার কারণে এই মেন্ডেলা চিত্র অংকনটি আরও সৌন্দর্যময় হয়েছে, দেখে যেন মুগ্ধ হলাম।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আমি প্রায় লক্ষ করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর মেন্ডেল আর্ট করে থাকেন। আপনার মেন্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। ঠিক তেমনি চমৎকার ছিল আজকের এই আর্ট। সার্কেল জাতীয় আর্ট গুলো সত্যিই অসাধারণ হয়,তবে নিজের দক্ষতা থাকতে হবে। ঠিক তেমনি দক্ষতা আপনার মধ্যে রয়েছে দেখে খুশি হলাম।

 2 years ago 

আপনার এই গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

বৃত্তের ভিতর আপনি অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। রঙিন ম্যান্ডেলা আর্টটি দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। একপাশে সম্পূর্ণ কালার করেছেন আরেক পাশে নিখুঁত ফুলের ডিজাইন এঁকেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা নিখুঁত ডিজাইনের ভেতরে কালার করেছেন দেখে আমার কাছে আরো বেশি ভালো লাগলো। আপনার অনেক বেশি সময় লেগেছিল নিশ্চয়ই সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে। আকর্ষণীয়ভাবে সম্পূর্ণটা ফুটে উঠেছে খুবই সুন্দর ভাবে। যে কেউ চাইলে এটা আঁকতে পারবে আপনার উপস্থাপনা দেখেই।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়েছে গুছিয়ে আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38